দেশের পথে পাইলট অভিনন্দন, বরণ করতে প্রস্তুত ভারত

বিদেশ ডেস্ক
০১ মার্চ ২০১৯, ১৭:০৬আপডেট : ০১ মার্চ ২০১৯, ১৮:১১
image

যে ব্যক্তি ভারত-পাকিস্তান উত্তেজনায় মনোযোগের কেন্দ্রে অবস্থান করছেন, ভারতীয় বিমান বাহিনীর সেই পাইলট অভিনন্দন বর্তমান মুক্তি পেয়ে দেশের পথে পা বাড়িয়েছেন। ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম খবর দিয়েছে, শুক্রবার ইসলামাবাদ থেকে সড়কপথে তাকে লাহোরে নিয়ে আসা হচ্ছে। ওয়াঘা-আতারি সীমান্ত দিয়ে অভিনন্দনকে ভারতের কাছে তুলে দেওয়ার কথা রয়েছে। ভারত এবং সে দেশের মিডিয়া এরইমধ্যে তার বীরোচিত ভাবমূর্তি সামনে এনেছে। সীমান্তে তাকে বরণ করতে অপেক্ষায় রয়েছেন তার বাবা-মা সহ সাধারণ মানুষ। সংবাদমাধ্যমের নজরও এখন সেই সীমান্তেই।
দেশের পথে পাইলট অভিনন্দন, বরণ করতে প্রস্তুত ভারত মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) ভারতীয় বিমান বাহিনী পাকিস্তানের আকাশসীমায় ঢুকে বিমান থেকে বোমাবর্ষণ করে। পরদিন বুধবার (২৭ ফেব্রুয়ারি) সকালে দুটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত ও এক পাইলটকে আটক করে পাকিস্তান। পাল্টাপাল্টি হামলায় দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘উত্তেজনা নিরসনে ভূমিকা রাখলে আমরা ভারতীয় পাইলটকে হস্তান্তর করতে প্রস্তুত’। এরপর পাকিস্তান ঘোষণা দেয় যে শান্তির নিদর্শন হিসেবে তাকে মুক্তি দেওয়া হবে। শুক্রবার সন্ধ্যায় মধ্যে মুক্ত হয়ে ভারতে ফেরার কথা তার।
অসমর্থিত সূত্রে বিজনেস টুডে জানিয়েছে, এরইমধ্যে তিনি লাহোরে পৌঁছেছেন বলে খবর পাওয়া গেছে। 

দেশের পথে পাইলট অভিনন্দন, বরণ করতে প্রস্তুত ভারত
যেভানে অভিনন্দনকে বরণ করা হবে লাহোর থেকে সেই ওয়াঘা সীমান্তের দূরত্ব মাত্র ২৩ কিলোমিটার। সেই সীমান্ত এলাকায় অভিনন্দনকে বরণ করতে উৎসব শুরু হয়ে গেছে। সাধারণ মানুষরাও যোগ দিয়েছেন এই আনন্দ উৎসবে।
ওয়াঘা সীমান্তে পৌঁছে গিয়েছেন অভিনন্দনের বাবা এয়ার মার্শাল এস বর্তমান এবং মা শোভা বর্তমান। ভারতীয় বিমানবাহিনীর সদস্যরা এবং সেনার কর্মকর্তারাও ওয়াঘা সীমান্তে পৌঁছে গেছেন।কেউ জাতীয় পতাকা হাতে তো কেউ আবার ঢাক-ঢোল হাতে অভিনন্দকে স্বাগত জানাতে সীমান্ত জড়ো হয়েছেন। যত সময় এগোচ্ছে তত ভিড় বাড়ছে সেখানে। সবার মুখে একটাই আওয়াজ, অভিনন্দন জিন্দাবাদ।
সীমান্তে হাজার হাজার ভারতীয় হাতে ফুল, মিষ্টি, ব্যানার নিয়ে অভিনন্দনকে স্বাগত জানাতে জড়ো হয়েছেন। সেখানে উপস্থিত এক ভারতীয় বলেন, আমরা খুবই খুশি যে আমাদের নায়ক আমাদের মাঝে ফিরে আসছে। কড়া নিরাপত্তায় ঢেকে ফেলা হয়েছে পুরো এলাকা। বর্ডার সিকিউরিটি ফোর্সকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। আর নিরাপত্তার কারণেই শুক্রবার ওয়াঘা-আটারি সীমান্তে বন্ধ করা হয়। 

