দূতাবাসের দখল নিলেন ভেনেজুয়েলার স্বঘোষিত প্রেসিডেন্টের নিযুক্ত রাষ্ট্রদূত

বিদেশ ডেস্ক
২১ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৩৭আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৩৯

কোস্টারিকায় নিযুক্ত ভেনেজুয়েলা দূতাবাসের নিয়ন্ত্রণ বেহাতের খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভেনেজুয়েলার স্বঘোষিত প্রেসিডেন্ট হুয়ান গুইদো’র নিযুক্ত রাষ্ট্রদূত মারিয়া ফারিয়া বুধবার সকালে দূতাবাসের নিয়ন্ত্রণ নেন।

দূতাবাসের দখল নিলেন ভেনেজুয়েলার স্বঘোষিত প্রেসিডেন্টের নিযুক্ত রাষ্ট্রদূত এর আগে গত ১৫ ফেব্রুয়ারি কোস্টারিকায় নিযুক্ত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো’র প্রতিনিধিদের ৬০ দিনের মধ্যে দেশত্যাগের নির্দেশ দেয় কোস্টারিকার কর্তৃপক্ষ। এর মধ্যেই বুধবার দূতাবাসের দখল নিলেন স্বঘোষিত প্রেসিডেন্টের নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রদূত মারিয়া ফারিয়া।

মারিয়া ফারিয়া’র দফতরের এক বিবৃতিতে বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সময়ের জন্য তিনি দূতাবাসের দায়িত্ব নিয়েছেন।

এদিকে ত্রাণ সাহায্যের নামে ভেনেজুয়েলায় ‘বিদেশি হস্তক্ষেপ ডেকে আনার’ ব্যাপারে দেশটির বিরোধীদলীয় নেতা হুয়ান গুইদো’কে সতর্ক করে দিয়েছে রাশিয়া। এর পরিবর্তে চলমান সংকট নিরসনে ক্ষমতাসীন মাদুরো সরকারের সঙ্গে বিরোধী দলকে আলোচনায় বসার পরামর্শ দিয়েছে মস্কো। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বুধবার এ ইস্যুতে নিজ দেশের এমন অবস্থানের বিষয়টি পরিষ্কার করেন।

ভেনেজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে আমেরিকার হস্তক্ষেপের হুমকির ব্যাপারেও উদ্বেগ প্রকাশ করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। তিনি সতর্ক করে বলেন, সরাসরি কিংবা ত্রাণ সাহায্যের নামে পরোক্ষ এই মার্কিন হস্তক্ষেপ গুইদোর জন্য কাঙ্ক্ষিত ফল বয়ে আনবে না।

/এমপি/
সম্পর্কিত
মার্কিন শেয়ারবাজারের নিয়ন্ত্রণ এখন নারীদের হাতে
টেক্সাসে ঘুর্ণিঝড় ‘আর্থার’-এর আঘাত, বন্যার শঙ্কা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ভারী বৃষ্টিতে চীনে বন্যা সতর্কতা, সরানো হলো ৩৭ হাজারের বেশি মানুষকে
ভারী বৃষ্টিতে চীনে বন্যা সতর্কতা, সরানো হলো ৩৭ হাজারের বেশি মানুষকে
ইতালিকে হারিয়ে বিশ্বকাপে, এবার সুইজারল্যান্ডকে চমকে দিতে চায় বসনিয়া
ইতালিকে হারিয়ে বিশ্বকাপে, এবার সুইজারল্যান্ডকে চমকে দিতে চায় বসনিয়া
যুবদলের বিক্ষোভ মিছিল স্থগিত
যুবদলের বিক্ষোভ মিছিল স্থগিত
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক এগিয়ে নিতে চায় পাকিস্তান 
বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক এগিয়ে নিতে চায় পাকিস্তান 
সর্বাধিক পঠিত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
হাজারি গুড়ের কেজি ২ হাজার টাকা, কারা খায় কোথায় যায়
হাজারি গুড়ের কেজি ২ হাজার টাকা, কারা খায় কোথায় যায়
ঈদের দিন মৃত্যু, দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়ে কী দেখলেন স্বজনরা
ঈদের দিন মৃত্যু, দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়ে কী দেখলেন স্বজনরা