গির্জা বন্ধ, টিভির সামনে বসে প্রার্থনায় যোগ দিলেন শ্রীলঙ্কার ক্যাথলিকরা

বিদেশ ডেস্ক
২৮ এপ্রিল ২০১৯, ১৩:৩৪আপডেট : ২৮ এপ্রিল ২০১৯, ১৬:১৫
image

শ্রীলঙ্কায় সিরিজ বিস্ফোরণের ঘটনার এক সপ্তাহ পূর্ণ হলো রবিবার (২৮ এপ্রিল)। বিস্ফোরণের পর নতুন হামলার আশঙ্কায় বন্ধ রয়েছে গির্জাগুলো। এদিন তাই গির্জার বদলে টেলিভিশন সম্প্রচারে ধর্মোপদেশ দিয়েছেন কলম্বোর আর্চবিশপ কার্ডিনাল ম্যালকম রঞ্জিত। আর বাড়িতে টিভির সামনে বসেই প্রার্থনায় যোগ দেন দেশটির ক্যাথলিক খ্রিস্টানরা।

নেগোম্বোর একটি ক্যাথলিক পরিবার

রবিবার (২১ এপ্রিল) খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে উদযাপনকালে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো ও তার আশপাশের তিনটি গির্জা এবং তিনটি হোটেলসহ আটটি স্থানে সিরিজ বোমা হামলা চালানো হয়। দেশটির সরকারের তথ্য অনুযায়ী, এ ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ২৫৩ জন, আহত হয়েছেন ৫০০’রও বেশি মানুষ। নতুন করে হামলার আশঙ্কায় কলম্বোর গির্জাগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।

হামলার এক সপ্তাহের মাথায় রবিবার (২৮ এপ্রিল) কলম্বোতে নিজ বাড়িতে একটি ছোট চ্যাপেলে বসে ধর্মযাজক ও দেশের নেতাদের সামনে ধর্মীয় বাণী দেন কার্ডিনাল ম্যালকম রঞ্জিত। বাড়িতে বসেই সে প্রার্থনায় যোগ দেন ক্যাথলিক খ্রিস্টানরা।

ম্যালকম রঞ্জিত বলেন, “গত রবিবার যে মহা ধ্বংসযজ্ঞ হয়েছে তার মধ্য দিয়ে আমাদের হৃদয়কে পরীক্ষা করার সময় এসেছে। ‘ঈশ্বর কি সত্যিই আমাদের ভালোবাসেন’, ‘তার কি আমাদের প্রতি কৃপা আছে’ এ প্রশ্নগুলো মানুষের মনে জেগে ওঠার সময় এসেছে।”

গত বছর একটি রাজনৈতিক সংকটকে কেন্দ্র করে শ্রীলঙ্কায় বিভাজন দেখা গিয়েছিল। তখন প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা প্রধানমন্ত্রী রানিল বিক্রমাসিংহেকে সরিয়ে নিজের পছন্দের প্রার্থী মাহিন্দা রাজাপাকসেকে স্থলাভিষিক্তের প্রচেষ্টা চালানোর পর তৈরি হয় ওই রাজনৈতিক সংকট। অবশ্য, সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের মধ্য দিয়ে ডিসেম্বরে বিক্রমাসিংহেকে প্রধানমন্ত্রী পদে পুনর্বহাল করা হয়। তবে তারপরও সিরিজ বোমা বিস্ফোরণের পর সরকারের ভেতরে যোগাযোগগত ব্যর্থতা থেকে যাওয়ার ইঙ্গিতই সামনে এসেছে। তবে রবিবার (২৮ এপ্রিল) সেদিক থেকেও বিরল এক ঐক্যের চিত্র দেখা গেলো। এদিন প্রেসিডেন্ট সিরিসেনা, প্রধানমন্ত্রী বিক্রমাসিংহে ও বিরোধীদলীয় নেতা রাজাপাকসেও প্রার্থনায় যোগ দেন।

/এফইউ/এমএমজে/
সম্পর্কিত
ভারতে ভূমিকম্পের সবচেয়ে ঝুঁকিতে কোন কোন অঞ্চল
দাঁড়িয়ে থাকা ট্রাকে দ্রুতগতির কারের ধাক্কা, একই পরিবারের নিহত ৫
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট, কারণ কী?
সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট, কারণ কী?
খিলগাঁওয়ে কলেজছাত্রকে কুপিয়ে আহত
খিলগাঁওয়ে কলেজছাত্রকে কুপিয়ে আহত
তুরাগকাণ্ড যে প্রশ্নগুলো উসকে দিচ্ছে
তুরাগকাণ্ড যে প্রশ্নগুলো উসকে দিচ্ছে
জাতিসংঘের বিশেষ পরামর্শমূলক মর্যাদা পেলো বাংলাদেশের এইচএসএফ
জাতিসংঘের বিশেষ পরামর্শমূলক মর্যাদা পেলো বাংলাদেশের এইচএসএফ
সর্বাধিক পঠিত
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
দেশে ভূমিকম্প অনুভূত
দেশে ভূমিকম্প অনুভূত
ইরানের কোনও অস্তিত্ব থাকবে না: ট্রাম্প
ইরানের কোনও অস্তিত্ব থাকবে না: ট্রাম্প
প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে মধ্যাহ্নভোজ
প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে মধ্যাহ্নভোজ