ভেনেজুয়েলার সেনাবাহিনীর সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
০৯ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:৪৬আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:৫০

ভেনেজুয়েলার সেনাবাহিনীর সঙ্গে সরাসরি যোগাযোগ রক্ষা করছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পক্ষ ত্যাগ করতে দেশটির সেনা সদস্যদের আহ্বান জানাচ্ছেন তারা। ওই কর্মকর্তা বলেছেন, এখনও পর্যন্ত সীমিত সংখ্যক সেনাসদস্যের সঙ্গে কথা হয়েছে। তবে মার্কিন প্রচেষ্টার ফলাফল নিশ্চিত নয়। সেনা কর্মকর্তাদের সঙ্গে নিকোলাস মাদুরো

গত বছর অনুষ্ঠিত নির্বাচনে কারচুপির অভিযোগ আর অর্থনৈতিক সংকট ভেনেজুয়েলার জনগণকে তাড়িত করেছে সরকারবিরোধী বিক্ষোভে। বিক্ষোভের সুযোগে গত ২৩ জানুয়ারি নিজেকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করেন বিরোধী দলীয় নেতা জুয়ান গুইদো। এরইমধ্যে যুক্তরাষ্ট্র ও কয়েকটি দেশের স্বীকৃতি পেয়েছেন তিনি।

গুইডো অল্প কয়েকজন ঊর্ধ্বতন সেনাকর্মকর্তার সমর্থন পেতে সমর্থ হয়েছেন। তবে সেনা নেতৃত্ব এখনও মাদুরোর সঙ্গে আছে। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রত্যাশা সেনাবাহিনীর সদস্যরা ক্রমাগত মাদুরোর পক্ষ ত্যাগ করবে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, আমাদের বিশ্বাস এগুলো হলো পাহাড় থেকে বড় বড় পাথর খসে পড়া দেখতে শুরুর আগে ছোট ছোট নুড়ি খসে পড়া। তিনি বলেন, সাবেক মাদুরো সরকারের সদস্যদের সঙ্গে আমরা এখনও আলোচনা চালিয়ে যাচ্ছি। খুব সীমিত পরিসরে হলেও সেনাবাহিনীর সদস্যদের সঙ্গেও আলোচনা চলছে। আলোচনার বিষয়বস্তু বা কোন পর্যায়ে আলোচনা চলছে সে বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান ওই কর্মকর্তা।

যুক্তরাষ্ট্রের দাবি, ভেনেজুয়েলার সেনাবাহিনীর অনেক কর্মকর্তাই দুর্নীতি ও মাদক পাচার থেকে লাভবান হয়ে থাকেন। সেনাবাহিনীতে মাদুরোর পক্ষ ত্যাগে নেওয়া মার্কিন উদ্যোগ সফল হবে কিনা, তাও স্পষ্ট নয়। সেনাবাহিনীর সমর্থনে মাদুরোর ক্ষমতায় টিকে আছেন বলে মনে করা হচ্ছে।

/জেজে/বিএ/
সম্পর্কিত
ন্যাটোভুক্ত দেশগুলোতে রাশিয়ার হামলার আশঙ্কা উড়িয়ে দিলেন ট্রাম্প
লেক ওন্টারিওর নাম বদলে ‘লেক আমেরিকা’ করলেন ট্রাম্প, যা বললো কানাডা
ইরান-যুক্তরাষ্ট্রের সংলাপ ফেরাতে তেহরানে কাতারের প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
চিকিৎসাব্যবস্থায় যে প্রশ্নগুলো জোরালো হয়ে উঠছে 
চিকিৎসাব্যবস্থায় যে প্রশ্নগুলো জোরালো হয়ে উঠছে 
প্রথা ভেঙে মুখ্যমন্ত্রীর আসন ছেড়ে মন্ত্রীদের পাশে বসলেন বিজয়
প্রথা ভেঙে মুখ্যমন্ত্রীর আসন ছেড়ে মন্ত্রীদের পাশে বসলেন বিজয়
সিলেটে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
সিলেটে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
পোষ্য নেই, রয়ে গিয়েছে ভালোবাসা: ২৮ আগস্ট কেন বিশেষ
পোষ্য নেই, রয়ে গিয়েছে ভালোবাসা: ২৮ আগস্ট কেন বিশেষ
সর্বাধিক পঠিত
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
সচিবালয়ের ১৯ তলায় তিন সাপ, শিক্ষা মন্ত্রণালয়ে আতঙ্ক 
সচিবালয়ের ১৯ তলায় তিন সাপ, শিক্ষা মন্ত্রণালয়ে আতঙ্ক 
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে?
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে?