ঘূর্ণিঝড় ফণী: উড়িষ্যা থেকে নির্বাচনি আচরণবিধির বাধ্যবাধকতা প্রত্যাহার

বিদেশ ডেস্ক
০১ মে ২০১৯, ১৪:৪৩আপডেট : ০১ মে ২০১৯, ১৬:০৪
image

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ফণী আরও শক্তিশালী হয়ে ক্রমাগত ভারতের উড়িষ্যা উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে। দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবিলায় চূড়ান্ত সতর্ক অবস্থায় রয়েছে স্থানীয় প্রশাসন। উড়িষ্যার সরকারের আবেদনের ভিত্তিতে রাজ্যের উপকূলবর্তী ১১ জেলা থেকে লোকসভা নির্বাচনের জন্য নির্ধারিত নির্বাচনি আচরণবিধি তুলে দিয়েছে কমিশন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা গেছে, উদ্ধার, ত্রাণ ও পুনর্বাসন সংক্রান্ত কর্মকাণ্ডে যেন ব্যাঘাত না ঘটে তা নিশ্চিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

প্রতীকী ছবি
ভারতীয় আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, অতিপ্রবল ঘূর্ণিঝড় হিসেবে শুক্রবার দুপুর নাগাদ উড়িষ্যা উপকূলে আঘাত হানতে পারে ফণী। পুরী দিয়ে স্থলভূমিতে প্রবেশ করবে ঝড়টি। সেই সময়ে তার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১৮৫ কিমি। এতে উড়িষ্যা উপকূল জুড়ে, বিশেষত পুরীতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে রাজ্য প্রশাসন।

বৃহস্পতিবার বিকেলের মধ্যেই সৈকতশহর পুরী ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে পর্যটকদের। নিতান্ত প্রয়োজন না হলে, শনিবার পর্যন্ত কোনো পর্যটক যাতে পুরী না যান, সে ব্যাপারেও অনুরোধ করা হয়েছে।

ভারতে সাতটি ধাপে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ প্রক্রিয়া চলছে। দুর্যোগের সময়  দ্রুত ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া এবং দুর্গত বাসিন্দাদের উদ্ধারকাজে যাতে দ্রুত হাত লাগানো যায়, সে কারণে ১১টি উপকূলবর্তী জেলা থেকে নির্বাচনি আচরণবিধি তুলে দিয়েছে প্রশাসন। এই জেলাগুলি হল, পুরী, জগৎসিংহপুর, খুরদা, গঞ্জাম, গজপতি, ভদ্রক, বালেশ্বর, ময়ূরভঞ্জ, কটক, জাজপুর এবং বালেশ্বর। এ ছাড়া বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও চূড়ান্ত সতর্ক করে রাখা হয়েছে।

/এফইউ/
সম্পর্কিত
ভারতে ভূমিকম্পের সবচেয়ে ঝুঁকিতে কোন কোন অঞ্চল
দাঁড়িয়ে থাকা ট্রাকে দ্রুতগতির কারের ধাক্কা, একই পরিবারের নিহত ৫
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে বিশ্বকাপের শেষ ষোলোতে কানাডা
ইতিহাস গড়ে বিশ্বকাপের শেষ ষোলোতে কানাডা
জাতীয় সংসদে দুটি আইনের বিল উত্থাপন, যাচাই-বাছাইয়ের জন্য কমিটিতে
জাতীয় সংসদে দুটি আইনের বিল উত্থাপন, যাচাই-বাছাইয়ের জন্য কমিটিতে
ব্রাহ্মণবাড়িয়ার একই স্থানে আবারও ট্রেনে পাথর নিক্ষেপ, গুরুতর আহত যাত্রী
ব্রাহ্মণবাড়িয়ার একই স্থানে আবারও ট্রেনে পাথর নিক্ষেপ, গুরুতর আহত যাত্রী
বিশ্বকাপের নকআউট শুরু , নতুন ইতিহাস লিখবে কে কানাডা না আফ্রিকা
বিশ্বকাপের নকআউট শুরু , নতুন ইতিহাস লিখবে কে কানাডা না আফ্রিকা
সর্বাধিক পঠিত
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
দেশে ভূমিকম্প অনুভূত
দেশে ভূমিকম্প অনুভূত
ইরানের কোনও অস্তিত্ব থাকবে না: ট্রাম্প
ইরানের কোনও অস্তিত্ব থাকবে না: ট্রাম্প
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত