যুক্তরাষ্ট্রে ৪ পুলিশ সদস্য গুলিবিদ্ধ, নিহত ২ সন্দেহভাজন

বিদেশ ডেস্ক
২৯ জানুয়ারি ২০১৯, ১২:২০আপডেট : ২৯ জানুয়ারি ২০১৯, ১২:২১

যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি শহরে মাদকবিরোধী অভিযানের সময় চার পুলিশ সদস্য গুলিবিদ্ধ আহত হয়েছেন। এসময় পুলিশের গুলিতে নিহত হয়েছে দুই সন্দেহভাজন বন্দুকধারী। আহত পুলিশ সদস্যদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। সোমবার টেক্সাসের হিউস্টন শহরে এই ঘটনা ঘটে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্রে ৪ পুলিশ সদস্য গুলিবিদ্ধ, নিহত ২ সন্দেহভাজন

শহরের পুলিশ প্রধান আর্ট আচেভেদো জানান, মাদকবিরোধী একটি তদন্তে গ্রেফতার অভিযানের সময় চার পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশের গুলিতে দুই সন্দেহভাজন নিহত হয়। দুই পুলিশ কর্মকর্তার গলায় গুলি লেগেছে, তাদের অস্ত্রোপচার হচ্ছে। অপর দুজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। ২৪ ঘণ্টা পর তারা হাসপাতাল ছাড়তে পারবেন।

পুলিশ প্রধান জানান, দক্ষিণ হিউস্টনের একটি বাড়ি গ্রেফতার অভিযানের সময় পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। তিনি বলেন, দরজা ভেঙে প্রবেশ করা মাত্রই এক বা দুজন সন্দেহভাজন গুলি চালায়। পরে একটি সোয়াট টিম দায়িত্ব নেয়। বাড়ির ভেতরে দুটি রোবট পাঠানো হয়। রোবটের পাঠানো ছবিতে দেখা যায়, দুই সন্দেহভাজন ঘরে নিথর পড়ে আছে।

ঘটনাস্থলেই দুই সন্দেহভাজনকে মৃত ঘোষণা করা হয় বলে জানান পুলিশ কর্মকর্তা।

/এএ/
সম্পর্কিত
সুইজারল্যান্ডে ইরান-মার্কিন-কাতার ত্রিপক্ষীয় বৈঠক
কী, কেন, কীভাবেনতুন বিশ্বব্যবস্থা? রাষ্ট্রপ্রধানদের মর্যাদায় এআই মোঘলরা
ইরানই বিজয়ী, বিশ্বাস ৯২ শতাংশ ইসরায়েলির
সর্বশেষ খবর
জামায়াত এমপির মুক্তিযোদ্ধার সন্তান পরিচয় নিয়ে নিলোফার মনির বক্তব্যে সংসদে উত্তাপ
জামায়াত এমপির মুক্তিযোদ্ধার সন্তান পরিচয় নিয়ে নিলোফার মনির বক্তব্যে সংসদে উত্তাপ
ডিএমপির দুই ডিসি পদে পরিবর্তন
ডিএমপির দুই ডিসি পদে পরিবর্তন
ফরিদপুরে ডিবি হেফাজতে তরুণের মৃত্যু, বিচার বিভাগীয় তদন্তের দাবি আসকের
ফরিদপুরে ডিবি হেফাজতে তরুণের মৃত্যু, বিচার বিভাগীয় তদন্তের দাবি আসকের
লেবাননে লড়াইয়ে সেনারা প্রস্তুত: ইসরায়েলি সেনাপ্রধান
লেবাননে লড়াইয়ে সেনারা প্রস্তুত: ইসরায়েলি সেনাপ্রধান
সর্বাধিক পঠিত
আলোচিত ৩ ইউপির কী নাম রাখতে বললেন প্রধানমন্ত্রী, যা জানালেন প্রতিমন্ত্রী
আলোচিত ৩ ইউপির কী নাম রাখতে বললেন প্রধানমন্ত্রী, যা জানালেন প্রতিমন্ত্রী
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
গ্রাহকদের নতুন করে যে বার্তা দিলো ইসলামী ব্যাংক
গ্রাহকদের নতুন করে যে বার্তা দিলো ইসলামী ব্যাংক
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশের ইতিহাস
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশের ইতিহাস