শুয়ে থাকার চাকরি দিচ্ছে নাসা, বেতন সাড়ে ১৫ লাখ

বিদেশ ডেস্ক
২৮ মার্চ ২০১৯, ১৫:১৯আপডেট : ২৮ মার্চ ২০১৯, ১৫:২১

ঘুমানোর চাকরি দিচ্ছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। আবেদনকারীদের মধ্য থেকে মোট ২৪ জনকে চাকরি দেওয়া হবে। তাদের কাজ হবে নাসার গবেষণার অংশ হিসেবে ৬০ দিন গবেষণাগারের বিছানায় শুয়ে থাকা। এজন্য তাদের প্রত্যেককে বেতন হিসেবে দেওয়া হবে ১৪ হাজার ১৭৭ পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ১৫ লাখ ৬৯ হাজার ৫০৯ টাকা। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট।

শুয়ে থাকার চাকরি দিচ্ছে নাসা, বেতন সাড়ে ১৫ লাখ ইউরোপীয়ান স্পেস এজেন্সির সঙ্গে সমন্বিতভাবে এ গবেষণা পরিচালনা করছে নাসা। এজন্য বাছাইকৃত ২৪ জন আগামী সেপ্টেম্বরে জার্মান অ্যারোস্পেস সেন্টারে যাওয়ার সুযোগ পাবেন। সেখানেই বৈজ্ঞানিক গবেষণার জন্য দুই মাস ধরে শুয়ে থাকতে হবে তাদের। এর মাধ্যমে কৃত্রিম মাধ্যাকর্ষণের সম্ভাব্যতা যাচাই করতে হবে।

জার্মানিতে তাদের দুইটি দলে ভাগ করে দিয়ে একটি কক্ষে রাখা হবে। এ সময়ের মধ্যে খাওয়া দাওয়া থেকে শুরু করে প্রাকৃতিক কাজ সবকিছুই করতে হবে শুয়ে শুয়ে। তবে যাতে বিরক্তির উদ্রেক না হয় সেজন্য তাদের জন্য থাকছে বিনোদনের ব্যবস্থা। তাদের জন্য একটি টেলিভিশনের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া বই পড়াসহ শুয়ে শুয়ে অবসর যাপনের যাবতীয় উপাদান থাকছে রুমটিতে। তাদের পুষ্টিকর খাবারের দিকে নজর রাখবে কর্তৃপক্ষ। তবে আয়োজকদের পরামর্শ হচ্ছে, এই অখণ্ড অবসরে বিভিন্ন অনলাইন কোর্স করে নেওয়া যেতে পারে।

নাসার প্যাকেজটি মূলত ৮৯ দিনের। ঘুমানোর ৬০ দিনের আগে পরে সবার সঙ্গে পরিচিত হওয়া, নতুন পরিবেশে খাপ খাওয়ানো এবং স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার প্রস্তুতির মতো আনুষঙ্গিক কার্যাবলিতে ব্যয় হবে।

অংশগ্রহণকারীদের শুয়ে থাকার ধরন হবে কিছুটা ভিন্ন। রক্তপ্রবাহ কমাতে তাদের মাথার চেয়ে পা কিছুটা ‍উপরে থাকবে। বিজ্ঞানীরা বলছেন, এই গবেষণা মহাকাশে তাদের দীর্ঘ যাত্রাকালীন অবস্থা নিয়ে কোনও সুফল নিয়ে আসতে পারে।

/এমপি/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ইরানের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না: ট্রাম্প
ট্রাম্পকে কোটি কোটি ডলার এনে দিচ্ছে কোন ব্যবসা
সর্বশেষ খবর
এলসি ও বাণিজ্যিক নথি হবে ডিজিটাল, স্বয়ংক্রিয়ভাবে যাচাই-বাছাইয়ের উদ্যোগ
এলসি ও বাণিজ্যিক নথি হবে ডিজিটাল, স্বয়ংক্রিয়ভাবে যাচাই-বাছাইয়ের উদ্যোগ
আসছে যৌন হয়রানি প্রতিরোধ আইন, কী আছে এতে 
আসছে যৌন হয়রানি প্রতিরোধ আইন, কী আছে এতে 
হাটে নেওয়ার পথে মহাসড়কে ব্যারিকেড দিয়ে ১৯ মহিষসহ ট্রাক লুট
হাটে নেওয়ার পথে মহাসড়কে ব্যারিকেড দিয়ে ১৯ মহিষসহ ট্রাক লুট
ছয় লেন সড়কসহ কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন
ছয় লেন সড়কসহ কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন
সর্বাধিক পঠিত
‘এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান, আমরাও শেষ দেখে নেবো’
‘এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান, আমরাও শেষ দেখে নেবো’
আত্মসমর্পণের পর এসএ পরিবহনের চেয়ারম্যানের জামিন
আত্মসমর্পণের পর এসএ পরিবহনের চেয়ারম্যানের জামিন
নবম পে-স্কেল কার্যকর আজ, বর্ধিত বেতন কবে মিলবে?
নবম পে-স্কেল কার্যকর আজ, বর্ধিত বেতন কবে মিলবে?
এরদোয়ানকে ‘শান্ত হতে’ বললেন নেতানিয়াহু
এরদোয়ানকে ‘শান্ত হতে’ বললেন নেতানিয়াহু
সরকারের এক ঘোষণায় ঘুরে দাঁড়াচ্ছে ইসলামী ব্যাংক, ফিরছে আস্থা
সরকারের এক ঘোষণায় ঘুরে দাঁড়াচ্ছে ইসলামী ব্যাংক, ফিরছে আস্থা