মোজাম্বিকে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ৩৮ জনের প্রাণহানি

বিদেশ ডেস্ক
৩০ এপ্রিল ২০১৯, ১০:১৫আপডেট : ৩০ এপ্রিল ২০১৯, ১০:১৮

পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিকে ঘূর্ণিঝড় কেনেথ-এর তাণ্ডবে অন্তত ৩৮ জনের মৃত্যু হয়েছে। সোমবার দেশটির ন্যাশনাল ইন্সটিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট এ তথ্য জানিয়েছে।

মোজাম্বিকে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ৩৮ জনের প্রাণহানি গত বৃহস্পতিবার দেশটিতে আঘাত আনে ঘূর্ণিঝড় কেনেথ। এর গতিবেগ ছিল ঘণ্টায় ২২০ কিলোমিটার। মাসখানেক আগেই শক্তিশালী ঘূর্ণিঝড় আইডাই আঘাত হানে দেশটিতে। ওই অঞ্চলের তিন দেশে আইডাই-এর আঘাতে প্রায় ৯০০ মানুষের মৃত্যু হয়।

ঘূর্ণিঝড়ের আঘাতে একটি গ্রাম উড়ে গেছে বলে জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের মানবাধিকার সমন্বয়ক বিষয়ক কমিশনের আঞ্চলিক কার্যালয়ের প্রধান গেম কনেল বলেন, ওপর থেকে দেখলে মনে হয়, কেউ এই এলাকায় বুলডোজার চালিয়েছে।

টুইটারে প্রকাশিত এক ভিডিওতে গেম কনেল, আবহাওয়া এখনও বৈরী। বৃষ্টি হচ্ছে। তবে ভাগ্য ভালো বাতাস কমে গেছে। স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা দেওয়া হবে।

সরকারি কর্মকর্তারা জানান, ঘূর্ণিঝড়ের তাণ্ডব থেকে বাঁচতে ২০ হাজার মানুষ স্কুল, গির্জাসহ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে।

/এমপি/
সম্পর্কিত
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
কেনিয়ায় টাটা কেমিক্যালসের কার্যক্রম বন্ধের নির্দেশ
মধ্যপ্রাচ্যে প্রভাব বাড়াচ্ছে চীন, মিসরে উষ্ণ অভ্যর্থনা পেলেন শি
সর্বশেষ খবর
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি