সীমান্ত দেয়াল নির্মাণে ১০০ কোটি ডলার হস্তান্তরের অনুমতি পেন্টাগনের

বিদেশ ডেস্ক
২৬ মার্চ ২০১৯, ১৫:১০আপডেট : ২৬ মার্চ ২০১৯, ১৫:১৫
image

যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে নতুন দেয়ালের একাংশ নির্মাণের জন্য সেনা প্রকৌশলীদের ১০০ কোটি ডলার হস্তান্তরের অনুমতি দিয়েছে পেন্টাগন। মার্কিন ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী প্যাট্রিক শানাহানকে উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি খবরটি জানিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত জরুরি অবস্থার আওতায় এটাই প্রথম তহবিল। মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের প্রশ্নে অনড় অবস্থানে থাকা ট্রাম্প কংগ্রেসকে পাশ কাটিয়ে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন।

যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত
মেক্সিকো সীমান্তে স্থায়ী দেয়াল নির্মাণ ছিল ট্রাম্পের অন্যতম নির্বাচনি প্রতিশ্রুতি। নির্মাণ কাজ শুরু করতে চলতি বছর কংগ্রেসের কাছে ৫৭০ কোটি ডলার চেয়েছিলেন তিনি। তবে সে টাকা দিতে সম্মত না হওয়ায় কংগ্রেসের অনুমোদন দেওয়া অস্থায়ী বাজেট বরাদ্দে স্বাক্ষর করেননি ট্রাম্প। সেকারণে ৩৫ দিন অচল হয়ে থাকে মার্কিন কেন্দ্রীয় সরকারের একাংশ। সর্বশেষ অস্থায়ী বাজেটে স্বাক্ষর করে সরকার সচল রাখলেও তাতে দাবিকৃত অর্থ বরাদ্দ না পেয়ে ১৫ ফেব্রুয়ারি জরুরি অবস্থা ঘোষণার পথে হাঁটেন ট্রাম্প। যুদ্ধ কিংবা জাতীয় জরুরি অবস্থাজনিত পরিস্থিতির মধ্যে সামরিক নির্মাণ প্রকল্পগুলো পরিচালনার এখতিয়ার মার্কিন প্রেসিডেন্টের রয়েছে। কংগ্রেসকে পাশ কাটিয়ে সে সাংবিধানিক ক্ষমতাই ব্যবহার করেন ট্রাম্প। এর আওতায় মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের কাজ পরিচালিত হবে।

সোমবার (২৫ মার্চ) মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগনের এক বিবৃতিতে বলা হয়, মার্কিন ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী প্যাট্রিক শানাহান যুক্তরাষ্ট্রের আর্মি কর্পস অব ইঞ্জিনিয়ার্স এর কমান্ডারকে পরিকল্পনা শুরুর অনুমতি দিয়েছেন। এর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং শুল্ক ও সীমান্ত টহলদার বাহিনীর কাছে ১০০ কোটি ডলার হস্তান্তর করা হয়েছে।

কেন্দ্রীয় একটি আইনকে উদ্ধৃত করে বিবৃতিতে বলা হয়, ওই আইনের আওতায় সড়ক নির্মাণ, সীমান্ত বেড়া নির্মাণ এবং যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সীমান্তে মাদক পাচার করিডোরগুলো বন্ধ করতে বাতি স্থাপনের এখতিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের রয়েছে।

ডেমোক্র্যাট সিনেটরদের অভিযোগ, তহবিল স্থানান্তরের ব্যাপারে কংগ্রেসকে অবহিত করার আগে যথাযথ কমিটির কাছ থেকে অনুমতি নেয়নি পেন্টাগন।

শানাহানের কাছে পাঠানো এক চিঠিতে সিনেটররা লিখেছেন, ‘একইসঙ্গে তহবিল হস্তান্তর করা এবং তা করতে গিয়ে কংগ্রেসীয় প্রতিরক্ষা কমিটির অনুমোদন না নেওয়া এ দুইটি বিষয়ই প্রতিরক্ষা অনুমোদন বিধির লঙ্ঘন।

/এফইউ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
মার্কিন গোয়েন্দা সংস্থায় ট্রাম্প প্রশাসনের গণছাঁটাই
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
সতর্কসীমায় তিস্তার পানি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা
সতর্কসীমায় তিস্তার পানি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা
বোস্টনে মুখোমুখি ইংল্যান্ড-ঘানা
বোস্টনে মুখোমুখি ইংল্যান্ড-ঘানা
বিশ্বকাপ ফাইনালে বিজয়ী দলকে ট্রফি তুলে দেবেন ট্রাম্প ও ইনফান্তিনো
বিশ্বকাপ ফাইনালে বিজয়ী দলকে ট্রফি তুলে দেবেন ট্রাম্প ও ইনফান্তিনো
প্রধানমন্ত্রীর হাত থেকে ‘কার্ড’ পেয়ে আলোচনায় আসা কৃষক কবির হোসেন মারা গেছেন
প্রধানমন্ত্রীর হাত থেকে ‘কার্ড’ পেয়ে আলোচনায় আসা কৃষক কবির হোসেন মারা গেছেন
সর্বাধিক পঠিত
আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?
আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?
‘ভাই নয়’, ‘মহোদয়’ বলতে হবে, সাংবাদিককে সিভিল সার্জন
‘ভাই নয়’, ‘মহোদয়’ বলতে হবে, সাংবাদিককে সিভিল সার্জন
গ্যালারিতে বসেই মেসির ম্যাচে উত্তাপ ছড়ালেন শাকিরা
গ্যালারিতে বসেই মেসির ম্যাচে উত্তাপ ছড়ালেন শাকিরা
সিলেট ছাড়ার আগ মুহূর্তে যা বলে গেলেন ডিসি সারওয়ার আলম
সিলেট ছাড়ার আগ মুহূর্তে যা বলে গেলেন ডিসি সারওয়ার আলম
বিশ্বকাপকে বিক্রি করে দিয়েছেন ফিফা সভাপতি: ফিলিপ লাম 
বিশ্বকাপকে বিক্রি করে দিয়েছেন ফিফা সভাপতি: ফিলিপ লাম