ভারতীয় পণ্যে উচ্চ শুল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের

বিদেশ ডেস্ক
০৩ মার্চ ২০১৯, ১৫:১১আপডেট : ০৩ মার্চ ২০১৯, ১৫:২৬

বাণিজ্য শুল্ক নিয়ে ভারতের বিরুদ্ধে ফের সরব হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার নিজ দল কনজারভেটিভ পার্টির পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে দেওয়া বক্তব্যে ভারতকে ‘উচ্চ শুল্কের দেশ’ হিসেবে আখ্যায়িত করেন তিনি। এদিন দিল্লির ওপরও ‘পারস্পরিক শুল্ক’ আরোপের হুমকি দেন তিনি।

ভারতীয় পণ্যে উচ্চ শুল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের ডোনাল্ড ট্রাম্প বলেন, ভারত একটি উচ্চ শুল্কের দেশ। যুক্তরাষ্ট্রের মোটরসাইকেলের ওপর তারা শতভাগ শুল্ক চাপিয়ে দেয়। কিন্তু তাদের রফতানি পণ্যে কোনও ওয়াশিংটন কোনও শুল্ক আরোপ করে না। ভারতীয় পণ্যের উপর নূন্যতম শুল্ক আরোপ করা উচিত।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘সুতরাং আমি পারস্পরিক শুল্ক চাই। অথবা অন্ততপক্ষে আমি একটি শুল্ক আরোপ করতে চাই।’

ভারতের উচ্চ বাণিজ্য শুল্কের বিরুদ্ধে এটাই ট্রাম্পের প্রথম বক্তব্য নয়। এর আগেও একাধিক বার এ নিয়ে কথা বলেছেন তিনি। এমনকি ভারতকে ‘ট্যারিফ কিং’ বলেও কটাক্ষ করেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্রের মতো ভারতকেও শুল্কমুক্ত সুবিধা দিতে হবে।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন শেষ পর্যন্ত এ বিষয়ে কঠোর হলে ৫৬০ কোটি ডলারের পণ্যে শুল্কমুক্ত সুবিধা হারাবে দিল্লি। সূত্র: জি নিউজ, আনাদোলু এজেন্সি।

/এমপি/
সম্পর্কিত
ভারত ভ্রমণ শেষে ফিরেই বিপত্তি, নারীর মস্তিষ্কে মিললো ৩৮টি পরজীবী
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিনস: নীরব নায়ক থেকে আধুনিক সুপারফুডের গল্প
বিনস: নীরব নায়ক থেকে আধুনিক সুপারফুডের গল্প
ইন্টার্নশিপকে স্থায়ী চাকরিতে রূপান্তর করার ৫টি কৌশল
ইন্টার্নশিপকে স্থায়ী চাকরিতে রূপান্তর করার ৫টি কৌশল
ভারত ভ্রমণ শেষে ফিরেই বিপত্তি, নারীর মস্তিষ্কে মিললো ৩৮টি পরজীবী
ভারত ভ্রমণ শেষে ফিরেই বিপত্তি, নারীর মস্তিষ্কে মিললো ৩৮টি পরজীবী
স্মার্টফোনের স্পিকারের আওয়াজ কমে গেছে? ঘরে বসেই পরিষ্কার করার সহজ উপায়
স্মার্টফোনের স্পিকারের আওয়াজ কমে গেছে? ঘরে বসেই পরিষ্কার করার সহজ উপায়
সর্বাধিক পঠিত
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
বিশেষ ব্যবস্থায় শনিবার পরীক্ষায় বসছে এইচএসসির ১৮ পরীক্ষার্থী
বিশেষ ব্যবস্থায় শনিবার পরীক্ষায় বসছে এইচএসসির ১৮ পরীক্ষার্থী