ইমরানের সঙ্গে দেখা করলেন ভারতে নিযুক্ত পাকিস্তানের হাই-কমিশনার

বিদেশ ডেস্ক
০৯ মার্চ ২০১৯, ০৬:০৭আপডেট : ০৯ মার্চ ২০১৯, ০৬:২০
image

প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করেছেন  ভারতে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার সোহাইল মাহমুদ। পররাষ্ট্র মন্ত্রণলায়ের এক বিবৃতির সূত্রে সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে। ভারতের কাশ্মিরে জইশ-ই মুহাম্মদের হামলার প্রেক্ষাপটে দুই দেশের সম্পর্কে উত্তেজনা দেখা দেওয়ার পর তাকে দেশে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। আবারও তিনি দায়িত্ব পালনে ভারতে ফিরছেন।

সোহাইল মাহমুদ কাশ্মিরের পুনওয়ামাতে ভারতের আধাসামরিক বাহিনীর ওপর ১৪ ফেব্রুয়ারির জইশ-ই-মোহাম্মদের স্বঘোষিত আত্মঘাতী হামলায় সরাসরি ইসলামাবাদকে দায়ী করে আসছে ভারত। ৪০ জন নিরাপত্তাকর্মী নিহত হওয়ার ওই করুণ ঘটনার প্রেক্ষাপটে জইশকে ‘পাকিস্তান সেনাবাহিনীর গর্ভজাত’ আখ্যা দিয়ে দিল্লি দাবি করে, তাদের প্রত্যক্ষ ইন্ধনেই ওই হামলা হয়েছে। এ নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা শুরু হলে ১৮ ফেব্রুয়ারি ভারতে নিযুক্ত হাইকমিশনারকে পাকিস্তানে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।

ডন পত্রিকার ওয়েবসাইটে বলা হয়েছে, নিজ দায়িত্বের অংশ হিসেবে হাইকমিশনার সোহাইল মাহমুদ আবারও ভারতে ফিরছেন। ফেরার আগে তিনি ভারত-পাকিস্তান সম্পর্কের ব্যাপারে প্রধানমন্ত্রী ইমরান খানের পরামর্শ নিয়ে গেছেন।

/বিএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসায় টিসিএম এখন আরও নির্ভুল
৪৫৫ মিটার উচ্চতা, চিনে নিন ভারতের সবচেয়ে উঁচু জলপ্রপাত কুঞ্চিকাল
সর্বশেষ খবর
বিশ্বকাপের আড়ালে বিদেশিদের ‘আমেরিকা দর্শন’
বিশ্বকাপের আড়ালে বিদেশিদের ‘আমেরিকা দর্শন’
কাতারে দুর্ঘটনায় পিতার মৃত্যুর ১৪ বছর পর পুত্রের একই পরিণতি
কানাইঘাটের ৫ পরিবারে মাতমকাতারে দুর্ঘটনায় পিতার মৃত্যুর ১৪ বছর পর পুত্রের একই পরিণতি
ওজন কমাতে দই কতটা কার্যকর
ওজন কমাতে দই কতটা কার্যকর
অন্য দেশ থেকে ভিসা নিয়ে বাংলাদেশিদের পাচার ও বিক্রি 
অন্য দেশ থেকে ভিসা নিয়ে বাংলাদেশিদের পাচার ও বিক্রি 
সর্বাধিক পঠিত
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
গ্রাহকদের নতুন করে যে বার্তা দিলো ইসলামী ব্যাংক
গ্রাহকদের নতুন করে যে বার্তা দিলো ইসলামী ব্যাংক
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী
হেফাজত মর্মাহত, খেলাফত দেখছে ষড়যন্ত্র, জামায়াত বলছে উচিত হয়নি
ডিসি সারওয়ারকে প্রত্যাহার নিয়ে ইসলামি দলগুলোর প্রতিক্রিয়াহেফাজত মর্মাহত, খেলাফত দেখছে ষড়যন্ত্র, জামায়াত বলছে উচিত হয়নি