এসএনসি লাভালিনকে নিয়ে নতুন চাপে জাস্টিন ট্রুডো

বিদেশ ডেস্ক
৩০ মার্চ ২০১৯, ১৩:১৯আপডেট : ০৩ এপ্রিল ২০১৯, ০৯:০৮
image

নির্মাণ সংস্থা এসএনসি লাভালিন সংক্রান্ত নতুন নথি সামনে আসায় চাপ বেড়েছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ওপর। এসব নথি প্রকাশ করেছেন তার সরকারের সাবেক আইনমন্ত্রী জোডি উইলসন-রেবোল্ড। তিনি অভিযোগ করেছেন, দুর্নীতির তদন্ত থেকে সংস্থাটিকে রক্ষা করতে চাপ দেওয়া দেওয়া হয়েছিল। সংবাদমাধ্যম বিবিসি লিখেছে, দাবি প্রমাণের জন্য এ সংক্রান্ত একটি ফোনকলের রেকর্ডিং ও অন্যান্য নথি কানাডার হাউস অব কমন্সে সংশ্লিষ্ট কমিটির কাছে জমা দিয়েছেন ট্রুডোর সাবেক আইনমন্ত্রী। জোডি উইলসন-রেবোল্ড কানাডীয় প্রতিষ্ঠান এসএনসি-লাভালিনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, লিবিয়াতে প্রকল্প পেতে দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুয়াম্মর গাদ্দাফির ছেলে সাদি গাদ্দাফিকে তারা অনৈতিকভাবে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা দিয়েছে। বিদেশিদের ঘুষ দিয়ে প্রকল্প পাওয়ার এমন চেষ্টা কানাডার আইনে দণ্ডনীয় অপরাধ। প্রায় সাত বছর ধরে কানাডার পুলিশ এসএনসি-লাভালিনের বিরুদ্ধে উঠা অভিযোগের তদন্ত করছে। এখন পর্যন্ত সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। এ মাসের শুরুর দিকে কমন্সের জাস্টিস কমিটি এ সংক্রান্ত শুনানি সমাপ্ত ঘোষণা করেছে। কিন্তু জোডি উইলসন-রেবোল্ড আবারও শুনানির দাবি জানি নতুন নথি উপস্থাপন করেছেন।
হাউস অব কমন্সের সংশ্লিষ্ট কমিটির কাছে জমা দেওয়া ফোনকলের ১৮ মিনিটের রেকর্ডিংটিতে রয়েছে ট্রুডো সরকারের সাবেক আইনমন্ত্রী জোডিউইলসন-রেবোল্ড এবং প্রিভি কাউন্সিলের কর্মকর্তা মাইকেল ওয়েরনিকের আলাপচারিতা। তারা এসএনসি লাভালিনকে অভিযুক্ত করার বিষয়ে আলোচনা করছিলেন। তাদের আলোচনায় উঠে আসে, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো চান না, এসএনসি লাভালিনকে সরাসরি অভিযুক্ত করা হোক। তার ইচ্ছে একটি সমঝোতার মাধ্যমে বিষয়টির ইতি টানা হোক।
ট্রুডো এমন অভিযোগের বিষয়ে আগে বলেছিলেন, কুইবেক অঞ্চলের কর্মসংস্থানের স্বার্থে যদি তিনি কোনও ভূমিকা রেখে থাকেন তাহলে তিনি ভুল কিছু করেননি। ফলে এজন্য তিনি ক্ষমা চাইবেন না। এসএনসি লাভালিন ওই অঞ্চলে অনেক বড় কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। কুইবেকের প্রায় আট হাজার বাসিন্দা এসএনসি-লাভালিনে কাজ করেন।
ওই ফোনালাপের রেকর্ডিং জমা দেওয়ার বিষয়ে জোডি উইলসন-রেবোল্ড বলেছেন, গোপনে কথা রেকর্ড করে হয়তো তিনি ‘অগ্রহণযোগ্য’ কাজ করেছেন। কিন্তু সেই পরিস্থিতিতে কি ঘটছিল তার প্রমাণ সংগ্রহ করে রাখার চিন্তা থেকে তিনি ফোনকলটি রেকর্ড করেন। কমিটির কাছে তিনি বলেছেন, এই রেকর্ডিং শুনেই কমিটির সদস্যরা বুঝতে পারবেন, এসএনসি লাভালিনকে রক্ষার বিষয়ে ওয়েরনিক তাকে কোনও চাপ দিয়েছিলেন কি না।
কমন্সের জাস্টিস কমিটি এ বিষয়ক শুনানির সমাপ্তি ঘোষণা করলেও জোডি উইলসন-রেবোল্ড জানান, তার দেওয়া সাক্ষ্যের পক্ষে তিনি নতুন নথি দাখিল করতে চান। কানাডার বিরোধী দলগুলোও তাকে সমর্থন দিয়েছে। শেষ পর্যন্ত কমিটিকে ফোনকলের রেকর্ডিং ও অন্যান্য নথি গ্রহণ করতে হয়েছে। ৪০ পৃষ্ঠার নথির মধ্যে রয়েছে এ বিষয়ক বিভিন্ন ইমেইল ও টেক্সট ম্যাসেজের তথ্য। বিবিসি’র প্রতিবেদনে বলা হয়েছে, এতে করে চাপ বেড়েছে ট্রুডোর ওপর। কেননা, এ বছরই কানাডায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

/এএমএ/এমপি/
সম্পর্কিত
গুজব বিক্রি করেই দুটি বাড়ি কিনেছেন বৃদ্ধা 
যুদ্ধের ধাক্কায় যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম সর্বকালের সর্বোচ্চ
ভেনেজুয়েলার ‘চুরির অভিযোগ’ নিয়ে যা বললেন মার্কিন জ্বালানিমন্ত্রী
সর্বশেষ খবর
‘চিকিৎসকের ভুলে’ আমার ছোট্ট মেয়েটা দুনিয়া ছেড়ে চলে গেলো
‘চিকিৎসকের ভুলে’ আমার ছোট্ট মেয়েটা দুনিয়া ছেড়ে চলে গেলো
সাভারে এসআই হত্যার প্রতিবাদ পুলিশ অ্যাসোসিয়েশনের
সাভারে এসআই হত্যার প্রতিবাদ পুলিশ অ্যাসোসিয়েশনের
নেপালে মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা শুরু, নিখোঁজ এখনও ৫ হাজার
নেপালে মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা শুরু, নিখোঁজ এখনও ৫ হাজার
পত্রিকা পড়া নিয়ে রুমিন ফারহানার খোঁচা, স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ‘তার ফেসবুক পোস্টও পড়েছি’
পত্রিকা পড়া নিয়ে রুমিন ফারহানার খোঁচা, স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ‘তার ফেসবুক পোস্টও পড়েছি’
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন