গাজা সীমান্তে ইসরায়েলি বাহিনীর গুলিতে চার ফিলিস্তিনি বিক্ষোভকারী নিহত

বিদেশ ডেস্ক
৩১ মার্চ ২০১৯, ১৪:৪৩আপডেট : ৩১ মার্চ ২০১৯, ১৪:৫৫
image

গাজা সীমান্তে বিক্ষোভ করার সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে তিন কিশোরসহ চার ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে ৪০ জনেরও বেশি। ‘গ্রেট মার্চ অব রিটার্ন’ এর বর্ষপূর্তিতে বিক্ষোভ করার সময় ফিলিস্তিনিদের ওপর গুলি চালায় ইসরায়েলি বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়কে উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান হতাহতের এ সংখ্যা জানিয়েছে।

গাজা সীমান্তে ইসরায়েলি বাহিনীর গুলিতে চার ফিলিস্তিনি নিহত হয়
১৯৭৬ সাল থেকে প্রতিবছর ৩০ মার্চ ইসরায়েলের দখলদারিত্বের প্রতিবাদে ‘ভূমি দিবস’ পালন করছে ফিলিস্তিনিরা। ওইদিন নিজেদের মাতৃভূমির দখল ঠেকাতে বিক্ষোভে নামলে ইসরায়েলি সেনাদের হাতে ৬ ফিলিস্তিনি নিহত হন। তাদের স্মরণেই পালিত হয় ভূমি দিবস। ২০০৭ সাল থেকে গাজা অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েল। সেখানকার ৭০ শতাংশ মানুষই ফিলিস্তিনের বিভিন্ন জায়গা থেকে বিতাড়িত হয়ে সেখানে এসে বাস করছেন। গত বছর ওই দিনটি স্মরণে গাজায় ফিলিস্তিনিদের পক্ষ থেকে গ্রেট মার্চ অব রিটার্ন নামে বিশাল বিক্ষোভের উদ্যোগ নেওয়া হয়। কয়েক সপ্তাহ ধরে চলা ওই বিক্ষোভে ইসরায়েলি বাহিনীর গুলিতে নতুন করে প্রাণ হারায় ১৮৯ জন ফিলিস্তিনি। শনিবার (৩০ মার্চ) গ্রেট মার্চ অব রিটার্নের বর্ষপূর্তিতে ফিলিস্তিনিরা আবারও গাজা সীমান্তে বিক্ষোভের আয়োজন করে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এদিনের বিক্ষোভেও গুলি ছুড়েছে ইসরায়েলি বাহিনী। এতে চার ফিলিস্তিনি নিহত হয়। আর বিক্ষোভ শুরুর আগেই ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছে একজন।

পূর্ববর্তী বিক্ষোভের চেয়ে এবার প্রাণহানির সংখ্যা কমিয়ে আনতে ইসরায়েল ও হামাসের মধ্যে একটি চুক্তিতে মধ্যস্থতা করার চেষ্টা করেছিল মিসর। হামাস জানিয়েছিল, সীমান্ত বেড়ার দিকে যেন বিক্ষোভকারীরা না যায় তা নিশ্চিত করবে তারা। বিনিময়ে ইসরায়েল সীমান্তবেড়া থেকে দূরে থাকা ফিলিস্তিনিদের ওপর গুলি ছুড়বে না। এ ধরনের কোনও চুক্তি হওয়ার কথা জানায়নি ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, ৪০ হাজার ফিলিস্তিনি বিক্ষোভকারী সীমান্তের বিভিন্ন জায়গায় জড়ো হয়েছে। সীমান্ত বেড়া অতিক্রম করে বিক্ষোভকারীরা পাথর ও বিস্ফোরক নিক্ষেপ করেছে বলে অভিযোগ তাদের।  

শনিবার বিক্ষোভ শুরুর আগে এক ফিলিস্তিনি তরুণকে গুলি করে হত্যা করে ইসরায়েলি বাহিনী। নিহত তরুণের নাম মোহাম্মদ সাদ (২১)।শনিবারের কর্মসূচিকে সামনে রেখে আয়োজিত মিছিলে অংশ নিয়েছিলেন সাদ। ইসরায়েলি সীমান্তের কাছে পৌঁছানোর পর তাদের দিকে ছররা গুলি ছোড়ে দেশটির সেনা সদস্যরা। এতে মাথায় গুলি লাগে সাদের। এ সময় ইসরায়েলি সীমান্ত থেকে ১০০ মিটারেরও বেশি দূরে ছিলেন তিনি। 

/এফইউ/
সম্পর্কিত
নেতানিয়াহুকে গ্রেফতার করা হবে না, জানিয়ে দিলেন ট্রাম্প
বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৪ জনের রিমান্ড চায় পুলিশ
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৪ জনের রিমান্ড চায় পুলিশ
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী