যুক্তরাষ্ট্রে চার হাজার কোটি ডলার বিনিয়োগ করবে জাপান: ট্রাম্প

বিদেশ ডেস্ক
২৮ এপ্রিল ২০১৯, ১০:২৮আপডেট : ২৮ এপ্রিল ২০১৯, ১০:৩১

জাপান যুক্তরাষ্ট্রে চার হাজার কোটি ডলার বিনিয়োগ করবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় তিন লাখ ৩৫ হাজার ৩৩৮ কোটি টাকা। যুক্তরাষ্ট্রের গাড়ি কারখানায় এ অর্থ বিনিয়োগ করবে জাপান। শনিবার এক সমাবেশে এ ঘোষণা দেন ট্রাম্প। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

যুক্তরাষ্ট্রে চার হাজার কোটি ডলার বিনিয়োগ করবে জাপান: ট্রাম্প সমাবেশে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে তাকে জানিয়েছেন, তার দেশ যুক্তরাষ্ট্রের গাড়ি কারখানায় চার হাজার কোটি ডলার বিনিয়োগ করবে।

নর্দার্ন ভার্জিনিয়ায় ট্রাম্পের ন্যাশনাল গলফ ক্লাবে শিনজো আবে-র সঙ্গে গলফ খেলা শেষে উইসকনসিনের ওই সমাবেশে অংশ নেন ট্রাম্প।

রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের মাটিতে গাড়ি ‍উৎপাদনে অধিক বিনিয়োগের জন্য জাপানের প্রধানমন্ত্রীর ওপর চাপ প্রয়োগ করেছিলেন ট্রাম্প। জাপানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতও রয়টার্সের কাছে বিষয়টি স্বীকার করেছেন।

এদিকে আগামী মাসেই স্ত্রী মেলানিয়াকে নিয়ে জাপান সফরে যাচ্ছেন ট্রাম্প। আগামী মে মাসে যুবরাজ নারুহিতো দেশটির সম্রাটের দায়িত্ব গ্রহণের পর প্রথম রাষ্ট্রীয় অতিথি হিসেবে তার সঙ্গে সাক্ষাৎ করবেন ট্রাম্প দম্পতি। মার্কিন প্রেসিডেন্টের দফতর হোয়াইট হাউস থেকে এ সফরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ট্রাম্পের মুখপাত্র সারাহ স্যান্ডার্স বলেন, ২০১৯ সালের ১ মে জাপানের সম্রাটের দায়িত্ব নেবেন নারুহিতো। নতুন সম্রাটের মেয়াদকালে দেশটির প্রথম রাষ্ট্রীয় অতিথি হিসেবে আগামী ২৫ থেকে ২৮ মে পর্যন্ত টোকিও সফর করবেন মার্কিন প্রেসিডেন্ট। এছাড়া জি২০ সম্মেলনে অংশ নিতে আগামী জুনে ফের জাপান সফরে যাবেন ট্রাম্প।

/এমপি/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
কী, কেন, কীভাবেহামলা-পাল্টা হামলার পর টিকবে তো মার্কিন-ইরান চুক্তি
মার্কিন হামলা শান্তি চুক্তির প্রকাশ্য লঙ্ঘন: ইরান
সর্বশেষ খবর
তুরাগ নদ থেকে ৩ লাশ উদ্ধার, জানা গেলো পরিচয় 
তুরাগ নদ থেকে ৩ লাশ উদ্ধার, জানা গেলো পরিচয় 
‘অর্থমন্ত্রী দুঃসাহসী, গগনস্পর্শী বাজেট দাঁড় করিয়েছেন’
‘অর্থমন্ত্রী দুঃসাহসী, গগনস্পর্শী বাজেট দাঁড় করিয়েছেন’
‘নারীর রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত হলে নারী উন্নয়ন ত্বরান্বিত হবে’
‘নারীর রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত হলে নারী উন্নয়ন ত্বরান্বিত হবে’
কক্সবাজার সৈকতে ভেসে গেলেন পর্যটক, ৬ ঘণ্টায়ও খোঁজ মেলেনি 
কক্সবাজার সৈকতে ভেসে গেলেন পর্যটক, ৬ ঘণ্টায়ও খোঁজ মেলেনি 
সর্বাধিক পঠিত
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: কারা খাবে না ক্যাপসুল, কারা খেতে পারবে?
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: কারা খাবে না ক্যাপসুল, কারা খেতে পারবে?
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
ইজারা দেওয়া হবে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন
ইজারা দেওয়া হবে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন
তীব্র গরমেও কেন এসি ব্যবহার করতে পারছে না ইউরোপ
তীব্র গরমেও কেন এসি ব্যবহার করতে পারছে না ইউরোপ
ভরিতে ৫৪৮২ টাকা বাড়লো স্বর্ণের দাম
ভরিতে ৫৪৮২ টাকা বাড়লো স্বর্ণের দাম