হামলাকারীর বন্দুক ছিনিয়ে নিয়ে বহু প্রাণ বাঁচিয়েছেন মসজিদের খাদেম: প্রত্যক্ষদর্শী

বিদেশ ডেস্ক
১৬ মার্চ ২০১৯, ০৩:১৯ আপডেট : ১৬ মার্চ ২০১৯, ০৩:২৭
image

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে আল নূর মসজিদে হামলার পর হামলাকারী বেছে নিয়েছিল লিনউড মসজিদকে। নূর মসজিদের হামলায় ৪১ জনকে হত্যায় সমর্থ হলেও তার দ্বিতীয় হামলায় হতাহত্যের সংখ্যা তুলনামূলক কম। লিনউড মসজিদের হামলায় ৮ জনকে হত্যায় সমর্থ হয় সে। প্রত্যক্ষদর্শীকে উদ্ধৃত করে সে দেশের সংবাদমাধ্যম নিউ জিল্যান্ড হেরাল্ড খবর দিয়েছে, একজন তরুণ তার অসীম সাহসী ভূমিকার মধ্য দিয়ে বহু মানুষের জীবন রক্ষা করেছেন। তিনি ওই মসজিদ দেখাশোনার কাজে নিয়োজিত খাদেম।

হামলাকারীর বন্দুক ছিনিয়ে নিয়ে বহু প্রাণ বাঁচিয়েছেন মসজিদের খাদেম: প্রত্যক্ষদর্শী

শুক্রবার (১৫ মার্চ) নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চ এলাকার দুইটি মসজিদে বন্দুকধারীর হামলা হয়। এদের একটি শহরের হাগলি পার্কমুখী সড়ক দীন অ্যাভিনিউতে অবস্থিত আল নূর মসজিদ। আরেকটি মসজিদ লিনউডে অবস্থিত। দেশটির পুলিশ কমিশনার মাইক বুশ জানিয়েছেন, নিহতের সংখ্যা পৌঁছেছে ৪৯ জনে। এদের মধ্যে আল নূর মসজিদেই নিহত হয়েছেন ৪১ জন। লিনউডে ৭ জন মুসল্লি ঘটনাস্থলেই নিহত হন। আর হাসপাতালে মারা যান একজন।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে খবরে বলা হয়, লিনউড মসজিদের খাদেম ওই তরুণ হামলাকারীর বিরুদ্ধে রুখে না দাঁড়ালে নিহতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারত।

প্রত্যক্ষদর্শী সৈয়দ মাজহারউদ্দিন নিউজিল্যান্ড হেরাল্ডকে বলেছেন, ওই সময় ৬০ থেকে ৭০ জন মুসল্লি মসজিদে ছিলেন। গুলি শুরু হলে আতঙ্কে ছোটাছুটি শুরু করেন তারা।  ‘আমি তখন লুকানোর জায়গা খুঁজছিলাম। ওই সময় দেখলাম এক লোক অস্ত্র নিয়ে মসজিদের দরজা দিয়ে ঢুকল।’
মাজহার জানান, সামরিক কায়দার ক্যামোফ্লাজড গিয়ার পরিহিত ওই হামলাকারী তখন নির্বিচারে গুলি চালাচ্ছিলো। ‘দরজার কাছেই ছিলেন বয়স্ক কয়েকজন মানুষ। হামলাকারী তাদের দিকেও গুলি চালায়। ওই সময় মসজিদের তরুণ খাদেম সুযোগ বুঝে হামলাকারীর ওপর ঝাঁপিয়ে পড়েন এবং তার হাত থেকে বন্দুক কেড়ে নেন।‘ বলেন তিনি। 

মাজহারের দাবি, ওই খাদেম হামলাকারীকে ধরার চেষ্টাও করেন। তবে বাইরে থাকা একটি গাড়িতে চড়ে সে সটকে পড়ে।

/বিএ/
সম্পর্কিত
কঙ্গোতে বিমান দুর্ঘটনায় দুই জেনারেলসহ নিহত ১৪
গলতে শুরু করেছে যে দ্বীপের ‘চিরতুষার’
ফিলিস্তিন ও ইরান ইস্যুতে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
প্রবীণদের সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরও শক্তিশালী করা হবে: প্রধানমন্ত্রী
প্রবীণদের সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরও শক্তিশালী করা হবে: প্রধানমন্ত্রী
র‍্যাঙ্কিংয়ে দেশসেরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
র‍্যাঙ্কিংয়ে দেশসেরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
‘আদাই’র নগ্ন দৃশ্যে ভয় পেয়েছিলেন অমলা, নতুন সিদ্ধান্ত নায়িকার 
‘আদাই’র নগ্ন দৃশ্যে ভয় পেয়েছিলেন অমলা, নতুন সিদ্ধান্ত নায়িকার 
জামালের ভাবনায় ইউরোপের লিগে খেলা ফুটবলারসহ ইন্দোনেশিয়ার দর্শকও
জামালের ভাবনায় ইউরোপের লিগে খেলা ফুটবলারসহ ইন্দোনেশিয়ার দর্শকও
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী