অভিনন্দনকে স্বাগত জানাতে সীমান্তে হাজারো ভারতীয়

বিদেশ ডেস্ক
০১ মার্চ ২০১৯, ১৬:১২আপডেট : ০১ মার্চ ২০১৯, ১৬:৩৩

দেশে বীর সন্তান দেশে ফিরছে, সেই আবেগে ভাসছে ভারত। পাকিস্তানে আটক ভারতীয় পাইলটের মুক্তি নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা কাজ করছে ভারতীয়দের । শুক্রবার সন্ধ্যায় ওয়াগাহ সীমান্তে তাকে হস্তান্তর করার কথা। সেখানে জড়ো হয়েছে হাজার হাজার ভারতীয়।

অভিনন্দনকে স্বাগত জানাতে সীমান্তে হাজারো ভারতীয় মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) ভারতীয় বিমান বাহিনী পাকিস্তানের আকাশসীমায় ঢুকে বিমান থেকে বোমাবর্ষণ করে। পরদিন বুধবার (২৭ ফেব্রুয়ারি) সকালে দুটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত ও এক পাইলটকে আটক করে পাকিস্তান। পাল্টাপাল্টি হামলায় দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘উত্তেজনা নিরসনে ভূমিকা রাখলে আমরা ভারতীয় পাইলটকে হস্তান্তর করতে প্রস্তুত’। এরপর পাকিস্তান ঘোষণা দেয় যে শান্তির নিদর্শন হিসেবে তাকে মুক্তি দেওয়া হবে। শুক্রবার সন্ধ্যায় তার মুক্তি পাওয়ার কথা। 

কড়া নিরাপত্তায় ঢেকে ফেলা হয়েছে পুরো এলাকা। বর্ডার সিকিউরিটি ফোর্সকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। আর নিরাপত্তার কারণেই শুক্রবার ওয়াঘা-আটারি সীমান্তে বন্ধ করা হয়।

সীমান্তে হাজার হাজার ভারতীয় হাতে ফুল, মিষ্টি, ব্যানার নিয়ে অভিনন্দনকে স্বাগত জানাতে জড়ো হয়েছেন। সেখানে উপস্থিত এক ভারতীয় বলেন, আমরা খুবই খুশি যে আমাদের নায়ক আমাদের মাঝে ফিরে আসছে।

কেউ জাতীয় পতাকা হাতে তো কেউ আবার ঢাক-ঢোল হাতে অভিনন্দকে স্বাগত জানাতে সীমান্ত জড়ো হয়েছেন। যত সময় এগোচ্ছে তত ভিড় বাড়ছে সেখানে। সবার মুখে একটাই আওয়াজ, অভিনন্দন জিন্দাবাদ।

/এমএইচ/
সম্পর্কিত
রাম মন্দিরের চুরি হওয়া স্বর্ণ গলিয়ে ‘বিস্কুট’ বানানোর সন্দেহ
মমতার তৃণমূলে বড় ধাক্কা: সব পদ থেকে ইস্তফা দিলেন রাজ্য সভাপতি
দ্রুতগতির ট্রাক পিষে দিলো মোটরসাইকেল: টেনে হিচড়ে নিয়ে গেলো ২০০ মিটার, নিহত দুই
সর্বশেষ খবর
সংসদের দক্ষিণ প্লাজায় যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন
সংসদের দক্ষিণ প্লাজায় যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন
শেরওয়ানির জন্য ফ্লাইট আটকে রাখার অভিযোগে তোলপাড়, ব্যাখ্যা চেয়েছে মন্ত্রণালয়
শেরওয়ানির জন্য ফ্লাইট আটকে রাখার অভিযোগে তোলপাড়, ব্যাখ্যা চেয়েছে মন্ত্রণালয়
গুলিস্তানে হঠাৎ জামায়াত-বিএনপির সংঘর্ষ, জানা গেলো রহস্য
গুলিস্তানে হঠাৎ জামায়াত-বিএনপির সংঘর্ষ, জানা গেলো রহস্য
অবস্থান পরিষ্কার করে এমপি মনি বললেন, ‘বক্তব্য কাটছাঁট করে প্রচার হয়েছে’
অবস্থান পরিষ্কার করে এমপি মনি বললেন, ‘বক্তব্য কাটছাঁট করে প্রচার হয়েছে’
সর্বাধিক পঠিত
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
মাঠে নেমেই মেসির ইতিহাস
মাঠে নেমেই মেসির ইতিহাস
আটা দিয়ে ঝটপট হেলদি স্ন্যাকস, বাচ্চাদের জন্য পারফেক্ট টিফিন
আটা দিয়ে ঝটপট হেলদি স্ন্যাকস, বাচ্চাদের জন্য পারফেক্ট টিফিন
৫ গোলের ম্যাচ জিতে কেপ ভার্দে নিয়ে যা বললেন মেসি 
৫ গোলের ম্যাচ জিতে কেপ ভার্দে নিয়ে যা বললেন মেসি