রাশিয়ায় স্থানান্তর হচ্ছে ভেনিজুয়েলার রাষ্ট্রীয় তেল কোম্পানির সদর দফতর

বিদেশ ডেস্ক
০২ মার্চ ২০১৯, ১২:৫৪আপডেট : ০২ মার্চ ২০১৯, ১২:৫৮

ভেনিজুয়েলার রাষ্ট্রীয় তেল কোম্পানি পিডিভিএসএ’র সদর দফতর পর্তুগালের রাজধানী লিসবন থেকে রাশিয়ার রাজধানী মস্কোয় সরিয়ে নেওয়া হচ্ছে। ইতোমধ্যেই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তার দেশের কর্মকর্তাদের এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

রাশিয়ায় স্থানান্তর হচ্ছে ভেনিজুয়েলার রাষ্ট্রীয় তেল কোম্পানির সদর দফতর শুক্রবার রাশিয়া সফরে গিয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে মাদুরো’র এ সংক্রান্ত নির্দেশনার কথা নিশ্চিত করেছেন ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ।

তিনি বলেন, রাশিয়ার তেল কোম্পানিগুলোর সঙ্গে সহযোগিতা জোরদার করতে চায় কারাকাস।

ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশের তেল উৎপাদন বাড়ানোর জন্য রুশ ফেডারেশনের কাছ থেকে সব রকম সহযোগিতা গ্রহণ করা হবে।

রদ্রিগেজ বলেন, ভেনিজুয়েলার রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তা রক্ষায় পিডিভিএসএ’র সদর দফতর লিসবন থেকে সরিয়ে নেওয়া হচ্ছে।

তিনি বলেন, ব্রিটিশ ব্যাংকে সংরক্ষিত ভেনিজুয়েলার সম্পদ এখন ফেরত দিতে রাজি হচ্ছে না লন্ডন। কাজেই ইউরোপের কোনও দেশেই ভেনিজুয়েলার সম্পদ আর নিরাপদ নয়।

উল্লেখ্য, সম্প্রতি যুক্তরাষ্ট্রের অনুরোধে সাড়া দিয়ে ‘ব্যাংক অব ইংল্যান্ড’ ভেনেজুয়েলার ১২০ কোটি ডলার মূল্যের স্বর্ণ বাজেয়াপ্ত করেছে। সূত্র: পার্স টুডে।

/এমপি/
সম্পর্কিত
রাশিয়ায় কেন নামলো রহস্যময় মার্কিন সামরিক উড়োজাহাজ
জলবায়ু সংকটে সুন্দরবন, ব্রিটিশ অর্থছাঁটাইয়ে মাঝপথেই থামছে গুরুত্বপূর্ণ প্রকল্প
রাশিয়ার সরকারের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ভিসাসহ পাসপোর্ট হস্তান্তর  
সর্বশেষ খবর
কমছে না হাম-ডেঙ্গুর প্রকোপ, ভোগান্তিতে স্বজনরা
কমছে না হাম-ডেঙ্গুর প্রকোপ, ভোগান্তিতে স্বজনরা
প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেফতার
প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেফতার
ইরান সঙ্গে বাণিজ্য: মার্কিন নিষেধাজ্ঞার হুমকিতে চীনের প্রতিবাদ
ইরান সঙ্গে বাণিজ্য: মার্কিন নিষেধাজ্ঞার হুমকিতে চীনের প্রতিবাদ
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
৫০ পেরিয়ে যে সত্যটা অনেকেই প্রথমবার বুঝতে পারেন
৫০ পেরিয়ে যে সত্যটা অনেকেই প্রথমবার বুঝতে পারেন