জার্মান গোয়েন্দাদের কাছে প্রধান লক্ষ্য সিরিয়া: মেরকেল

বিদেশ ডেস্ক
০৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৪০আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৪২
image

জার্মানি চ্যান্সেলর অ্যাঞ্জেলা মের্কেল মন্তব্য করেছেন, জার্মানির গোয়েন্দা সংস্থা বিএনডির প্রধান লক্ষ্য হয়ে থাকবে সিরিয়া। তবে সেই সঙ্গে সাইবার যুদ্ধ পাবে তাদের বিশেষ মনোযোগ মনোযোগ। শুক্রবার (৮) ফেব্রুয়ারি তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু পোস্ট আরও জানিয়েছে, মেরকেল ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠীর বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবির বিরোধিতা করেছেন। জার্মান গোয়েন্দাদের কাছে প্রধান লক্ষ্য সিরিয়া: মেরকেল
অ্যাঞ্জেলা মের্কেল মনে করেন, সিরিয়া বিভিন্ন পক্ষের পরোক্ষ যুদ্ধের একটি ক্ষেত্র হয়ে উঠেছে। সিরিয়াতে সংঘাতের বদলে একটি রাজনৈতিক সমাধান খোঁজার বিষয়ে মনোযোগী হওয়া দরকার। সে উদ্দেশ্যে জার্মানি দেশটির গোয়েন্দা সংস্থা বিএনডির সংগ্রহ করা তথ্যের ওপর বিশেষভাবে নির্ভর করবে। সংস্থাটির কর্মতৎপরতার একটি অন্যতম প্রধান বিষয় হয়ে থাকবে সিরিয়া পরিস্থিতি।
শুক্রবার (৮ ফেব্রুয়ারি) বিএনডির নতুন ভবনের উদ্বোধন উপলক্ষে মেরকেল সংস্থাটির বিষয়ে তার ভাবনা তুলে ধরেছেন।১১ বছর ধরে নির্মাণ কাজ সম্পন্নের পর শুক্রবার ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ভবন নির্মাণে খরচ হয়েছে প্রায় ১০০ কোটি ইউরো। সেখানে কাজ করবেন প্রায় চার হাজার কর্মকর্তা।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবির প্রতি ভিন্নমত জানিয়ে মের্কেল বলেছেন, ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠী নিশ্চিহ্ন হয়ে যায়নি। তাদের বড়জোর ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। জঙ্গি গোষ্ঠীটি এখনও একটি হুমকি হিসেবে বিবেচ্য। তারা সরাসরি যুদ্ধের বদলে ভিন্নভাবে সংঘাতে লিপ্ত।
আইএসবিরোধী লড়াইয়ে মার্কিন নেতৃত্বে গঠিত জোটের ৭০টি মিত্র দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে গত বুধবার (৬ ফেব্রুয়ারি) ট্রাম্প বলেছিলেন, এক সপ্তাহের মধ্যেই ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠীর হাতে থাকা এলাকা শতভাগ উদ্ধার করা সম্ভব হবে।
মেরকেল বলেছেন, সামনের দিনগুলোতে বিএনডির জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে থাকবে সাইবার নিরাপত্তা। সংস্থাটিকে সাইবার যুদ্ধের বিষয়ে তথ্য সংগ্রহে তৎপরতা চালাতে হবে। একই সঙ্গে তিনি মনে করেন, ‘ভুয়া খবর’ ভবিষ্যতে জার্মানির জন্য একটি বড় মাত্রার নিরাপত্তা ঝুঁকি হয়ে দেখা দেবে।

/এএমএ/
সম্পর্কিত
মরক্কো থেকে হাজারো মানুষের অনুপ্রবেশের চেষ্টা, স্পেনের সীমান্তে নিহত ৯
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
লন্ডনে অল্পের জন্য রক্ষা পেয়েছিল ব্রিটিশ এয়ারওয়েজের উড়োজাহাজ
সর্বশেষ খবর
অস্ট্রেলিয়া-কানাডায় চাকরির নামে প্রতারণা, গ্রেফতার ২
অস্ট্রেলিয়া-কানাডায় চাকরির নামে প্রতারণা, গ্রেফতার ২
কাসেমিরোর চোখে মেসি ‘ফুটবল ঈশ্বর’
কাসেমিরোর চোখে মেসি ‘ফুটবল ঈশ্বর’
যে কাপড়ের মডেল বদলে দিয়েছিল হাজারো মায়ের ভাগ্য
যে কাপড়ের মডেল বদলে দিয়েছিল হাজারো মায়ের ভাগ্য
ভেনেজুয়েলার ক্ষমতা হস্তান্তরের আলোচনা শুরু হচ্ছে, থাকছেন না মাচাদো
ভেনেজুয়েলার ক্ষমতা হস্তান্তরের আলোচনা শুরু হচ্ছে, থাকছেন না মাচাদো
সর্বাধিক পঠিত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
ডেভিড ইমনের কাছে পাওয়া ভারতীয় আধার কার্ড আসলে কী, কোন কাজে লাগে
ডেভিড ইমনের কাছে পাওয়া ভারতীয় আধার কার্ড আসলে কী, কোন কাজে লাগে
এক ডিআইজিসহ পুলিশের ৩ কর্মকর্তা বরখাস্ত
এক ডিআইজিসহ পুলিশের ৩ কর্মকর্তা বরখাস্ত
ডেভিড ইমনের কাছে মিলেছে ভারতের আধার কার্ড
ডেভিড ইমনের কাছে মিলেছে ভারতের আধার কার্ড
ফ্লাইট বাতিলে বাবা-ছেলেকে ক্ষতিপূরণের নির্দেশ দুই এয়ারলাইন্সকে
ফ্লাইট বাতিলে বাবা-ছেলেকে ক্ষতিপূরণের নির্দেশ দুই এয়ারলাইন্সকে