ইরানের প্রভাব ঠেকানোর কৌশল নির্ধারণে কাতারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

বিদেশ ডেস্ক
২৫ এপ্রিল ২০১৯, ১১:২৫আপডেট : ২৫ এপ্রিল ২০১৯, ১১:২৭

ইরানের প্রভাব ঠেকানোর কৌশল নিয়ে আলোচনা করতে কাতার সফর করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। সফরকালে বুধবার কাতারি পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরাহমান আল থানি-র সঙ্গে বৈঠকে মিলিত হন তিনি। এ সময় ইরানের ‘ক্ষতিকর প্রভাব’ মোকাবিলার উপায় বা কৌশল নিয়ে কাতারি মন্ত্রীর সঙ্গে আলোচনা করেন পম্পেও। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মিডল ইস্ট মনিটর।

ইরানের প্রভাব ঠেকানোর কৌশল নির্ধারণে কাতারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র মর্গান আর্টাগাস এক বিবৃতিতে জানান, ইরান ছাড়াও দুই নেতার আলোচনায় স্থান পায় আফগানিস্তান, লিবিয়া ও সুদান পরিস্থিতি। এছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয়ে মতবিনিময় করেন দুই পররাষ্ট্রমন্ত্রী।

বৈঠকে যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যকার অংশীদারিত্ব উন্নয়নে ভূমিকা রাখায় কাতারি পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান পম্পেও।

এর আগে গত মার্চে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে কোনও একটিকে বেছে নিতে এ অঞ্চলের আরেক দেশ লেবাননের প্রতি সতর্কবার্তা উচ্চারণ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। লেবানন সফরকালে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জেবরান বাসিলের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি ওই সতর্কবার্তা উচ্চারণ করেন। ইরান সমর্থিত লেবাননের শিয়াপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীল কর্মকাণ্ডে জড়িত থাকারও অভিযোগ আনেন তিনি।

সংবাদ সম্মেলনে মাইক পম্পেও বলেন, লেবানন ও এর জনগণকে যে কোনও একটি বিকল্প বেছে নিতে হবে। সাহসের সঙ্গে একটি স্বাধীন ও গর্বিত জাতি হিসেবে সামনে অগ্রসর হওয়া অথবা ইরান ও হিজবুল্লাহর অন্ধকার অভিলাষের কাছে নিজেদের ভবিষ্যৎকে সঁপে দেওয়া। সূত্র: মিডল ইস্ট মনিটর, আল জাজিরা।

/এমপি/
সম্পর্কিত
৯/১১ স্মরণে নিউইয়র্কের ম্যাচে ৯টা ১১ মিনিটে ফিলিস্তিনি পতাকা হাতে মাঠে বিক্ষোভকারী
মার্কিন ঘাঁটিতে ইরানি হামলার নেপথ্যে চীনা স্যাটেলাইট, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের
৯/১১ হামলার ২৫তম বার্ষিকীতে এক মঞ্চে ট্রাম্প ও চার সাবেক মার্কিন প্রেসিডেন্ট
সর্বশেষ খবর
আশির দশকের ছবি বানালেন, কিন্তু আপনার আসল ছবির কী হয়?
আশির দশকের ছবি বানালেন, কিন্তু আপনার আসল ছবির কী হয়?
ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে সবাইকে সতর্ক থাকতে হবে: রিজভী
ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে সবাইকে সতর্ক থাকতে হবে: রিজভী
শরতে বাংলাদেশের যে জায়গাগুলো সবচেয়ে সুন্দর
শরতে বাংলাদেশের যে জায়গাগুলো সবচেয়ে সুন্দর
শেক্সপিয়র-ক্রিস্টির পর যার অবস্থান, অথচ আজ পাওয়া যায় না তার বই
শেক্সপিয়র-ক্রিস্টির পর যার অবস্থান, অথচ আজ পাওয়া যায় না তার বই
সর্বাধিক পঠিত
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
জ্যান্ত সাপকেও দিতে হলো অডিশন 
জ্যান্ত সাপকেও দিতে হলো অডিশন 
পুতিনের বুলেটপ্রুফ লিমুজিনে যা আছে
পুতিনের বুলেটপ্রুফ লিমুজিনে যা আছে