পাকিস্তানে হামলা, কর্নাটকে বড় জয়ের স্বপ্ন বিজেপি’র

বিদেশ ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৩১আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৫৯

পাকিস্তানে ভারতের বিমান হামলার পর দেশজুড়ে যে উত্তেজনা তৈরি হয়েছে তার ফল ঘরে তুলতে চায় ভারতের ক্ষমতাসীন দল বিজেপি। কর্নাটকের বিজেপি প্রধান বি এস ইয়েদুরাপ্পা বলেছেন, ভারতীয় বিমানবাহিনী পাকিস্তানে হামলা চালিয়েছে তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লাভবান হবেন। আগামী মে মাসে অনুষ্ঠিতব্য লোকসভা নির্বাচনে কর্নাটকের ২৮টি আসনের মধ্যে ২২টির বেশি আসন লাভ করবেন তিনি।

পাকিস্তানে হামলা, কর্নাটকে বড় জয়ের স্বপ্ন বিজেপি’র গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মিরের পুলওয়ামায় ‘সেন্ট্রাল রিজার্ভ পুলি শফোর্সের’ গাড়িবহরে আত্মঘাতী বোমা হামলায় বাহিনীটির অন্তত ৪০ সদস্য প্রাণ হারায়। পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মোহাম্মদ হামলার দায় স্বীকার করে। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) ভারতীয় বিমানবাহিনী ৭১-পরবর্তী ইতিহাসে প্রথমবারের মতো পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের আকাশসীমায় ঢুকে বিমান হামলা চালানোর পর জানায়, ভেতরে সেই জইশ-ই মুহাম্মদের ঘাঁটি ধ্বংসের উদ্দেশ্যেই তারা ওই ‘অসামরিক অভিযান’ পরিচালনা করেছে। এ হামলার পর সৃষ্ট উত্তেজনাকে কেন্দ্র করেই কর্নাটকের নির্বাচনে বড় জয়ের জয়ের স্বপ্ন দেখছে বিজেপি।

বুধবার এক সংবাদ সম্মেলনে বি এস ইয়েদুরাপ্পা বলেন, ‘আবহাওয়া যেদিকে যাচ্ছে... তাতে করে বিজেপি-র হাওয়া ভালো এবং অনেক বেশি আসন লাভ করার সম্ভবনা আছে। মঙ্গলবার ভারতীয় বিমানবাহিনী যেভাবে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিতে সক্ষম হয়েছে, তারপর থেকে সারা দেশেই মোদির ঢেউ দেখা যাচ্ছে। এর ফল দেখা যাবে, আগামী লোকসভা নির্বাচনের সময়।'

সমালোচকরা বলছেন, যখন পাকিস্তানের হাতে ভারতীয় বাহিনীর একজন পাইলট বন্দি অবস্থায় রয়েছেন সেই মুহূর্তে এ হামলাকে নির্বাচনে জয়ের হাতিয়ারে পরিণত করতে চাইছে বিজেপি।

বি এস ইয়েদুরাপ্পা বলেন, এই হামলার ফলে যুব সমাজ উদ্বুদ্ধ হয়েছে। ফলে কর্নাটকে ২২টির বেশি আসন লাভ করার সম্ভবনা দেখা যাচ্ছে।

বর্তমান পার্লামেন্টে বিজেপির হাতে এ রাজ্যের ১৬টি আসন রয়েছে। কংগ্রেসের কাছে আছে ১০টি এবং জনতা দল সেকুলারের কাছে রয়েছে দুইটি আসন।

এদিকে বি এস ইয়েদুরাপ্পা’র বক্তব্যের কঠোর সমালোচনা করেছে বিরোধী দলগুলোর নেতারা। তারা বলছেন, পাকিস্তানে হামলা নিয়ে সংকীর্ণ রাজনীতি করছে বিজেপি।

কংগ্রেসের তরফ থেকে টুইট করে ইয়াদুরাপ্পার এই বিবৃতির সমালোচনা করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, 'তাদের (বিজেপি) কোনও লজ্জা নেই। সারা দেশে চলছে প্রবল উত্তেজনা, আমাদের পাইলটকে পাকিস্তানে আটকে রাখা হয়েছে। সেনাদের পরিবারগুলোকে ভয়ের ছায়া গ্রাস করেছে। আর বিজেপি নিজেদের আসন গুনছে... আসলেই নিচু স্তরের রাজনীতি।’ সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়ান এক্সপ্রেস।

/এমপি/
সম্পর্কিত
স্ত্রী ছেড়ে যাওয়ায় বাবাকে পিটিয়ে হত্যা করলো ছেলে
কিশোরীকে অপহরণ করে মদ খাইয়ে সংঘবদ্ধ ধর্ষণ, নারীসহ গ্রেফতার ৩
মার্কিন ডলারের বিপরীতে আরও শক্তিশালী চীনা ইউয়ান
সর্বশেষ খবর
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৪ জনের রিমান্ড চায় পুলিশ
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৪ জনের রিমান্ড চায় পুলিশ
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী