সুইজারল্যান্ডে তুর্কি কনস্যুলেটে পেট্রোল বোমা হামলা

বিদেশ ডেস্ক
২৩ এপ্রিল ২০১৯, ১০:১১আপডেট : ২৩ এপ্রিল ২০১৯, ১৬:৩৫

সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত তুরস্কের কনস্যুলেট লক্ষ্য করে পেট্রোলবোমা হামলার ঘটনা ঘটেছে। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। সোমবার এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন কনস্যুলেটের কর্মকর্তারা। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আনাদোলু এজেন্সি।  সুইজারল্যান্ডে তুর্কি কনস্যুলেটে পেট্রোল বোমা হামলা

ওই কনস্যুলেটে নিযুক্ত তুর্কি কনসাল আসিয়ে নুরকান ইপেকসি জানান, ভবনটিকে লক্ষ্যবস্তু পরিণত করে এর আগেও হামলার ঘটনা ঘটেছিল। তবে সোমবারের ঘটনায় এখন পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি।

এ হামলায় সন্দেহভাজন হিসেবে এরইমধ্যে তিনজনকে আটক করেছে সুইস পুলিশ। তবে তাদের সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
গত আড়াই বছরে জুরিখের এই তুর্কি কনস্যুলেটটিতে ছয় দফা হামলার ঘটনা ঘটেছে।
২০১৭ সালের মে মাসে এক ধরনের সামরিক টুপি পরে কনস্যুলেট ভবনে তাণ্ডব চালায় একদল দুর্বৃত্ত। ওই ভবন এবং সংলগ্ন একটি বাসস্টপে তারা ‘কিল এরদোয়ান’ লেখা চিকা মেরে চলে যায়। ২০১৮ সালের জানুয়ারিতে কনস্যুলেটের একটি গাড়ি অগ্নিসংযোগের শিকার হয়।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
৪১ ডিগ্রি গরমে পশমি ও চামড়ার পোশাক, প্যারিস ফ্যাশন উইকে ত্রাহি দশা
তীব্র গরমেও কেন এসি ব্যবহার করতে পারছে না ইউরোপ
বছরে মাত্র দুই মাস থাকে যে বরফ নগরী
সর্বশেষ খবর
রাজধানীতে একই পরিবারের তিনজনকে ছুরিকাঘাত
রাজধানীতে একই পরিবারের তিনজনকে ছুরিকাঘাত
৪১ ডিগ্রি গরমে পশমি ও চামড়ার পোশাক, প্যারিস ফ্যাশন উইকে ত্রাহি দশা
৪১ ডিগ্রি গরমে পশমি ও চামড়ার পোশাক, প্যারিস ফ্যাশন উইকে ত্রাহি দশা
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরের ‘অভূতপূর্ব সাফল্যের’ জন্য সংসদে ধন্যবাদ প্রস্তাব
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরের ‘অভূতপূর্ব সাফল্যের’ জন্য সংসদে ধন্যবাদ প্রস্তাব
৯ গ্রুপের খেলা শেষ, দ্বিতীয় রাউন্ডে কোন দল কার বিপক্ষে লড়বে
৯ গ্রুপের খেলা শেষ, দ্বিতীয় রাউন্ডে কোন দল কার বিপক্ষে লড়বে
সর্বাধিক পঠিত
‘ব্যবস্থা না নিলে এমপি পদ থেকে পদত্যাগ করবো’
‘ব্যবস্থা না নিলে এমপি পদ থেকে পদত্যাগ করবো’
হত্যাসহ ৩৫ মামলার আসামি কীভাবে জামিন পায়, পিপিকে মনিরুল
হত্যাসহ ৩৫ মামলার আসামি কীভাবে জামিন পায়, পিপিকে মনিরুল
শাহজালাল মাজারের জন্য মন্ত্রীর নেতৃত্বে ১২ জনের কমিটি
শাহজালাল মাজারের জন্য মন্ত্রীর নেতৃত্বে ১২ জনের কমিটি
বেনজীরকে দেশে ফেরানোর সর্বশেষ অবস্থা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
বেনজীরকে দেশে ফেরানোর সর্বশেষ অবস্থা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী