বাংলাদেশ ব্যাংকের অবকাঠামোগত পুনর্গঠনে সুইফট-এর সঙ্গে চুক্তি

বিদেশ ডেস্ক
০৩ ফেব্রুয়ারি ২০১৯, ১১:১৭আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৫৬
image

রিজার্ভ চুরির পর অবকাঠামোগত পুনর্গঠনে বাংলাদেশ ব্যাংককে সহায়তা করতে সম্মত হয়েছে আন্তঃব্যাংক লেনদেনের বৈশ্বিক সংগঠন সুইফট। শনিবার (২ ফেব্রুয়ারি) সুইফট কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া এক বিবৃতিকে উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সংগঠনটির সঙ্গে বাংলাদেশ ব্যাংকের একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। তবে চুরি যাওয়া অর্থ ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের আদালতে বাংলাদেশ ব্যাংকের দায়ের করা মামলা পরিচালনায় সুইফট সহযোগিতা করবে কিনা সে ব্যাপারে জানা যায়নি।

প্রতীকী ছবি
২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্কে (নিউ ইয়র্ক ফেড) থাকা বাংলাদেশের রিজার্ভের ১০ কোটি ১০ লাখ ডলার চুরি হয়। হ্যাকিংয়ের মাধ্যমে ব্যাংকিং লেনদেনের আন্তর্জাতিক নেটওয়ার্ক সুইফটে ভুয়া বার্তা পাঠিয়ে এই অর্থ ফিলিপাইন ও শ্রীলঙ্কার দুটি ব্যাংকে সরানো হয়েছিল। এই অর্থের মধ্যে শ্রীলঙ্কায় যাওয়া ২ কোটি ডলার আটকানো গেলেও ফিলিপাইনে চলে যায় ৮ কোটি ১০ লাখ ডলার। এর মধ্যে এখনও ৬ কোটি ৬৪ লাখ ডলার ফেরত আসেনি। এই অর্থ ফেরত পাওয়ার জন্য এ বছরের ১ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সাউদার্ন ডিস্ট্রিক্ট কোর্টে মামলা করেছে বাংলাদেশ ব্যাংক। এজন্য দেশটিতে দুটি ল’ ফার্মকে নিয়োগ দেওয়া হয়েছে। শুক্রবার (১ ফেব্রুয়ারি) নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংকও জানিয়েছে, মামলা পরিচালনায় বাংলাদেশ ব্যাংককে কারিগরি সহায়তা দেবে তারা। এবার বাংলাদেশ ব্যাংকের অবকাঠামো পুনর্গঠনে সহায়তা দেওয়ার কথা জানালো সুইফট।

রয়টার্সের কাছে পাঠানো বিবৃতিতে সংগঠনটি জানায়, সহায়তা দেওয়ার প্রশ্নে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে তাদের একটি সমঝোতা চুক্তি হয়েছে। বিবৃতিতে বলা হয়, ওই রিজার্ভ চুরির ঘটনার পর থেকে সুইফট, নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংক ও বাংলাদেশ ব্যাংক একসঙ্গে কাজ করছে। চুরিকৃত অর্থ পুনরুদ্ধার এবং আইনের আওতায় অপরাধীদের বিচারের মুখোমুখি করতে সমন্বিতভাবে প্রচেষ্টা চলছে।        

সুইফট আরও জানিয়েছে, ভবিষ্যত সাইবার হামলা থেকে বৈশ্বিক আর্থিক ব্যবস্থাকে সুরক্ষা দেওয়ার আন্তর্জাতিক প্রচেষ্টায় সমর্থন জুগিয়ে যাবে তারা। তবে যুক্তরাষ্ট্রের আদালতে দায়ের করা মামলার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংককে কোনও সহযোগিতা দেওয়া হবে কিনা সে ব্যাপারে কিছু জানায়নি সুইফট।

উল্লেখ্য, ২০১৬ সালে হ্যাকাররা চুরির অর্থ ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকের জুপিটার স্ট্রিট শাখার চারটি অ্যাকাউন্টে স্থানান্তর করে। সেখান থেকে ওই অর্থ ফিলিপাইনের মুদ্রা পেসোতে রূপান্তরের পর দুটি ক্যাসিনোতে পাঠানো হয়। রিজার্ভ চুরির এই ঘটনায় দোষী প্রমাণ হওয়ায় গত ১০ জানুয়ারি আরসিবিসির সাবেক শাখা ব্যবস্থাপক মায়া দেগুইতোকে কারাদণ্ড দেয় ফিলিপাইনের আদালত। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরিসহ অর্থ পাচারের আট দফা অভিযোগেএ দণ্ড দেওয়া হয়। রায়ে প্রতিটি অভিযোগের জন্য তাকে চার থেকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এর ফলে তাকে ৩২ থেকে ৫৬ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। এছাড়াও তাকে সর্বমোট ১০ কোটি ৯০ লাখ ডলার জরিমানা করা হয়েছে।

/এফইউ/
সম্পর্কিত
খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার আইআরজিসি প্রধানের
ইরানে ফের হামলা চালাতে ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় ইসরায়েল
জর্ডান, কুয়েত ও বাহরাইনে ইরানের হামলার নিন্দা ফিলিস্তিনি প্রেসিডেন্টের
সর্বশেষ খবর
পেলের মেয়ের বিস্ফোরক মন্তব্য, ‘ব্রাজিলের ফুটবল ব্যবস্থা ভেঙে পড়েছে’
পেলের মেয়ের বিস্ফোরক মন্তব্য, ‘ব্রাজিলের ফুটবল ব্যবস্থা ভেঙে পড়েছে’
পাহাড়ি ঢলের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
পাহাড়ি ঢলের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
এইচআইভি বাড়ার জন্য ‘নাইট পার্টি’কে দুষলেন পাকিস্তানি স্বাস্থ্যমন্ত্রী
এইচআইভি বাড়ার জন্য ‘নাইট পার্টি’কে দুষলেন পাকিস্তানি স্বাস্থ্যমন্ত্রী
জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী
জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী
সর্বাধিক পঠিত
খামেনির জানাজায় লাখো মানুষের ঢল, তবে আড়ালে অন্য চিত্র
খামেনির জানাজায় লাখো মানুষের ঢল, তবে আড়ালে অন্য চিত্র
‘মদ নিষিদ্ধের’ বিল কেন প্রত্যাহার করে নিলেন জামায়াত এমপি
‘মদ নিষিদ্ধের’ বিল কেন প্রত্যাহার করে নিলেন জামায়াত এমপি
সরোয়ার আলমগীরই হলেন চট্টগ্রাম-২ আসনের এমপি
সরোয়ার আলমগীরই হলেন চট্টগ্রাম-২ আসনের এমপি
সপ্তাহে একবার নেওয়ার ইনসুলিন চালু ভারতে, দাম কত
সপ্তাহে একবার নেওয়ার ইনসুলিন চালু ভারতে, দাম কত
ন্যাটো নেতাদের যে উপহার দিয়ে চমকে দিলেন এরদোয়ান
ন্যাটো নেতাদের যে উপহার দিয়ে চমকে দিলেন এরদোয়ান