ভারতের কাশ্মির নীতির কঠোর সমালোচনা ওআইসি’র, প্রতিবাদ দিল্লির

বিদেশ ডেস্ক
০৩ মার্চ ২০১৯, ১২:৪৩আপডেট : ০৩ মার্চ ২০১৯, ১৮:৫১

ভারতের কাশ্মির নীতির কঠোর সমালোচনা করে একটি প্রস্তাবের অনুমোদন দিয়েছে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)। শনিবার আবুধাবিতে সংস্থাটির পররাষ্ট্রমন্ত্রীদের সভায় এই অনুমোদন দেওয়া হয়। শুক্রবার ওআইসির সভায় বিশেষ অতিথি হিসেবে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর যোগ দেওয়ার পরদিনই ওই প্রস্তাব অনুমোদন করে ৫৭টি ইসলামিক দেশের জোট ওআইসি। এই প্রস্তাবের নিন্দা জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, কাশ্মির ইস্যু একান্তই ভারতের অভ্যন্তরীণ। ওআইসির সভায় ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ

পাকিস্তানের আপত্তি সত্ত্বেও প্রথমবারের মতো এবারের ওআইসি সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। প্রতিবাদে সভায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী যোগ না দিয়ে জুনিয়র কর্মকর্তাদের আবুধাবিতে পাঠান। সুষমার যোগ দেওয়ার পরদিন ওআইসির সভায় গৃহীত প্রস্তাবে ভারতের কাশ্মির নীতির কঠোর সমালোচনা করা হয়। বলা হয়, ২০১৬ সাল থেকে কাশ্মিরে ভারতীয় বর্বরতার তীব্রতা বেড়েছে। একই সঙ্গে অবৈধ আটক ও গুম বেড়েছে বলে জানানো হয় ওআইসির প্রস্তাবে। ভারত নিরীহ কাশ্মিরিদের বিরুদ্ধে নির্বিচার বলপ্রয়োগ করছে বলেও অভিযোগ করা হয় ওআইসির প্রস্তাবে।

ওআইসির গৃহীত প্রস্তাবের নিন্দা জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, কাশ্মির ইস্যুতে আমাদের অবস্থান সামঞ্জস্যপূর্ণ এবং সর্বজনবিদিত। আমরা আবারও নিশ্চিত করতে চাই যে জম্মু ও কাশ্মির ভারতের অবিভাজ্য অংশ এবং এটা ভারতের একান্তই নিজস্ব বিষয়।

গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মিরের পুলওয়ামায় নিরাপত্তা বাহিনীর ওপর জঙ্গি হামলার পর পাকিস্তানের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে শুক্রবার ওআইসির সভায় যোগ দিয়ে বৈশ্বিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ওআইসি’র দেশগুলোকে একযোগে কাজ করার আহ্বান জানান সুষমা স্বরাজ। তার ১৭ মিনিটের ভাষণে পাকিস্তানের নাম উল্লেখ না করে তিনি বলেন, ‘আমরা যদি মানবতা রক্ষা করতে চাই, তাহলে অবশ্যই সন্ত্রাসীদের আশ্রয় ও অর্থ দেওয়া রাষ্ট্রগুলোকে সেসব দেশে থাকা সন্ত্রাসী আস্তানার অবকাঠামো ধ্বংস এবং অর্থায়ন বন্ধ করতে বলতে হবে। সুষমা বলেন, আঞ্চলিক অস্থিতিশীলতা সৃষ্টিকারী সন্ত্রাসবাদ বিশ্বকে ভয়াবহ বিপদের দিকে ঠেলে দিয়েছে। তিনি বলেন, সন্ত্রাসবাদ এবং উগ্রবাদ ভিন্ন নাম এবং পথ অবলম্বন করে। তাদের ব্যবহৃত কারণগুলোও বহুমাত্রিক।
সুষমার এই বক্তব্যের পরদিনই ওআইসির গৃহীত প্রস্তাবে ভারতের কঠোর নিন্দা জানানো হলেও আটক ভারতীয় পাইলট অভিনন্দন বর্তমানকে ফিরিয়ে দেওয়ায় পাকিস্তানের প্রশংসা করা হয়। গত বুধবার ভারত-পাকিস্তান বিমানযুদ্ধের পর পাকিস্তানে আটক হন ওই ভারতীয় পাইলট।
ওআইসির গৃহীত প্রস্তাবের প্রতিক্রিয়ায় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক কাশ্মির ইস্যুতে পাকিস্তানকে সমর্থন করে প্রস্তাব গ্রহণের মধ্য দিয়ে শেষ হয়েছে।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
‘কৃত্রিম সূর্য’ প্রকল্পে রেকর্ড গড়লো চীনের সুপারকন্ডাক্টিং ম্যাগনেট
ইন্টারনেটে ঝড় তোলা কি এই ‘জুন থিওরি’
কেরালাকে ছাড়িয়ে ভারতের ‘নারিকেল রাজধানী’ এখন কোন রাজ্য
সর্বশেষ খবর
ব্যক্তি করদাতার করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব প্রধানমন্ত্রীর 
ব্যক্তি করদাতার করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব প্রধানমন্ত্রীর 
তিন মামলায় জামিন পেলেন মমতাজ
তিন মামলায় জামিন পেলেন মমতাজ
পৃথিবীতে নবাগত শিশুকে স্বাগত জানিয়ে গাছ লাগাতে হবে: প্রধানমন্ত্রী
পৃথিবীতে নবাগত শিশুকে স্বাগত জানিয়ে গাছ লাগাতে হবে: প্রধানমন্ত্রী
কিছু ক্ষেত্রে টিআইএনের বাধ্যবাধকতা প্রত্যাহারের প্রস্তাব প্রধানমন্ত্রীর 
কিছু ক্ষেত্রে টিআইএনের বাধ্যবাধকতা প্রত্যাহারের প্রস্তাব প্রধানমন্ত্রীর 
সর্বাধিক পঠিত
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
দেশে ভূমিকম্প অনুভূত
দেশে ভূমিকম্প অনুভূত
প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে মধ্যাহ্নভোজ
প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে মধ্যাহ্নভোজ
‘পুলিশের সিনেমা শেষ, সবাই চল, ভাই বের হয়ে গেছে’
‘পুলিশের সিনেমা শেষ, সবাই চল, ভাই বের হয়ে গেছে’
৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল হলে অর্থনীতিতে কী ঘটতে পারে?
৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল হলে অর্থনীতিতে কী ঘটতে পারে?