শ্রীলঙ্কায় আবারও হামলা চালাতে জঙ্গিদের নতুন কৌশল!

বিদেশ ডেস্ক
২৯ এপ্রিল ২০১৯, ১৩:৫১আপডেট : ২৯ এপ্রিল ২০১৯, ১৬:৫০
image

শ্রীলঙ্কায় ইস্টার সানডে'র সিরিজ বিস্ফোরণের নেপথ্যে থাকা উগ্রবাদী গোষ্ঠীর সদস্যরা সে দেশে আবারও হামলা চালাতে নতুন কৌশল অবলম্বনের পরিকল্পনা করছে বলে দাবি করেছে সে দেশের নিরাপত্তা সূত্র। সামরিক পোশাক পরে গাড়িতে চড়ে এই হামলার পরিকল্পনা হয়েছে বলে দাবি করেছে নিরাপত্তা কর্মকর্তারা। পুলিশের একটি ইউনিটের পক্ষ থেকে আইনপ্রণেতা ও বিভিন্ন নিরাপত্তা দফতরে পাঠানো এক চিঠিকে উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রবিবার ও সোমবার এই হামলা হতে পারে। তবে রবিবার দিনটিতে কোনও হামলার মুখোমুখি হয়নি দেশটি।

শ্রীলঙ্কায় নিরাপত্তা জোরদার করা হয়েছে
রবিবার (২১ এপ্রিল) খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে উদযাপনকালে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো ও তার আশপাশের তিনটি গির্জা এবং তিনটি হোটেলসহ আটটি স্থানে সিরিজ বোমা হামলায় অন্তত ২৫৩ জন নিহত হয়। হামলার দায় স্বীকার করে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। তাওহিদ জামাত বা এনটিজে নামে পরিচিত শ্রীলঙ্কার স্থানীয় উগ্রবাদী গোষ্ঠীর শীর্ষ নেতা জাহরান হাশিম মোহাম্মদকে হামলার মূল হোতা হিসেবে সন্দেহ করছে সে দেশের সরকার। আইএস-এর পক্ষ থেকেও দাবি করা হয়েছে, বাগদাদির প্রতি আনুগত্য প্রকাশ করে হাশিমের পরিকল্পনা মাফিক ওই হামলা হয়েছে। শ্রীলঙ্কার নিরাপত্তা বাহিনীর দাবি, নতুন করে সেখানে আবারও হামলার পরিকল্পনা করা হয়েছে।

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট
আরও কয়েক দফা হামলার আশঙ্কা জানিয়ে শ্রীলঙ্কার আইনপ্রণেতা ও বিভিন্ন নিরাপত্তা দফতরকে চিঠি পাঠিয়েছেন পুলিশের এমএসডি (মন্ত্রিপরিষদের নিরাপত্তা বিভাগ) ইউনিটের প্রধান। চিঠিতে বলা হয়েছে, ‘প্রাসঙ্গিক তথ্য থেকে আরও জানা গেছে, সামরিক পোশাক পরে জঙ্গিরা একটি গাড়ি ব্যবহার করে এ হামলা চালাতে পারে।’ রবিবার (২৮ এপ্রিল) কিংবা সোমবার (২৯ এপ্রিল) জঙ্গিরা পূর্ব উপকূলীয় বাট্টিকালোয়া শহরসহ পাঁচটি এলাকায় এমন হামলার পরিকল্পনা করেছে বলেও সতর্ক করা হয়। ২১ এপ্রিল ওই বাট্টিকালোয়ার এক গির্জায় হামলার বলি হয়েছিল ২৭ জন। তবে ওই শহর ছাড়া নতুন করে আর কোথায় কোথায় হামলা হতে পারে তা চিঠিতে উল্লেখ করা হয়নি।

অবশ্য, রবিবার (২৮ এপ্রিল) দেশজুড়ে কঠোর নিরাপত্তা জারি থাকায় কোনও হামলা সংঘটিত হয়নি। ২১ এপ্রিলের হামলার পর এদিন রাতে প্রথমবারের মতো কারফিউ প্রত্যাহার করে শ্রীলঙ্কার সরকার। তবে রাজধানী কলম্বোতে এদিন জোরালো তল্লাশি অভিযান চালিয়েছে পুলিশ।

সতর্ক অবস্থায় শ্রীলঙ্কার নিরাপত্তা বাহিনীর সদস্যরা

দুই মন্ত্রিপরিষদ সদস্য ও দুইজন বিরোধীদলীয় আইনপ্রণেতা রয়টার্সকে জানিয়েছেন, তারা নতুন সতর্ক বার্তার ব্যাপারে অবগত আছেন।

২১ এপ্রিলের ওই হামলার ব্যাপারে আগাম গোয়েন্দা তথ্য থাকার পরও তা প্রতিহত করার ব্যর্থতা নিয়ে তুমুল সমালোচনার মুখে রয়েছে শ্রীলঙ্কা সরকার। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনে হামলা-পূর্ববর্তী সময়ে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর মধ্যকার পূর্ব দ্বন্দ্ব আরও স্পষ্ট হওয়ার ইঙ্গিত মিলেছে। মন্ত্রিপরিষদের একজন সদস্য বলছেন,প্রধানমন্ত্রী হামলার ব্যাপারে অন্ধকারে ছিলেন। এদিকে দেশটির প্রেসিডেন্ট সিরিসেনা দাবি করেছেন,পুলিশ ও প্রতিরক্ষা প্রধানরা হামলার আশঙ্কা সম্পর্কে তাকে আগে থেকে কিছু জানায়নি। 

/এফইউ/বিএ/
সম্পর্কিত
তৃণমূলের ৪৪০ কোটি রুপির ব্যাংক হিসাব জব্দ
সব বয়সেই যোগচর্চা ছড়িয়ে দেওয়ার আহ্বান মোদির
পুরো বাংলাকে পাকিস্তানে নেওয়ার চেষ্টা হয়েছিল: বাংলাদেশ প্রসঙ্গ টেনে যা বললেন মোদি
সর্বশেষ খবর
স্থানীয় সরকার নির্বাচন: কোন প্রক্রিয়ায় অংশ নেবে এনসিপি
স্থানীয় সরকার নির্বাচন: কোন প্রক্রিয়ায় অংশ নেবে এনসিপি
প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের মন্তব্যে উত্তপ্ত সংসদ
প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের মন্তব্যে উত্তপ্ত সংসদ
সরকার ক্ষমতায় থেকে কেন মবের আশ্রয় নেবে: সংসদে হান্নান মাসউদ
সরকার ক্ষমতায় থেকে কেন মবের আশ্রয় নেবে: সংসদে হান্নান মাসউদ
সুইজারল্যান্ডে ইরান-মার্কিন-কাতার ত্রিপক্ষীয় বৈঠক
সুইজারল্যান্ডে ইরান-মার্কিন-কাতার ত্রিপক্ষীয় বৈঠক
সর্বাধিক পঠিত
আলোচিত ৩ ইউপির কী নাম রাখতে বললেন প্রধানমন্ত্রী, যা জানালেন প্রতিমন্ত্রী
আলোচিত ৩ ইউপির কী নাম রাখতে বললেন প্রধানমন্ত্রী, যা জানালেন প্রতিমন্ত্রী
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশের ইতিহাস
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশের ইতিহাস
গ্রাহকদের নতুন করে যে বার্তা দিলো ইসলামী ব্যাংক
গ্রাহকদের নতুন করে যে বার্তা দিলো ইসলামী ব্যাংক