পেরুতে বাসে আগুন লেগে ২০ জনের প্রাণহানি

বিদেশ ডেস্ক
০১ এপ্রিল ২০১৯, ১২:৪৭ আপডেট : ০১ এপ্রিল ২০১৯, ১২:৫১
image

পেরুর রাজধানী লিমার উত্তরাঞ্চলে একটি বাসে আগুন লেগে অন্তত ২০ জন নিহত হয়েছে। অননুমোদিত একটি বাস স্টপে এ ঘটনা ঘটে। দেশটির দমকল বিভাগের মুখপাত্র লেউয়িস মেজিয়াকে উদ্ধৃত করে মার্কিন বার্তা সংস্থা এপি খবরটি জানিয়েছে।

পুড়ে যাওয়া বাস
পেরুতে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি খুবই পরিচিত ঘটনা। ২০১৭ সালে সে দেশে সড়ক দুর্ঘটনায় ২,৮২৬ জন নিহত হয়েছে। এর মধ্যে বেশিরভাগই ছিল দুই গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা। বাসে আগুন লেগে প্রাণহানির ঘটনা খুবই কম। তবে রবিবার (৩১ মার্চ) সেরকম একটি ঘটনা কেড়ে নিয়েছে ২০ জনের প্রাণ।

পেরুর দমকল বিভাগের মুখপাত্র লেউয়িস মেজিয়া জানান,অননুমোদিত একটি স্টপেজ থেকে যাত্রী তোলার সময় দ্বিতল বাসটিতে আগুন লেগেছে। অনুমোদিত ও অনেক বেশি নিয়ন্ত্রিত বাস স্টপের তুলনায় কম ভাড়া দিয়ে যাতায়াত করার জন্য দরিদ্র যাত্রীরা ওই অননুমোদিত স্টপ থেকে বাসে উঠে থাকেন।

টেলিভিশন স্টেশন এন-কে দেওয়া সাক্ষাৎকারে মেজিয়া জানান ওই বাসটি সাজি বাস কোম্পানির মালিকানাধীন। আন্ত:প্রদেশে চলাচলকারী বাসটিতে অগ্নি নির্বাপণ ব্যবস্থা ছিল না। রবিবার পুড়ে যাওয়া বাসটির দ্বিতীয় ডেক থেকেই বেশিরভাগ মরদেহ উদ্ধার হয়েছে।   

/এফইউ/
সম্পর্কিত
ফকল্যান্ড নিয়ে যুক্তরাজ্যকে দুই সপ্তাহের আল্টিমেটাম আর্জেন্টিনার
৩০ বিলিয়ন ডলারের শুল্ক হ্রাসে রাজি চীন ও যুক্তরাষ্ট্র
দারুণ বন্ধুত্বের দাবি ট্রাম্পের, কী মনে করেন শি?
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
পদত্যাগ করেছেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন মা, ডোবায় ডুবে প্রাণ গেল দুই শিশুর
গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন মা, ডোবায় ডুবে প্রাণ গেল দুই শিশুর
জামায়াত এমপির জামাতা মিজানুরসহ ৩ জন রিমান্ডে
নিউগিনি প্রপার্টিজে হামলা জামায়াত এমপির জামাতা মিজানুরসহ ৩ জন রিমান্ডে
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ পালনের আহ্বান জামায়াতের
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ পালনের আহ্বান জামায়াতের
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
বিবি না সিসি ক্রিম ত্বকের জন্য কোনটি বেশি উপযোগী?
বিবি না সিসি ক্রিম ত্বকের জন্য কোনটি বেশি উপযোগী?
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও