প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে নির্বাচন করবে শিবসেনা

বিদেশ ডেস্ক
২৯ মার্চ ২০১৯, ১০:০০আপডেট : ২৯ মার্চ ২০১৯, ১৫:০৩

প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে নির্বাচন করার ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের অন্যতম শরিক  দল শিব সেনা। বৃহস্পতিবার তারা জানায়, প্রদশটিতে ১৫টি লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে তারা।  

পশ্চিমবঙ্গ শিবসেনার সাধারণ সম্পাদক অশোক সরকার

আগামী ১১ এপ্রিল ভারতে অনুষ্ঠিত হবে লোকসভা নির্বাচন। দেশটিতে প্রায় ৯০ কোটি ভোটার রয়েছে। তাদের আকৃষ্ট করতে বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে দলগুলো।

বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ শিবসেনার সাধারণ সম্পাদক অশোক সরকার বলেন, ‘আমরা আজ ১১ জন প্রার্থীর নাম ঘোষণা করলাম। খুব শিগগিরই আরও চারজনকে মনোনয়ন দেবো। পশ্চিবঙ্গে বিজেপি কখনও তৃণমূল কংগ্রেসের সঙ্গে পেরে ওঠে না। তাই শিবসেনা এখানে এসেছে।’

তমুলক, কাঁথি, মেদিনীপুর, উত্তর কলকাতা. পুরুলিয়া, ব্যারাকপুর, বাঁকুড়া. বারাসত, বিষ্ণুপুর, উত্তর মালদা ও যাদবপুরে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।  ২০১৬ সালে বিধানসভা নির্বাচনে শিবসেনা ১৮টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করলেও সাফল্যের মুখ দেখেনি।

/এমএইচ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
১২ হাজার ডলারের স্বর্ণ চুরি, সিসিটিভিতে ধরা পড়লো ইঁদুর
‘প্রকৃত মুসলিম গোহত্যা করে না’ মন্তব্যে সমালোচনার মুখে ভারতের পুলিশ কর্মকর্তা
সর্বশেষ খবর
প্রাইভেট পড়ালেই এমপিও বাতিল হবে শিক্ষকদের: প্রতিমন্ত্রী পুতুল
প্রাইভেট পড়ালেই এমপিও বাতিল হবে শিক্ষকদের: প্রতিমন্ত্রী পুতুল
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
বাবা ভাঙ্গার ২০২৬ ভবিষ্যদ্বাণী: ২টি নাকি সত্যি, বাকি ৩টি কী
বাবা ভাঙ্গার ২০২৬ ভবিষ্যদ্বাণী: ২টি নাকি সত্যি, বাকি ৩টি কী
বাড়ছে সরবরাহ, স্বস্তি ফিরছে সিএনজি স্টেশনে
বাড়ছে সরবরাহ, স্বস্তি ফিরছে সিএনজি স্টেশনে
সর্বাধিক পঠিত
বঙ্গোপসাগরে এক জালেই ধরা পড়লো ৪৮ লাখ টাকার ইলিশ
বঙ্গোপসাগরে এক জালেই ধরা পড়লো ৪৮ লাখ টাকার ইলিশ
কনসার্টে বোতল ছুড়ে মারার ঘটনায় মুখ খুললেন হাসান 
কনসার্টে বোতল ছুড়ে মারার ঘটনায় মুখ খুললেন হাসান 
গ্লোবাল ট্যালেন্ট ভিসা: যুক্তরাজ্যে মাত্র তিন বছরে স্থায়ী হওয়ার সুযোগ
গ্লোবাল ট্যালেন্ট ভিসা: যুক্তরাজ্যে মাত্র তিন বছরে স্থায়ী হওয়ার সুযোগ
নাটোরে মন্ত্রীকে ধাক্কা দিলেন এক তরুণ, আটকের পর যা পাওয়া গেলো
নাটোরে মন্ত্রীকে ধাক্কা দিলেন এক তরুণ, আটকের পর যা পাওয়া গেলো
পাঁচ তারকা হোটেলে অভিযান, পাওয়া গেলো পচা মাংস ও মেয়াদোত্তীর্ণ দুধ
পাঁচ তারকা হোটেলে অভিযান, পাওয়া গেলো পচা মাংস ও মেয়াদোত্তীর্ণ দুধ