কারাগার থেকে হাসপাতালে কাশ্মিরি নেতা ইয়াসিন মালিক

বিদেশ ডেস্ক
২১ এপ্রিল ২০১৯, ১৩:০৯আপডেট : ২১ এপ্রিল ২০১৯, ১৩:১০

কাশ্মিরের স্বাধীনতার দাবিতে আন্দোলনকারী নেতা ইয়াসিন মালিককে কারাগার থেকে হাসপাতালে পাঠানো হয়েছে। গত মাস থেকে ভারতের কারাগারে বন্দি ছিলেন তিনি। শনিবার তার দল জম্মু কাশ্মির লিবারেশন ফ্রন্টের এক বিবৃতিতে জানানো হয়েছে, ইয়াসিন মালিককে দিল্লির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

কারাগার থেকে হাসপাতালে কাশ্মিরি নেতা ইয়াসিন মালিক প্রতিবেদনে বলা হয়, ইয়াসিন মালিককে দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। জম্মু কাশ্মির লিবারেশন ফ্রন্টের বিবৃতিতে জানানো হয়েছে, ইয়াসিন মালিকের আইনজীবী আদালতের অনুমতি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। হাসপাতালে তার আইনজীবী দেখতে পান ইয়াসিন মালিক অনশনরত অবস্থায় রয়েছেন।

এ ব্যাপারে যোগাযোগের জন্য দফায় দফায় চেষ্টা করেও ভারতের জাতীয় তদন্ত সংস্থা বা হাসপাতাল কর্তৃপক্ষের কারও বক্তব্য পাওয়া যায়নি।

আরেক স্বাধীনতার দাবিতে লড়াইরত আরেক নেতা মিরওয়াইজ উমর ফারুক জানিয়েছেন, হাসপাতালে ইয়াসিন মালিকের সঙ্গে কাউকে দেখা করতে দেওয়া হচ্ছে না।

উল্লেখ্য, দুনিয়ার সবচেয়ে সামরিকায়িত অঞ্চলগুলোর একটি ভারত অধিকৃত কাশ্মির। জননিরাপত্তা আইনের নামে সেখানে ভারতীয় সেনাবাহিনী ধারাবাহিক আটক-গ্রেফতার অভিযান পরিচালনা করে। ব্রিটিশ মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ২০১৫ সালের এক পরিসংখ্যান থেকে জানা যায়, ১৯৯১ সাল থেকে তখন পর্যন্ত এই আইনের আওতায় হাজার হাজার মানুষকে আটক করা হয়েছে। বিভিন্ন অভিযানে প্রাণহানির শিকার হয়েছেন আরও অনেকে। আর নিয়মিতভাবেই ধরপাকড়ের শিকার হচ্ছেন কাশ্মিরের স্বাধীনতার দাবিতে লড়াইরত রাজনীতিক ও তাদের সমর্থকরা।

/এমপি/
সম্পর্কিত
চালু হলো বিশ্বের প্রথম উড়ন্ত সরীসৃপের জাদুঘর
ভারী বৃষ্টিতে চীনের হাইনানে বন্ধ স্কুল ও পর্যটন কেন্দ্র
কমিউনিস্ট পার্টির শাসনের জন্য হুমকি এআই, চীনা গোয়েন্দাপ্রধানের হুঁশিয়ারি
সর্বশেষ খবর
ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় আজ
ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় আজ
সালিশ না মানা মোস্তাফিজের হাতে বোন-ভাতিজা খুন
সালিশ না মানা মোস্তাফিজের হাতে বোন-ভাতিজা খুন
বিনা ভোটের এমপি, আওয়ামী লীগের সেই আরজু গ্রেফতার
বিনা ভোটের এমপি, আওয়ামী লীগের সেই আরজু গ্রেফতার
ঢাকায় বাড়ছে বেওয়ারিশ লাশের সংখ্যা
ঢাকায় বাড়ছে বেওয়ারিশ লাশের সংখ্যা
সর্বাধিক পঠিত
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডোপ টেস্টে পজিটিভ আসায় পুলিশ সুপার বরখাস্ত
ডোপ টেস্টে পজিটিভ আসায় পুলিশ সুপার বরখাস্ত
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান