মালয়েশিয়ার নতুন রাজা হিসেবে শপথ নিলেন সুলতান আব্দুল্লাহ

বিদেশ ডেস্ক
৩১ জানুয়ারি ২০১৯, ২০:২১আপডেট : ৩১ জানুয়ারি ২০১৯, ২০:৩২

মালয়েশিয়ার নতুন রাজা হিসেবে শপথ নিয়েছেন পাহাং প্রদেশের সুলতান আব্দুল্লাহ। দেশটির ইতিহাসে এই প্রথমবারের মতো সর্বশেষ রাজার পদত্যাগের পর তিনি সিংহাসনে অধিষ্ঠিত হলেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।

মালয়েশিয়ার নতুন রাজা হিসেবে শপথ নিলেন সুলতান আব্দুল্লাহ

ঐতিহ্যবাহী পোশাক পরে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানে ক্রীড়াপ্রেমী সুলতান আব্দুল্লাহ কুয়ালালামপুরের জাতীয় প্রাসাদে শপথ নেন। অনুষ্ঠানটি টেলিভিশনে জাতীয়ভাবে প্রচার করা হয়। জাঁকজমকপূর্ণ এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদ ও কয়েকশ’ অতিথি উপস্থিত ছিলেন।
শপথ নেওয়ার আগে ৫৯ বছর বয়সী এ রাজাকে জাতীয় পার্লামেন্টে স্বাগত জানানো হয় এবং তিনি গার্ড অব অনার পরিদর্শন করেন।

রাশিয়ার সাবেক এক সুন্দরীকে বিয়ে করার খবর ছড়িয়ে পড়ার পর রাজা মোহাম্মদ পঞ্চমের আকস্মিক পদত্যাগের পর নতুন রাজা নির্বাচনে বাধ্য হয় কাউন্সিল অব রুলারস। রাজসিংহাসন শূন্য হওয়ার পর চার সপ্তাহের মধ্যে ভোটাভুটির বাধ্যবাধকতা রয়েছে। সে বিধান মেনে বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) রাজা নির্বাচনে ভোটাভুটির সিদ্ধান্ত নেয় মালয়েশিয়ার ‘কাউন্সিল অব রুলারস’। ফরাসি বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদন থেকে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সোয়া ১১টা থেকে কুয়ালালামপুরে কাউন্সিল অব রুলারস-এর বৈঠক শুরু হয়। বৈঠকে উপস্থিত হন আট প্রদেশের সুলতানরা। দেশের রাজা হিসেবে পদত্যাগ করলেও এখনও কেলানতান প্রদেশের সুলতান হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ পঞ্চম। 

মালয়েশিয়ায় পর্যাক্রমিকভাবে রাজা নির্বাচনের প্রক্রিয়ার দিক দিয়ে তালিকার শীর্ষে ছিলেন পাহাং এর সুলতান আব্দুল্লাহ'র বাবা সুলতান আহমদ শাহ। তবে তিনি অসুস্থ হয়ে পড়ায় এ মাসেই ছেলে আব্দুল্লাহকে তার স্থলাভিষিক্ত করা হয়। সেদিক থেকে দেশের রাজা নির্বাচিত হওয়ার সম্ভাবনায় এগিয়ে ছিলেন আব্দুল্লাহ। 

সুলতান আব্দুল্লাহ বেশ ক্রীড়া অনুরাগী হিসেবে পরিচিত। ফিফা কাউন্সিলের সদস্য তিনি। আব্দুল্লাহ এশিয়ান হকি অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বও পালন করছেন। তাছাড়া ফুটবল অ্যাসোসিয়েশন অব মালয়েশিয়ার সাবেক প্রধান হিসেবে নিয়োজিত ছিলেন আব্দুল্লাহ।

 

/এএ/
সম্পর্কিত
১০ বছরে লাখো মানুষের মুখে হাসি ফোটালেন চাং
চিনে নিন ভারতের ‘সমোসা রাজধানী’
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বন্যা পরিস্থিতি নিয়ে যা জানা গেছে
বন্যা পরিস্থিতি নিয়ে যা জানা গেছে
বিয়েলসার বিদায়ের পর উরুগুয়ের দায়িত্বে ফোরলান
বিয়েলসার বিদায়ের পর উরুগুয়ের দায়িত্বে ফোরলান
২০২৭ সালে জানুয়ারিতে এসএসসি, জুনে এইচএসসির পরিকল্পনা সরকারের 
২০২৭ সালে জানুয়ারিতে এসএসসি, জুনে এইচএসসির পরিকল্পনা সরকারের 
আমেরিকার যে পার্কে ঢুকতে নাগরিকত্বের প্রমাণ দেখাতে হয় মার্কিনিদেরও
আমেরিকার যে পার্কে ঢুকতে নাগরিকত্বের প্রমাণ দেখাতে হয় মার্কিনিদেরও
সর্বাধিক পঠিত
পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বাংলাদেশিদের ভ্রমণ স্থগিতে আইনি নোটিশ
পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বাংলাদেশিদের ভ্রমণ স্থগিতে আইনি নোটিশ
কেন শিবির ছাড়লেন সাদিক কায়েম
কেন শিবির ছাড়লেন সাদিক কায়েম
‘স্বামীর প্রাক্তন বা বর্তমান স্ত্রী মানেই শত্রু নয়, এটি সমাজের শিখিয়ে দেওয়া’
‘স্বামীর প্রাক্তন বা বর্তমান স্ত্রী মানেই শত্রু নয়, এটি সমাজের শিখিয়ে দেওয়া’
সেজদা, নামাজ, রোজা: ইউরোপীয় ফুটবলে মুসলিম পরিচয়ের নয়া উত্থান
সেজদা, নামাজ, রোজা: ইউরোপীয় ফুটবলে মুসলিম পরিচয়ের নয়া উত্থান
শিবির ছাড়ার ঘোষণা সাদিক কায়েমের
শিবির ছাড়ার ঘোষণা সাদিক কায়েমের