যুক্তরাষ্ট্রে ভুয়া বিশ্ববিদ্যালয়ের ফাঁদে ভারতীয় শিক্ষার্থীরা, দিল্লির ক্ষোভ

বিদেশ ডেস্ক
০৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:২৪আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৩১
image

স্টুডেন্ট ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশের পর সেখানে স্থায়ীভাবে থেকে যাওয়ার প্রবণতাসম্পন্ন বিদেশিদের ধরতেই ২০১৫ সালে একটি উদ্যোগ গ্রহণ করে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি দফতর। তাদের গোয়েন্দা কর্মকর্তারা পরিচয় গোপন করে ফার্মিংটন নামের ভুয়া একটি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞাপন প্রচার করতে থাকেন। সম্প্রতি সেখানে ভর্তি হওয়া বিদেশি শিক্ষার্থীদের মাঝে অভিযান চালিয়ে ১২৯ জন ভারতীয়কে গ্রেফতার করা হয়। ভারতীয় শিক্ষার্থীকে গ্রেফতারের ঘটনায়শনিবার (২ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানিয়েছে দিল্লি কর্তৃপক্ষ। অবিলম্বে শিক্ষার্থীদের মুক্তি দেওয়ার দাবি জানানো হয়েছে। মার্কিন প্রসিকিউটরদের দাবি, বিশ্ববিদ্যালয় অবৈধ সে কথা জেনেই সেখানে ভর্তি হয়েছে ভারতীয় শিক্ষার্থীরা। অপরদিকে ভারতীয় কর্মকর্তাদের দাবি, শিক্ষার্থীদেরকে প্রতারণার ফাঁদে ফেলা হয়েছে। শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণাকারীদের মতো আচরণ করা ঠিক নয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব কথা জানা গেছে।

ফার্মিংটন নামের ভুয়া বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইট এখন বন্ধ রাখা হয়েছে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি দফতরের গোয়েন্দাদের বিজ্ঞাপনে বলা হয়েছিল, মিশিগান রাজ্যে ফার্মিংটন বিশ্ববিদ্যালয়টির অবস্থান। বিজ্ঞপ্তিতে আন্ডারগ্রাজুয়েটদের জন্য বছরে ৮,৫০০ ডলার এবং গ্রাজুয়েট শিক্ষার্থীদের জন্য বছরে ১১ হাজার ডলার ফি ধরা হয়। ওই বিজ্ঞপ্তিতে একটি ভুয়া ফেসবুক পেজের ছবিও জুড়ে দেওয়া হয়েছিল। এছাড়া এর সঙ্গে যুক্ত বিভিন্ন ছবিতে দেখা যায়, শিক্ষার্থীরা ক্লাস করছে, লাইব্রেরিতে বসে আছে ও ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছে। গত সপ্তাহে আদালত থেকে প্রকাশিত কাগজপত্র থেকে জানা যায়, যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্কবিষয়ক সংস্থার গোয়েন্দারাই বিশ্ববিদ্যালয়টির কর্মী সেজে আছেন। ওই বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রচেষ্টা চালানোয় গ্রেফতার করা হয়, ১২৯ জন ভারতীয় শিক্ষার্থীকে।

শনিবার (২ ফেব্রুয়ারি) ভারতের পররাষ্ট্র দফতর দিল্লিতে মার্কিন দূতাবাস বরাবর একটি ‘প্রতিবাদ পত্র’ পাঠায়। ওই প্রতিবাদ পত্রে ১২৯ ভারতীয় শিক্ষার্থীকে গ্রেফতারের ঘটনায় উদ্বেগ জানানো হয়। দাবি করা হয়, আটককৃতদেরকে কনস্যুলার সুবিধা দেওয়ার।

পররাষ্ট্র দফতরের প্রতিবাদপত্রে বলা হয়, ‘আটককৃত শিক্ষার্থীদের মর্যাদা ও কল্যাণ নিয়ে আমরা উদ্বিগ্ন। আটককৃতদের কাছে যাওয়ার জন্য ভারতীয় কর্মকর্তাদেরকে অবিলম্বে কনস্যুলার সুবিধা দেওয়ার দাবি পুনর্বার উচ্চারণ করছি।’

