ক্রাইস্টচার্চে মসজিদে হামলার ঘটনায় চার সন্দেহভাজন আটক

বিদেশ ডেস্ক
১৫ মার্চ ২০১৯, ১১:২৮ আপডেট : ১৫ মার্চ ২০১৯, ১৭:৫৫
image

নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরে দুইটি মসজিদে হামলার ঘটনায় চার সন্দেহভাজনকে আটক করেছে সেদেশের পুলিশ। এদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী। শুক্রবার (১৫ মার্চ) এক সংবাদ সম্মেলনে নিউ জিল্যান্ডের পুলিশ কমিশনার মাইক বুশ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিউ জিল্যান্ডের পুলিশ
স্থানীয় সময় শুক্রবার (১৫ মার্চ) দুপুরে নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুইটি মসজিদে বন্দুকধারীর হামলা হয়। শহরের হাগলি পার্কমুখী সড়ক ডিনস এভিনিউতে আল নুর মসজিদ এবং লিনউডের আরেকটি মসজিদের কাছ থেকে গুলির শব্দ শোনা যায়। হামলার পর পুলিশের তরফ থেকে বেশ কয়েক জন হতাহত হওয়ার কথা জানালেও এখন পর্যন্ত সংখ্যা নিশ্চিত করা হয়নি। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে ৯ থেকে ২৭ জনের প্রাণহানি হয়েছে বলে দাবি করা হচ্ছে। 

হামলার পর ওয়েলিংটনে এক সংবাদ সম্মেলনে নিউ জিল্যান্ডের পুলিশ কমিশনার মাইক বুশ বলেন, ‘চার সন্দেহভাজনকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে। এর মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী।’

পুলিশ কমিশনার আরও বলেন, এ হামলা যে শুধু ক্রাইস্টচার্চে সীমাবদ্ধ থাকবে এমন কোনও ধারণায় উপনীত হওয়া সম্ভব নয়। এ মুহূর্তে ধারণার বশবর্তী হয়ে কোনও কথা বলার সুযোগ নেই। 

/এফইউ/
সম্পর্কিত
কঙ্গোতে বিমান দুর্ঘটনায় দুই জেনারেলসহ নিহত ১৪
গলতে শুরু করেছে যে দ্বীপের ‘চিরতুষার’
ফিলিস্তিন ও ইরান ইস্যুতে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
জাসদ কার্যালয় থেকে আটক ২৫০ জন মুক্ত, ২৭ জনের ফোন যাবে ফরেনসিকে
জাসদ কার্যালয় থেকে আটক ২৫০ জন মুক্ত, ২৭ জনের ফোন যাবে ফরেনসিকে
ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী রাষ্ট্রপতির ভাই, জমা দিলেন মনোনয়নপত্র
ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী রাষ্ট্রপতির ভাই, জমা দিলেন মনোনয়নপত্র
স্ক্রিনের ওপারে কেমন ভবিষ্যৎ অপেক্ষা করছে শিশুদের?
স্ক্রিনের ওপারে কেমন ভবিষ্যৎ অপেক্ষা করছে শিশুদের?
হাসপাতালে দ্বিতীয় হামলায়ও বেঁচে যান মোজতবা খামেনি!
হাসপাতালে দ্বিতীয় হামলায়ও বেঁচে যান মোজতবা খামেনি!
সর্বাধিক পঠিত
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
চীন-ভারতকে টপকে যুক্তরাষ্ট্রই হবে বাংলাদেশের প্রধান আমদানি উৎস?
চীন-ভারতকে টপকে যুক্তরাষ্ট্রই হবে বাংলাদেশের প্রধান আমদানি উৎস?
ঢাকার কাছেই ৫ রিসোর্ট: কোথায় কী সুবিধা, খরচ কত 
ঢাকার কাছেই ৫ রিসোর্ট: কোথায় কী সুবিধা, খরচ কত 
সিলেট-ঢাকা ছয় লেন মহাসড়কের কাজ কবে শেষ হবে, জানালেন বাণিজ্যমন্ত্রী
সিলেট-ঢাকা ছয় লেন মহাসড়কের কাজ কবে শেষ হবে, জানালেন বাণিজ্যমন্ত্রী
এত সাহস, এক গালে চড় দিলে দুই গালে চড় দেবো: বিদ্যুৎমন্ত্রী
এত সাহস, এক গালে চড় দিলে দুই গালে চড় দেবো: বিদ্যুৎমন্ত্রী