জাপানের নতুন সম্রাট হলেন নারুহিতো

বিদেশ ডেস্ক
০১ মে ২০১৯, ১১:০৯আপডেট : ০১ মে ২০১৯, ১২:৩৬

জাপানের শত বছরের ঐতিহ্য ভেঙে সম্রাট আকিহিতোর সিংহাসন ত্যাগের একদিন পরই রাজ সিংহাসনে বসলেন নারুহিতো। দায়িত্ব নিয়েই  বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

জাপানের নতুন সম্রাট হলেন নারুহিতো

দেশটির প্রায় ২০০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো জীবদ্দশায় মঙ্গলবার কোনও সম্রাট সিংহাসন ত্যাগ করেন। মূলত শারীরিক অসুস্থতার কারণে শত বছরের রীতিনীতি ভাঙতে হয়েছে ৮৫ বছরের বয়োবৃদ্ধ সম্রাট আকিহিতোকে। তার আনুষ্ঠানিক পদত্যাগের পর বুধবার নতুন সম্রাট হিসেবে সিংহাসনে আসীন হন তার ছেলে ৫৫ বছরের যুবরাজ নারুহিতো।   

বুধবার সকালে সূর্যের দেখা মেলার পর টোকিওর রাজপ্রাসাদে আনুষ্ঠানিকতা শুরু হয়। চতুর্দশ শতকের সাম্রাজ্যিক যুগের ধারাবাহিকতা রক্ষার মধ্য দিয়ে ৫৫ বছর বয়সী নারুহিতো হলেন দেশটির ১২৬তম সম্রাট।

রাজকীয় পালাবদলের বিশাল কর্মযজ্ঞ নির্বিঘ্নে উদযাপনের জন্য ২৭ এপ্রিল থেকে ১০ দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। জাপানে সম্রাটের পদ অনেকটা অলঙ্কারিক। কেননা তার হাতে উল্লেখযোগ্য কোনও রাজনৈতিক ক্ষমতা থাকে না। তবে ঐতিহ্যগতভাবে তিনি মানুষের শ্রদ্ধা-ভালোবাসার পাত্র। রাজা ও রাজপরিবারকে জাপানে জাতীয় প্রতীক হিসেবে সম্মানিত করা হয়। আর বিদায়ী সম্রাট আকিহিতো ও তার স্ত্রী সম্রাজ্ঞী মিচিকো সাধারণ মানুষের মধ্যে খুবই জনপ্রিয়। কেননা সুখে-দু:খে তিনি তাদের কাছে ছুটে যেতেন।

/এমএইচ/
সম্পর্কিত
চুরি ঠেকাতে ক্রেন দিয়ে দুই তলার ছাদে তোলা হলো নতুন গাড়ি
তেল ও রিয়েল এস্টেটকে পেছনে ফেলে বিলিয়নিয়ার তৈরিতে শীর্ষে এআই
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
সর্বশেষ খবর
শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্ট: সারজিস
শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্ট: সারজিস
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
দুই সপ্তাহে চিনির দাম কেজিতে বেড়েছে ১০ টাকা
দুই সপ্তাহে চিনির দাম কেজিতে বেড়েছে ১০ টাকা
ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ
ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
স্রোতে ভেসে যাওয়া ফেরি ফিরলো পাটুরিয়া ঘাটে
স্রোতে ভেসে যাওয়া ফেরি ফিরলো পাটুরিয়া ঘাটে