দেশের পথে পাইলট অভিনন্দন, বরণ করতে প্রস্তুত ভারত
বুধবার ভারতীয় বিমান বাহিনীর দুটি বিমান ভূপাতিত করার পাশাপাশি ভারতীয় পাইলটকে আটক করে তার ভিডিও প্রকাশ করে তারা। এর প্রতিক্রিয়ায় ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৃহস্পতিবারের এক বিবৃতিতে বলা হয়, ‘মানবিকতা সংক্রান্ত আন্তর্জাতিক আইন আর জেনেভা কনভেনশন উপেক্ষা করে আহত সেনার কুরুচিপূর্ণ উপস্থাপন’র জোরালো নিন্দা জানাচ্ছে ভারত। পাকিস্তানকে [হাই কমিশনারকে ডেকে] তাদের হেফাজতে থাকা অবস্থায় ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর ওই সদস্যের যেন কোনও রকমের ক্ষতি না হয়, তা নিশ্চিত করতে বলা হয়েছে।’ ভারতের পক্ষ থেকে তাদের আটক পাইলটকে দ্রুত মুক্তি দিয়ে ফিরিয়ে দেওয়ার আহ্বানও জানানো হয়। 

দেশের পথে পাইলট অভিনন্দন, বরণ করতে প্রস্তুত ভারত
একইদিনে (বৃহস্পতিবার) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘উত্তেজনা নিরসনে ভূমিকা রাখলে আমরা ভারতীয় পাইলটকে হস্তান্তর করতে প্রস্তুত’। কিছুক্ষণ পর পার্লামেন্টের এক যৌথ অধিবেশনে দেওয়া ভাষণে বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছেন, শান্তির নিদর্শনের অংশ হিসেবে আমরা আটক ভারতীয় পাইলটকে আগামীকাল মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। অবশ্য ভারতের দাবি, জেনেভা কনভেনশন লঙ্ঘনের ভয়ে পাকিস্তান আটক বিমান সেনাকে ফিরিয়ে দিতে বাধ্য হচ্ছে। তবে ভারতীয় পাইলটকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। আন্তর্জাতিক সংগঠনগুলো ইমরান খানের এমন পদক্ষেপে প্রশংসা করছেন। 



/বিএ/
সম্পর্কিত
১০টি ফুটবল মাঠের সমান চীনের এক জাহাজ!
ভারত ভ্রমণ শেষে ফিরেই বিপত্তি, নারীর মস্তিষ্কে মিললো ৩৮টি পরজীবী
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
সর্বশেষ খবর
জাতিকে দ্বিধাবিভক্ত করে দেশকে এগিয়ে নিতে চাই না: প্রধানমন্ত্রী
জাতিকে দ্বিধাবিভক্ত করে দেশকে এগিয়ে নিতে চাই না: প্রধানমন্ত্রী
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
রাষ্ট্রীয় টিভিতে প্রকাশ্যে খামেনির কফিন
রাষ্ট্রীয় টিভিতে প্রকাশ্যে খামেনির কফিন
আজ শুরু বিশ্বকাপের শেষ ষোলো, দেখে নিন পূর্ণাঙ্গ সূচি
আজ শুরু বিশ্বকাপের শেষ ষোলো, দেখে নিন পূর্ণাঙ্গ সূচি
সর্বাধিক পঠিত
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
মাঠে নেমেই মেসির ইতিহাস
মাঠে নেমেই মেসির ইতিহাস
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
এতদিন কোথায় ছিল খামেনির লাশ
এতদিন কোথায় ছিল খামেনির লাশ