আদিবাসীদের কাছে টিকিট বিক্রিতে অস্বীকৃতি অস্ট্রেলীয় স্টেডিয়ামের

বিদেশ ডেস্ক
৩০ মার্চ ২০১৯, ১৪:০১আপডেট : ৩০ মার্চ ২০১৯, ১৪:০৩

অস্ট্রেলিয়ার অ্যাডিলেড বক্স অফিসের এক কর্মী দেশটির অ্যাবোরিজিনাল আদিবাসীদের কাছে টিকিট বিক্রি করতে অস্বীকৃতি জানিয়েছিল। ২০১৮ সালের জুলাইতে এক ফুটবল ম্যাচে এই ঘটনা ঘটে বলে সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন সেই কর্মী। ওই নারী কর্মীর দাবি কর্তৃপক্ষের আদেশে এমন কাজ করেছিলেন তিনি। তবে অ্যাডিলড ওভাল কর্তৃপক্ষ এই ঘটনায় ক্ষমা প্রার্থনা করে দাবি করেছে, পুলিশের নির্দেশনার ভুল ব্যাখ্যা করেছিলেন ওই কর্মী। অস্ট্রেলীয় স্ট্রেডিয়াম অ্যাডিলেড ওভাল

২০১৮ সালের ১২ জুলাই অ্যাডিলেড ও গেলাংয়ের মধ্যকার এক ফুটবল ম্যাচের টিকিট বিক্রির সময় এই ঘটনা ঘটে। ওইদিন প্রায় এক ঘণ্টা টিকিট বিক্রি বন্ধ রেখেছিল কর্তৃপক্ষ। সম্প্রতি এবিসি নিউজে-এর কাছে টিকিট বিক্রিতে নিয়োজিত এক কর্মী দাবি করেছেন, টিকিট কিনতে আসা মানুষদের তিনি বলেছিলেন সব টিকিট বিক্রি শেষ হয়ে গেছে।

ওই নারী কর্মীর নিয়োগ দাতা প্রতিষ্ঠান ম্যাকআর্থার রিক্রুটমেন্ট এক বিবৃতিতে দাবি করেছে, টিকিট অফিসের কর্মী পুলিশ ও নিরাপত্তা বাহিনীর নির্দেশনা অনুসরণ করেছিলেন। প্রায় এক ঘণ্টা ধরে টিকিট বন্ধ রেখেছিলেন তিনি। ওই সময়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। ঘটনার পরে নিরাপত্তা কর্মীরা বক্স অফিসে ফিরে এসে নির্দিষ্ট মানুষদের কাছে টিকিট বিক্রি করতে নিষেধ করে দেয়।

ওই নারী কর্মীর দাবি, তিনি ক্রেতাদের কাছে মিথ্যা বলেছিলেন যে টিকিট শেষ হয়ে গেছে। এই ঘটনার পরের দিনেই তিনি পদত্যাগ করেন।

সাউথ অস্ট্রেলিয়া পুলিশের এক মুখপাত্র বিবিসিকে বলেছেন, অ্যাডিলেড ওভাল কতৃপক্ষ সেদিন পুলিশের কাছে সহায়তা চেয়েছিল। তারা জানিয়েছিল বেশ কয়েকজন স্ট্রেডিয়ামে প্রবেশের চেষ্টা করছে বা টিকিট কেনার চেষ্টা করছে। পুলিশ কখনোই টিকিট বিক্রেতাদের কোনও নির্দেশনা দেয়নি।

অবশ্য অস্ট্রেলিয়ায় বর্ণবৈষম্যের অভিযোগ এটাই প্রথম নয়। এক মাসেরও কম সময় আগে দেশটির অ্যাকর হোটেল জানিয়েছে, তাদের এক কর্মীর বিরুদ্ধে বর্ণবৈষম্যের অভিযোগ ওঠার পর তা তদন্ত করে দেখছে তারা।

/জেজে/
সম্পর্কিত
যে দেশ এখনও ফুটবল খেলে না!
সারা দিন রঙ পাল্টায় যে পাহাড়
হঠাৎ স্টুডেন্ট ভিসা ফি আরও বাড়িয়েছে অস্ট্রেলিয়া
সর্বশেষ খবর
হয়তো শিক্ষামন্ত্রী পদত্যাগপত্র লিখতে জানেন না: মহুয়া মৈত্রের কটাক্ষ
হয়তো শিক্ষামন্ত্রী পদত্যাগপত্র লিখতে জানেন না: মহুয়া মৈত্রের কটাক্ষ
মিছিল করে পুলিশের মামলায় কারাগারে নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ নেতাকর্মী
মিছিল করে পুলিশের মামলায় কারাগারে নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ নেতাকর্মী
৭ লাখ কৃষকের ৬০৪ কোটি টাকা কৃষিঋণ মওকুফ
৭ লাখ কৃষকের ৬০৪ কোটি টাকা কৃষিঋণ মওকুফ
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত