ট্যাক্স ফাঁকির মামলায় ট্রাম্পের সাবেক সহযোগীর কারাদণ্ড

বিদেশ ডেস্ক
০৮ মার্চ ২০১৯, ০৮:৫৬আপডেট : ০৮ মার্চ ২০১৯, ০৯:১১

ট্যাক্স ফাঁকি ও ব্যাংকের টাকা জালিয়াতির দায়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক নির্বাচনী ম্যানেজার পল ম্যানাফোর্টকে ৪৭ মাসের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। গত গ্রিষ্মে ইউক্রেন থেকে আয়ের লাখ লাখ ডলার আয়ের বিষয়টি লুকিয়েছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

পল ম্যানাফোর্ট

পল ম্যানাফোর্ট একজন ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তিনি রিপাবলিকান দলের রাজনীতির সঙ্গে জড়িত। ট্রাম্পের নির্বাচনি প্রচারণার সঙ্গে রাশিয়ার সম্পর্কের বিষয়ে তদন্তের দায়িত্ব পাওয়া রবার্ট মুলার তার বিরুদ্ধে মুদ্রা পাচারের মত আর্থিক অপরাধের অভিযোগের পাশাপাশি প্রমাণ নষ্ট করার অভিযোগ এনেছেন।

ইউক্রেনে রাজনৈতিক পরামর্শক হিসেবে কাজ করে লাখ লাখ ডলার আয় করেছেন তিনি। এছাড়া অবৈধ লবিংয়ের আরেকটা মামলা চলছে তার। আগামী সপ্তাহে সেটারও রায় দেওয়ার কথা রয়েছে।এছাড়া রুশ সংযোগের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। মার্কিন বিচার বিভাগের বিশেষ কাউন্সিল রুশ সংযাগ নিয়ে তার ২২ মাসের তদন্ত কার্যক্রম শেষ করছেন।

বৃহস্পতিবার রায়ে কারাদণ্ডের পাশপশি ৫০ হাজার ডলার জরিমানা ও ২ কোটি ৪০ লাখ ডলার ক্ষতিপূরণ দিতে হবে তাকে।

গত নয়মাস ধরে পুলিশের হেফাজতে ছিলেন ম্যানাফোর্ট। বৃহস্পতিবার আদালতের সামনে ৬৯ বছর বয়সী ম্যানাফোর্ট বলেন, এই দুই বছর আমার জীবনে সবচেয়ে কঠিন সময় ছিলো।‘আমি অপমানিত ও লজ্জিত।’তিনি বলেন, পেশাগত ও আর্থিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত তিনি।

বিচারক টিএস এলিস বলেন, ম্যানাফোর্ট তার কৃতকর্মের জন্য দুঃখপ্রকাশ না করায় অবাক হয়েছেন তিনি।  

/এমএইচ/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে সতর্কতামূলক হামলার দাবি ইরানের
কিউবার ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ তুলে নেওয়া উচিত: চীন
কিউবার প্রেসিডেন্টের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
বাজেট অধিবেশন রবিবার: সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
বাজেট অধিবেশন রবিবার: সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
দৌলতদিয়ায় বাসডুবির ঘটনা তদন্ত করা হবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী
দৌলতদিয়ায় বাসডুবির ঘটনা তদন্ত করা হবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী
ছয় মাসের মধ্যেই ঝিনাইদহের এসপিকে বদলি, কারণ কী?
ছয় মাসের মধ্যেই ঝিনাইদহের এসপিকে বদলি, কারণ কী?
বিএনপি আওয়ামী লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
বিএনপি আওয়ামী লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
সর্বাধিক পঠিত
নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
গুলশানে স্পা সেন্টারে পুলিশের অভিযান, গ্রেফতার ২৮
গুলশানে স্পা সেন্টারে পুলিশের অভিযান, গ্রেফতার ২৮
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান