মার্কিন যুদ্ধজাহাজে ড্রোন দিয়ে ইরানের নজরদারি

বিদেশ ডেস্ক
২৮ এপ্রিল ২০১৯, ১৪:১৭আপডেট : ২৮ এপ্রিল ২০১৯, ১৬:৪১

যুক্তরাষ্ট্রের বিমানবাহী যুদ্ধজাহাজের ওপর ড্রোন ব্যবহার করে সফলভাবে নজরদারি চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড। শনিবার দেশটির আধাসরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজে এ খবরের পাশাপাশি একটি ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়েছে। ভিডিওতে উপসাগরীয় এলাকায় অবস্থানরত মার্কিন যুদ্ধজাহাজ ডোয়াইট এইসেনহাওয়ার ও অপর একটি যুদ্ধজাহাজের ওপর দিয়ে ড্রোন উড়ে যেতে দেখা গেছে। এছাড়া প্রকাশিত ছবিতে যুদ্ধজাহাজে বিমান পার্ক করে রাখাও দেখা গেছে। তবে কখন এই ফুটেজ ধারণ করা হয়েছে তা জানায়নি বার্তা সংস্থাটি। নজরদারির ছবিটি প্রকাশ করেছে ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ

চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্র ইরানের বিপ্লবী গার্ডকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করার পর এই পদক্ষেপ নিল তেহরান। ওই ঘটনার পরই প্রতিশোধের ঘোষণা দেয় তেহরান। যুক্তরাষ্ট্রকে সন্ত্রাসের মদদদাতা ঘোষণা করে এই অঞ্চলে মার্কিন বাহিনীর উপস্থিতিকে সন্ত্রাসী গোষ্ঠী বলে বর্ণণা করে রাষ্ট্রীয় বার্তা সংস্থায় খবর প্রকাশ হয়।

শনিবার তাসনিম নিউজের খবরে বলা হয়েছে, আবাবিল-৩ ড্রোন দিয়ে মার্কিন যুদ্ধজাহাজের ফুটেজ ধারণ করা হয়েছে। তিন হাজার ৬৫৮ মিটার উচ্চতায় একটানা আট ঘণ্টা উড়তে সক্ষম ড্রোনটি ২৫০ কিলোমিটার দূর থেকেও নিয়ন্ত্রণ করা যায় বলে জানানো হয় ওই খবরে।

মার্কিন নৌবাহিনীর সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র লেফটেন্যন্ট চোলে জে মরগ্যান বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছেন, ২০১৬ সালের পর থেকে উপসাগরীয় এলাকায় অবস্থান করছে না ডোয়াইট এইসেনহাওয়ার যুদ্ধজাহাজ। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্ররা হরমুজ প্রণালীতে চলাচলের স্বাধীনতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। সমুদ্রপথে পরিবহন হওয়া বিশ্বের জ্বালানী তেলের এক তৃতীয়াংশই হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়।

গত কয়েক বছর ধরে মার্কিন নৌবাহিনী অভিযোগ করে আসছে এই পথে চলাচলে ইরানের পাহারাদার নৌযানগুলোর বাধার মুখে পড়ছে তারা।

/জেজে/
সম্পর্কিত
ইরানের সঙ্গে চুক্তি, নাকি দ্রুত ধ্বংস?, জাতিসংঘে ট্রাম্পের প্রশ্ন
জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের বৈঠক
ভারতের ‘তরঙ্গ শক্তি’ মহড়ায় অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও আমিরাত
সর্বশেষ খবর
অপ্রতিম হত্যা: আসামিদের পক্ষে মামলা লড়বেন না কোনও আইনজীবী
অপ্রতিম হত্যা: আসামিদের পক্ষে মামলা লড়বেন না কোনও আইনজীবী
আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও সুবিধা নিতে পারে না কেন বাংলাদেশ
আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও সুবিধা নিতে পারে না কেন বাংলাদেশ
গাজী নজরুলের সংসদ সদস্য পদ বহাল থাকে কী করে: প্রশ্ন টিআইবির
গাজী নজরুলের সংসদ সদস্য পদ বহাল থাকে কী করে: প্রশ্ন টিআইবির
জিপিএফে সর্বোচ্চ ১৩ শতাংশ মুনাফা পাবেন সরকারি চাকরিজীবীরা
জিপিএফে সর্বোচ্চ ১৩ শতাংশ মুনাফা পাবেন সরকারি চাকরিজীবীরা
সর্বাধিক পঠিত
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার