কন্যার টিউশন ফি দিতে না পেরে আগুনে আত্মাহুতি পিতার

বিদেশ ডেস্ক
১০ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৫৬আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:২৬

কন্যার টিউশন ফি দিতে না পেরে আগুনে আত্মাহুতি দিয়েছেন লেবাননের এক পিতা। দেশটির উত্তরাঞ্চলীয় একটি স্কুলের খেলার মাঠে নিজের গায়ে আগুন ধরিয়ে দেন তিনি। হতভাগ্য ওই পিতার নাম জর্জ জুরাইক। তিনি দুই সন্তানের জনক। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মিডল ইস্ট মনিটর।

কন্যার টিউশন ফি দিতে না পেরে আগুনে আত্মাহুতি পিতার প্রতিবেদনে বলা হয়, অস্বচ্ছল ওই পিতা তার মেয়েকে অন্য স্কুলে নিয়ে ভর্তি করাতে চেয়েছিলেন। কিন্তু আগের স্কুলের টিউশন ফি বকেয়া থাকায় কর্তৃপক্ষ তাকে অন্য স্কুলে ভর্তির জন্য প্রয়োজনীয় সুপারিশ করতে অপারগতা প্রকাশ করে।

এ ঘটনায় নিজের গায়ে আগুন লাগিয়ে দেওয়া ওই ছাত্রীর বাবাকে হাসপাতালে নেওয়া হলেও ততক্ষণে বেশ খানিকটা দগ্ধ হয়ে গেছেন তিনি। ফলে শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।

এদিকে জর্জ জুরাইক-এর আত্মাহুতির ঘটনায় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে উসকানির অভিযোগ এনেছেন তার ভাই। সংবাদমাধ্যম লেবাননস ভয়েসকে তিনি বলেন, স্কুলের প্রধান শিক্ষক তার ভাইকে টেলিফোনে উসকানি দিয়েছেন।

প্রধান শিক্ষক জর্জ জুরাইককে বলেছেন, তার স্কুলের বেতন বকেয়া রেখে মেয়েকে অন্য কোথাও ভর্তির সুপারিশ অনুমোদন করা হবে না।

জর্জ জুরাইকের ভাই বলেন, আমার ভাই প্রধান শিক্ষককে বলেছিলেন যে, তিনি বকেয়া পরিশোধে একটি অঙ্গীকারপত্রে স্বাক্ষর করবেন। কিন্তু স্কুল কর্তৃপক্ষ তার এ প্রস্তাব প্রত্যাখ্যান করে।

/এমপি/
সম্পর্কিত
শিশুর জন্য ফুটপাতে দুধ গরম করছিলেন গৃহহীন মা, মন্ত্রীর ধমকে তীব্র বিতর্ক
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে একযোগে অর্ধশতাধিক অগ্নিসংযোগ
সর্বশেষ খবর
৬ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে খেলতে চায় ব্রাজিল, কিন্তু..
৬ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে খেলতে চায় ব্রাজিল, কিন্তু..
ধর্ষণ মামলার রায় শুনে আদালতে জ্ঞান হারালেন আ.লীগ নেতা
ধর্ষণ মামলার রায় শুনে আদালতে জ্ঞান হারালেন আ.লীগ নেতা
পাইপ ফেটে কত লিটার তেল নষ্ট হলো, জানতে তদন্তে কমিটি
পাইপ ফেটে কত লিটার তেল নষ্ট হলো, জানতে তদন্তে কমিটি
‘হানিট্র্যাপ’ কেলেঙ্কারি: ওসি জাহেদুল ইসলামকে বদলি
‘হানিট্র্যাপ’ কেলেঙ্কারি: ওসি জাহেদুল ইসলামকে বদলি
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি