ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যা, অন্তত ৫০ জনের মৃত্যু

বিদেশ ডেস্ক
১৭ মার্চ ২০১৯, ১০:৫৩আপডেট : ১৮ মার্চ ২০১৯, ০৯:৪৩

ইন্দোনেশিয়ার পাপুয়া প্রদেশে শনিবার আকস্মিক বন্যায় অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৫৯ জন। বন্যায় অনেক বাড়িঘর, সেতু এবং স্থানীয় বিমানবন্দরে পার্ক করে রাখা একটি ছোট প্লেন ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত বাড়িঘরের শতাধিক বাসিন্দা স্থানীয় সরকারি অফিসগুলোতে আশ্রয় নিয়েছেন। রবিবার দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যা, অন্তত ৫০ জনের মৃত্যু প্রতিবেদনে বলা হয়, পাপুয়ার প্রাদেশিক রাজধানী জয়াপুরার নিকটবর্তী সেন্টানি এলাকায় শনিবার থেকে মুষলধারে বৃষ্টিপাত শুরু হয়। তীব্র বর্ষণের ফলে আকস্মিক বন্যার কবলে পড়েন স্থানীয়রা।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র সুতোপো পুরয়ো নুগরোহো জানান, এখন পানি কমলেও বন্যায় লোকালয় কর্দমাক্ত হয়ে গেছে। পানির স্রোতের সঙ্গে আসা কাঠের গুঁড়ি ও অন্যান্য সামগ্রী রয়ে গেছে। স্বেচ্ছাসেবীদের সহায়তায় আক্রান্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে কর্তৃপক্ষ।

পাপুয়ার পুলিশের মুখপাত্র সারিয়াদি ডায়াজ বলেন, বন্যায় ১৫০টি ঘরবাড়ি পানির নিচে নিমজ্জিত হয়েছে। এখন উদ্ধার অভিযান অব্যাহত থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র। সূত্র: রয়টার্স, সাউথ চায়না মর্নিং পোস্ট।

/এমপি/
সম্পর্কিত
ভারতের সবচেয়ে উত্তপ্ত শহর কোনটি
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
বঙ্গোপসাগর থেকে কাশ্মীর: উত্তর ভারতে বর্ষার পূর্বাভাস
সর্বশেষ খবর
মিয়ানমারে কী ঘটছে, বাংলাদেশ সীমান্তে এত আতঙ্ক কেন?
মিয়ানমারে কী ঘটছে, বাংলাদেশ সীমান্তে এত আতঙ্ক কেন?
দিল্লি না ঢাকা: লাভ হেইট রিলেশনশিপ! 
দিল্লি না ঢাকা: লাভ হেইট রিলেশনশিপ! 
আরাঘচি ও গালিবাফকে হত্যার ছক কষেছিল ইসরায়েল
আরাঘচি ও গালিবাফকে হত্যার ছক কষেছিল ইসরায়েল
প্যারাগুয়ের কাছে হারের পর নাগেলসমানের বিদায়, আলোচনায় ক্লপ
প্যারাগুয়ের কাছে হারের পর নাগেলসমানের বিদায়, আলোচনায় ক্লপ
সর্বাধিক পঠিত
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
অর্থনীতিতে বাংলাদেশকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে যেসব দেশ
অর্থনীতিতে বাংলাদেশকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে যেসব দেশ
খামেনির শেষ বিদায়: ভারত থেকে কারা যাচ্ছেন
খামেনির শেষ বিদায়: ভারত থেকে কারা যাচ্ছেন
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত