নতুন মনুষ্য প্রজাতির সন্ধান!

বিদেশ ডেস্ক
১১ এপ্রিল ২০১৯, ১৪:০৩আপডেট : ১১ এপ্রিল ২০১৯, ১৬:২৩

নতুন মনুষ্য প্রজাতির সন্ধান পাওয়া গেছে বলে দাবি করেছেন বিজ্ঞানীরা। তারা জানান, ফিলিপাইনে বিলুপ্ত এক প্রজাতির সন্ধান পেয়েছেন তারা, যাকে বলা হচ্ছে হোমো ইউজোনেনসিস। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

নতুন মনুষ্য প্রজাতির সন্ধান!

গবেষকরা জানান, এই প্রজাতির মানুষের হাঁড়ের মধ্যে বর্তমান প্রজাতি ও একদম আদি প্রজাতির এক মিশ্রণ রয়েছে। ধারণা করা হচ্ছে, প্রাচীন যুগে আফ্রিকা ছেড়ে দক্ষিণ পূর্ব এশিয়ায় এসেছিলো মানুষ। যা আগে সম্ভব বলে মনে হয়নি। 

ফিলিপাইনের সবচেয়ে বড় দ্বীপ লুজনে ওই দেহাবশেষের সন্ধান পান গবেষকরা। ২০০৭ সাল থেকে গুহায় এসব উদ্ধার করেছেন। দাঁত, হাত, পায়ের হাড়সহ অন্তত ১৩টি দেহাবশেষ পাওয়া গেছে। এর আগেও সেখানে একাধিক প্রজাতির মানুষের অবস্থান সম্পর্কে ধারণা পাওয়া গিয়েছিলো। একাধিক প্রজাতির মানুষের অস্তিত্ব একই জায়গায় হওয়ার কারণে বিষয়টি বেশ জটিল হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিজ্ঞানীরা।

এর আগে হোমো ফ্লোরেনসিয়েসিস নামের এক প্রজাতির সন্ধান পেয়েছিলো মানুষ। তাদের ‘হবিট’ বা বামন বলে সম্বোধন করা হয়েছিলো। ধারণা করা হয়, তারা ৫০ হাজার বছর আগে ইন্দোনেশিয়ায় ফ্লোরস দ্বীপে বসবাস করতো।

লন্ডনের ন্যাচারাল হিস্টরি জাদুঘরের অধ্যাপক ক্রিস স্ট্রিংগার বলেন, ‘২০০৪ সালে হোমো ফ্লোরেসিয়েনসিস আবিষ্কারের পর আমি বলেছিলাম যে দেশটির অন্যান্য অঞ্চলেও এমন সন্ধান মিলবে। আর মাত্র ৩ হাজার কিলোমিটর ‍দূরে লুজন দ্বীপেই সেই কথা সত্য প্রমাণিত হলো।’

জার্নাল ন্যাচারে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, কালাও গুহায় পাওয়া হোমো ইউজোনেনসিস প্রজাতির বসবাস ৬৭ হাজার বছর আগে। হোমো ইউজোনেনসিসের সঙ্গে আধুনিক মানব জাতি হোমো সেপিয়েন্সের অনেক মিল রয়েছে। একইসঙ্গে ২০ থেকে ৪০ লাখ বছর আগের বানরসদৃশ মানুষের সঙ্গেও মিল রয়েছে তাদের।

/এমএইচ/এমওএফ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
৩ রাত হোটেলে থাকলেই ভিসা ফ্রি, ভারতীয় পর্যটকদের জন্য আবুধাবির বড় চমক
এডেন উপসাগর ও সোমালিয়া উপকূলে নতুন নৌবহর পাঠাচ্ছে চীন
সর্বশেষ খবর
ডিআরইউতে সাংবাদিকদের ওপর হামলা: পিবিআইকে তদন্তের নির্দেশ 
ডিআরইউতে সাংবাদিকদের ওপর হামলা: পিবিআইকে তদন্তের নির্দেশ 
তরুণ উদ্যোক্তা তৈরিতে ১০০০ কোটি টাকার তহবিল গঠনের উদ্যোগ
তরুণ উদ্যোক্তা তৈরিতে ১০০০ কোটি টাকার তহবিল গঠনের উদ্যোগ
এমপির সই জাল করে ১০০ কোটি টাকার ঋণের প্রস্তাবনা তৈরি, থানায় জিডি
এমপির সই জাল করে ১০০ কোটি টাকার ঋণের প্রস্তাবনা তৈরি, থানায় জিডি
কেন্দ্রীয় নেত্রীর মামলা: ছাত্রদল নেতাকে ধরতে এসে সাংবাদিককেও তুলে নিয়ে গেলো ডিবি
কেন্দ্রীয় নেত্রীর মামলা: ছাত্রদল নেতাকে ধরতে এসে সাংবাদিককেও তুলে নিয়ে গেলো ডিবি
সর্বাধিক পঠিত
এমপির গলায় রামদা ধরে বাড়িসহ সব সম্পত্তি লিখে নিলো কারা?
এমপির গলায় রামদা ধরে বাড়িসহ সব সম্পত্তি লিখে নিলো কারা?
আগামীকাল স্কুল-কলেজে ছুটি
আগামীকাল স্কুল-কলেজে ছুটি
শাবনূরের বার্তা, ডন গ্রেফতার: সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়
শাবনূরের বার্তা, ডন গ্রেফতার: সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়
একসঙ্গে পরীক্ষা দিলেন মা-ছেলে, দুই জনই পেলেন জিপিএ-৫
একসঙ্গে পরীক্ষা দিলেন মা-ছেলে, দুই জনই পেলেন জিপিএ-৫
দোকানে ঢুকে মোবাইল চুরি করা এসআইকে প্রত্যাহার
দোকানে ঢুকে মোবাইল চুরি করা এসআইকে প্রত্যাহার