প্রতিবাদপত্রে আরও বলা হয়, ‘ঘটনার বিস্তারিত ও শিক্ষার্থীদের নিয়মিত তথ্যগুলো সরকারকে জানানো, যতো দ্রুত সম্ভব তাদেরকে বন্দিদশা থেকে মুক্তিপ্রদান এবং তাদের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে বিতাড়নের পথ অবলম্বন না করার জন্য যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি।’

ভারতে অবস্থিত মার্কিন দূতাবাসের পক্ষ থেকে দিল্লির প্রতিবাদপত্র পাওয়ার কথা নিশ্চিত করলেও এ ব্যাপারে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।
যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ যে প্রথমবারের মতো এ ধরনের অভিযান চালিয়েছে তা নয়। নিউ জার্সিতে ভুয়া নর্দার্ন বিশ্ববিদ্যালয় স্থাপনের পর ২০১৬ সালে সেখান থেকে ২১ জনকে গ্রেফতার করা হয়েছিল। ওই স্কিমের আওতায় থাকা বিদেশি নাগরিকদের বেশিরভাগই ছিলেন চীন ও ভারতের। 

/এফইউ/
সম্পর্কিত
দলে দলে কেন স্বর্ণ বিক্রিতে ঝুঁকছেন ভারতীয়রা
কী, কেন, কীভাবেভারতীয় ভিসাকেন্দ্রে উপচে পড়া ভিড়, কেন ছুটছেন বাংলাদেশিরা
ট্রাম্পকে কোটি কোটি ডলার এনে দিচ্ছে কোন ব্যবসা
সর্বশেষ খবর
এবার ঢাকা থেকে সারা দেশের এইচএসসি পরীক্ষা মনিটরিং করা যাবে 
এবার ঢাকা থেকে সারা দেশের এইচএসসি পরীক্ষা মনিটরিং করা যাবে 
আনসারের নিউজ পোর্টাল ‘প্রান্তিক কণ্ঠস্বর’ উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী
আনসারের নিউজ পোর্টাল ‘প্রান্তিক কণ্ঠস্বর’ উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী
স্পাইডার-ম্যানের সঙ্গে এক ফ্রেমে মেসি, চমকে দিল মার্ভেলের নতুন প্রচারণা
স্পাইডার-ম্যানের সঙ্গে এক ফ্রেমে মেসি, চমকে দিল মার্ভেলের নতুন প্রচারণা
দেশব্যাপী স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ হাজার সশস্ত্র আনসার মোতায়েন
নিরাপদ স্বাস্থ্যসেবায় নতুন উদ্যোগদেশব্যাপী স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ হাজার সশস্ত্র আনসার মোতায়েন
সর্বাধিক পঠিত
বিশ্বাস করে বাসার চাবিও দিয়েছিলেন নারী, তাকেই হত্যা করলেন মুয়াজ্জিন
টাঙ্গাইলে নাজমা আলম হত্যার রহস্য উন্মোচনবিশ্বাস করে বাসার চাবিও দিয়েছিলেন নারী, তাকেই হত্যা করলেন মুয়াজ্জিন
‘এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান, আমরাও শেষ দেখে নেবো’
‘এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান, আমরাও শেষ দেখে নেবো’
নবম পে-স্কেল কার্যকর আজ, বর্ধিত বেতন কবে মিলবে?
নবম পে-স্কেল কার্যকর আজ, বর্ধিত বেতন কবে মিলবে?
আত্মসমর্পণের পর এসএ পরিবহনের চেয়ারম্যানের জামিন
আত্মসমর্পণের পর এসএ পরিবহনের চেয়ারম্যানের জামিন
রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ব্রিজ নির্মাণ, ঠিকাদার বললেন ‘দুই পাশে দিয়েছি’
রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ব্রিজ নির্মাণ, ঠিকাদার বললেন ‘দুই পাশে দিয়েছি’