গুইদোকে স্বীকৃতি দিতে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের খসড়া প্রস্তাব

বিদেশ ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:১৮আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৫৪

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের উত্থাপিত এক খসড়ায় ভেনেজুয়েলার ন্যাশনাল অ্যাসেম্বলির প্রতি পূর্ণ সমর্থনের প্রস্তাব দেওয়া হয়েছে। এই প্রস্তাব পাস হলে অ্যাসেম্বলির নেতা জুয়ান গুইদো জাতিসংঘ কর্তৃক ভেনেজুয়েলার প্রেসিডেন্টের স্বীকৃতি পাবেন। খসড়া প্রস্তাবে ভেনেজুয়েলায় নতুন প্রেসিডেন্ট নির্বাচন এবং আন্তর্জাতিক ত্রাণ প্রবেশ নিশ্চিতের প্রসঙ্গ এসেছে। প্রস্তাব নিয়ে এখনও দরকষাকষি চলছে, ভোটাভুটির তারিখ নির্ধারিত হয়নি। কূটনীতিকরা মনে করছেন, রাশিয়া মার্কিন প্রস্তাব ঠেকাতে তাদের ভেটো ক্ষমতা প্রয়োগ করতে পারে।

গুইদোকে স্বীকৃতি দিতে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের খসড়া প্রস্তাব শনিবার যুক্তরাষ্ট্রের খসড়া প্রস্তাবটির অনুলিপি ফরাসি বার্তা সংস্থা এফপির হাতে এসেছে। প্রস্তাবে গণতান্ত্রিকভাবে নির্বাচিত একমাত্র প্রতিষ্ঠান হিসেবে ভেনেজুয়েলার ন্যাশনাল অ্যাসেম্বলির প্রতি পূর্ণ সমর্থন প্রত্যাশা করা হয়েছে। সরকারবিরোধী বিক্ষোভের ধারাবাহিকতায় গত ২৩ মার্চ ন্যাশনাল অ্যাসেম্বলির নেতা জুয়ান গুইদো নিজেকে ভেনেজুয়েলার অন্তবর্তী প্রেসিডেন্ট ঘোষণা করেন। সে কারণে অ্যাসেম্বলির সমর্থন পেলে গুইদোর স্বীকৃতিও নিশ্চিত হবে

খসড়া প্রস্তাবে ভেনেজুয়েলার নিরস্ত্র ও শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর মাত্রাতিরিক্ত বলপ্রয়োগ এবং সহিংসতার অভিযোগ তুলে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। পাশাপাশি অবিলম্বে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতিতে ভেনেজুয়েলার সংবিধানের আলোকে নতুন একটি অবাধ, উন্মুক্ত এবং বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানের রাজনৈতিক প্রক্রিয়া শুরুর তাগিদ দেওয়া হয়েছে। নির্বাচনে জাতিসংঘের মধ্যস্ততা প্রত্যাশা করেছে যুক্তরাষ্ট্র।

ভেনেজুয়েলার মানবিক পরিস্থিতির আরও অবনতি ঠেকানোর তাগিদ দিয়ে মানবিক সহায়তার প্রবেশ নিশ্চিতে পদক্ষেপ কামনা করা হয়েছে।

/জেজে/বিএ/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে ডিগ্রিহীনদের তুলনায় পিছিয়ে বিশ্ববিদ্যালয় স্নাতকরা
নাটালি হার্পসহ হোয়াইট হাউসের কর্মকর্তাদের ট্রাম্পের উপহার, কে কত পেলো?
যুক্তরাষ্ট্রে কম খরচে তৈরি হলো নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্র
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১০ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১০ সেপ্টেম্বর, ২০২৬)
চাঁদপুরে ৩ বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের
চাঁদপুরে ৩ বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
বাবার মৃত্যুর খবরে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় ছেলের মৃত্যু
বাবার মৃত্যুর খবরে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় ছেলের মৃত্যু
সর্বাধিক পঠিত
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা