প্রত্যক্ষদর্শীর বর্ণনায় পাকিস্তানে ভারতের হামলা

বিদেশ ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:০০আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:০২

মঙ্গলবার ভোরে আজাদ কাশ্মিরে পরিচালিত ভারতীয় বিমান হামলার ভয়াবহতা নিয়ে নিজেদের অভিজ্ঞতার কথা জানিয়েছেন বাসিন্দারা। তারা জানান, সে সময় খুবই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিলো। বারবার বিকট আওয়াজ হচ্ছিলো।

প্রত্যক্ষদর্শীর বর্ণনায় পাকিস্তানে ভারতের হামলা

১৪ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) পুলওয়ামায় আরডিএক্স বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে ‘সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স’র গাড়িবহরে আত্মঘাতী হামলা চালানো হয়। এতে বহরের ৭০টি গাড়ির মধ্যে একটি বাস সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। প্রাণ হারায় বাহিনীর অন্তত ৪৪ জন সদস্য। পাকিস্তানের প্রত্যক্ষ ইন্ধনে ওই হামলা সংঘটিত হয়েছে দাবি করে তখন থেকেই সামরিক হামলার হুমকি দিয়ে আসছিলো ভারত। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সেই ধারাবাহিকতায় মঙ্গলবার ভোররাত সাড়ে ৩টা নাগাদ ১২টি মিরাজ ২০০০ যুদ্ধবিমান পাকিস্তানের জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে লেজার নিয়ন্ত্রিত ব্যবস্থার সাহায্যে ১০০০ কেজি বোমাবর্ষণ করে।

মোহাম্মদ আদিল নামে এক প্রত্যক্ষদর্শী জানান, তার বাড়ির কাছেই হামলা হয়েছে এবং এমন একজন আহত হয়েছেন, যাকে ব্যক্তিগতভাবে চেনেন তিনি। তিনি বলেন, খুবই ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছিলো তখন। আমরা অনেক বিকট আওয়াজ শুনছিলাম। এর পাঁচ-দশ মিনিট পরই বিস্ফোরণের আওয়াজ পাই। আমরা সারা রাত ঘুমাতে পারিনি। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, একই সময়ে পাঁচটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
ওয়াজিদ শাহ নামে আরেক প্রত্যক্ষদর্শী জানান, মনে হচ্ছিলো কেউ রাইফেল দিয়ে ‍গুলি চালাচ্ছিলো। আমরা তিনবার এমন শব্দ পাই। এরপর সব নীরব।
রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে মোহাম্মদ আজমল নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘আমরা অনেক গাছ পড়ে থাকতে দেখেছি। এছড়া একটি বাড়ি ও চারটি ক্রেটারও ধ্বংস হয়ে গেছে।
পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং আন্তবাহিনী জনসংযোগ পরিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর এক টুইটে বলেন, ভারতীয় বিমানবাহিনীর বিমান খাইবার পাখতুনখোয়া প্রদেশের বালাকোটের কাছে বোমা বর্ষণ করে। জবাবে পাকিস্তানি বিমান বাহিনী তাদের ছত্রভঙ্গ করে দেয়।

/এমএইচ/এমওএফ/
সম্পর্কিত
সিন্ধু পানিচুক্তি বহাল রাখতে ভারতকে নির্দেশ দিলো সালিসি আদালত
নেপালের বন্যা: উত্তর প্রদেশে ভেসে আসা ১৩ মরদেহ উদ্ধার
পশ্চিমা চাপ সামলাতে চীনেই ভরসা রাশিয়া ও ইরানের
সর্বশেষ খবর
১২ ঘণ্টায় ৯ বার লোডশেডিং, বিদ্যুৎ এলেও ২০ মিনিটের বেশি থাকে না
১২ ঘণ্টায় ৯ বার লোডশেডিং, বিদ্যুৎ এলেও ২০ মিনিটের বেশি থাকে না
প্যাকেটজাত চিনি বাজার থেকে উধাও, খোলা চিনি ১২০ টাকা 
প্যাকেটজাত চিনি বাজার থেকে উধাও, খোলা চিনি ১২০ টাকা 
বরযাত্রীর গাড়ি আটকে নববধূকে তুলে নিয়ে গেলেন ছাত্রদলের কর্মী
বরযাত্রীর গাড়ি আটকে নববধূকে তুলে নিয়ে গেলেন ছাত্রদলের কর্মী
বিদ্যুতের ভোগান্তি কাটছে না, বাড়তে পারে জ্বালানি তেলের চাপ
বিদ্যুতের ভোগান্তি কাটছে না, বাড়তে পারে জ্বালানি তেলের চাপ
সর্বাধিক পঠিত
সালমান শাহর নায়িকারা কে কোথায়
সালমান শাহর নায়িকারা কে কোথায়
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিলো বাংলাদেশ ব্যাংক
মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিলো বাংলাদেশ ব্যাংক