ভারতবাসী ঐক্যবদ্ধভাবে লড়াই করবে ও বিজয়ী হবে: মোদি

বিদেশ ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৩২আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৩৬
image

ভারতকে কোনোভাবেই দমানো যাবে না বলে শত্রু রাষ্ট্রগুলোকে হুঁশিয়ার করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে দলীয় নেতা কর্মীদের উদ্দেশে তিনি বলেন, গোটা জাতি জওয়ানদের পাশে আছে এবং ভারতবাসী তাদের সঙ্গে এক হয়ে লড়াই চালাবে ও বিজয়ী হবে। পাল্টাপাল্টি হামলায় ভারত-পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধির মধ্যেই বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) এসব কথা বলেন মোদি।

নরেন্দ্র মোদি
গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মিরের পুলওয়ামায় ভারতের‘সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের’ গাড়িবহরে আত্মঘাতী বোমা হামলায় বাহিনীটির অন্তত ৪০ জন সদস্য প্রাণ হারান। পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মোহাম্মদ হামলার দায় স্বীকার করে। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) ভারতীয় বিমান বাহিনী ৭১-পরবর্তী ইতিহাসে প্রথমবারের মতো পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের আকাশসীমায় ঢুকে বিমান হামলা চালানোর পর জানায়, জইশ-ই মোহাম্মদের ঘাঁটি ধ্বংসের উদ্দেশ্যেই তারা ওই ‘অসামরিক অভিযান’ পরিচালনা করেছে। বুধবার (২৭ ফেব্রুয়ারি) সকালে দুটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে পাকিস্তান। বিপরীতে ভারতও পাকিস্তানের একটি ফাইটার জেট ভূপাতিত করার দাবি করেছে।

নিউজ এইটিনের প্রতিবেদন থেকে জানা গেছে, বৃহস্পতিবার ‘মেরা বুথ, সবসে মজবুত’ নামক নির্বাচনি কর্মসূচির অংশ হিসেবে ভিডিও কনফারেন্সে ভাষণ দেন মোদি। দলটির দাবি, এদিন মোদি বিজেপির ১ কোটি কর্মী ও স্বেচ্ছাসেবীর উদ্দেশে ভাষন দিয়েছেন এবং এটি ‘বিশ্বের সবচেয়ে বড় ভিডিও কনফারেন্স।’ বিজেপি প্রধান অমিত শাহ ও দলের অন্য নেতারা দিল্লি অফিস থেকে ওই ভিডিও কনফারেন্সের সঙ্গে সংযুক্ত হন।

ভাষণে মোদি বলেন, ‘নিজেদের বাহিনীর সক্ষমতা নিয়ে আমাদের আত্মবিশ্বাস আছে। আমাদের কোনও কর্মকাণ্ডই যেন বাহিনীর নৈতিকতাকে ক্ষতিগ্রস্ত না করতে পারে তা আমাদেরকে অবশ্যই নিশ্চিত করতে হবে। শত্রুদেরকে আমাদের দিকে আঙুল তোলার সুযোগ দেওয়া যাবে না।’

মোদি আরও বলেন, ‘সন্ত্রাসী হামলা চালানোর নেপথ্যের কারণগুলোর একটি হলো দেশের উন্নয়নকে রুখে দেওয়া। বর্তমান পরিস্থিতিতে প্রত্যেক নাগরিককেই একজন ভারতীয় সেনার মতো করেই সতর্ক থাকতে হবে। ভারত এক হয়ে বাঁচবে, এক হয়ে কাজ করবে, ঐক্যবদ্ধভাবে সমৃদ্ধ হবে, এক হয়ে লড়াই চালাবে এবং ঐক্যবদ্ধভাবেই বিজয়ী হবে।’

/এফইউ/
সম্পর্কিত
নতুন বিশ্ব মানচিত্রে ভারতকে বড় দেখাচ্ছে কেন?
যুক্তরাষ্ট্রের ‘বিকল্প’ হিসেবে চীনকে তুলে ধরছেন শি?
প্রেমের গল্প থেকে রাজকীয় প্রাসাদ, ইতিহাসের শহর মান্ডুতে ঘুরে আসুন
সর্বশেষ খবর
রাজধানীতে বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়ে ছুরিকাঘাতে প্রবাসী নিহত
রাজধানীতে বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়ে ছুরিকাঘাতে প্রবাসী নিহত
উজবেকিস্তানে ভারতের কাছেও হারলো বাংলাদেশ
উজবেকিস্তানে ভারতের কাছেও হারলো বাংলাদেশ
প্রবাসীদের সমস্যা সমাধানে ১০ দফা দাবি সংসদে
প্রবাসীদের সমস্যা সমাধানে ১০ দফা দাবি সংসদে
রাজনৈতিক সদিচ্ছা থাকলে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনৈতিক সদিচ্ছা থাকলে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’