ফিলিপাইনে ভূমিকম্পে ১১ জনের প্রাণহানি

বিদেশ ডেস্ক
২৩ এপ্রিল ২০১৯, ১১:০৯আপডেট : ২৩ এপ্রিল ২০১৯, ১৬:৪৩

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে সোমবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ১। দেশটির লুজান দ্বীপে আঘাত হানা এ ভূমিকম্পে নারী ও শিশুসহ অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

ফিলিপাইনে ভূমিকম্পে ১১ জনের প্রাণহানি

স্থানীয় সময় সোমবার ৫টা ১১ মিনিটে কম্পনটি লুজান দ্বীপে আঘাত হানে বলে জানিয়েছে ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি। কম্পনের পর একটি দোকান থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। লুবাও শহরে এক বৃদ্ধা ও তার নাতির মরদেহের খোঁজ মিলেছে।

ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পামপাঙ্গা প্রদেশ। সেখানকার ধসে পড়া একটি ভবনে অনেকে চাপা পড়েছে এবং আটকে আছে। যথাসময়ে তাদের উদ্ধার করা না গেলে সেখানে অনেকের প্রাণহানির শঙ্কা রয়েছে।
প্রাদেশিক গভর্নর লিলা পিনেডা রয়টার্সকে জানিয়েছেন, ভবনের নিচে চাপা পড়া ব্যক্তিদের কান্না চারপাশ থেকে শোনা যাচ্ছে।

ভূতাত্ত্বিকভাবে ফিলিপাইন ও ইন্দোনেশিয়ার অবস্থান রিং অব ফায়ারে। প্রশান্ত মহাসাগরের এই অঞ্চলটি ভূমিকম্পপ্রবণ। এই অঞ্চলে প্রচুর সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। ফলে প্রায়ই অঞ্চলটিতে নানামাত্রার ভূমিকম্পে প্রাণহানির ঘটনা ঘটে। সোমবারের ভূমিকম্পের পর ফিলিপাইনে অন্তত ৫২টি আফটার শক রেকর্ড করেছেন কর্তৃপক্ষ।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
বছরে মাত্র দুই মাস থাকে যে বরফ নগরী
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
চীনের প্রথম প্রবালপ্রাচীর-গঠিত ‘ব্লু হোল’ শনাক্ত
সর্বশেষ খবর
কুড়িগ্রামসহ ৫ জেলায় বন্যার শঙ্কা, আশ্রয়কেন্দ্রে যেতে প্রস্তুত থাকার আহ্বান
কুড়িগ্রামসহ ৫ জেলায় বন্যার শঙ্কা, আশ্রয়কেন্দ্রে যেতে প্রস্তুত থাকার আহ্বান
বগুড়ায় বেশি বরাদ্দ অস্বীকার প্রতিমন্ত্রী শাহে আলমের
বগুড়ায় বেশি বরাদ্দ অস্বীকার প্রতিমন্ত্রী শাহে আলমের
নারীর সুস্থতাকে গুরুত্ব দিয়ে একসঙ্গে কাজ করবে ব্লুমিং বি ও রিজুভা ওয়েলনেস
নারীর সুস্থতাকে গুরুত্ব দিয়ে একসঙ্গে কাজ করবে ব্লুমিং বি ও রিজুভা ওয়েলনেস
রেকর্ড ভেঙে পাগলা মসজিদের দানবাক্সে মিললো ১৬ কোটি টাকা
রেকর্ড ভেঙে পাগলা মসজিদের দানবাক্সে মিললো ১৬ কোটি টাকা
সর্বাধিক পঠিত
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: কারা খাবে না ক্যাপসুল, কারা খেতে পারবে?
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: কারা খাবে না ক্যাপসুল, কারা খেতে পারবে?
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
ইজারা দেওয়া হবে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন
ইজারা দেওয়া হবে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন
তীব্র গরমেও কেন এসি ব্যবহার করতে পারছে না ইউরোপ
তীব্র গরমেও কেন এসি ব্যবহার করতে পারছে না ইউরোপ
তুরাগ নদ থেকে কিশোরের মরদেহ উদ্ধার
তুরাগ নদ থেকে কিশোরের মরদেহ উদ্ধার