জইশ নেতা মাসুদ আজহারকে সন্ত্রাসী ঘোষণা করলো জাতিসংঘ

বিদেশ ডেস্ক
০২ মে ২০১৯, ০৩:০৫আপডেট : ০২ মে ২০১৯, ০৩:০৭

পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মুহাম্মদের নেতা মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসীর তালিকায় স্থান দিয়েছে জাতিসংঘ। বুধবার এই সংক্রান্ত একটি প্রস্তাবে চীন আপত্তি প্রত্যাহার করে নিলে আন্তর্জাতিক সন্ত্রাসীর তালিকাভুক্ত হয় মাসুদ আজহার। এর ফলে তার সম্পদ বাজেয়াপ্ত ও ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা যাবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

মাসুদ আজহার

ভারতের জঙ্গি তালিকায় থাকা শীর্ষ ব্যক্তি জয়েশ-ই-মোহাম্মদ’র প্রধান মাসুদ আজহার। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাহাওয়ালপুরের বাসিন্দা মাসুদ আজহার ২০০০ সালে জইশ-ই-মুহাম্মদ প্রতিষ্ঠা করেন। ৫০ বছরের আজহারকে ১৯৯৯ সালে তৎকালীন বিজেপি সরকার বন্দিবিনিময়ের আওতায় মুক্তি দিয়েছিল। ২০০১ সালে ভারতের পার্লামেন্ট হামলা, জম্মু-কাশ্মিরের রাজ্য পরিষদ, পাঠানকোট বিমান ঘাঁটিতে হামলা ও সর্বশেষ পুলওয়ামায় সিআরপিএফ বহরে হামলার জন্য মাসুদ আজহার ও জয়েশ-ই-মোহাম্মদকে দায়ী করে আসছে ভারতীয় সরকার।

গত ১০ বছরের মধ্যে চতুর্থবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বেইজিংয়ের আপত্তির মুখে মাসুদ আজহারকে ‘বৈশ্বিক সন্ত্রাসী’ ঘোষণার ভারতের চেষ্টা ব্যর্থ করে দিলো চীন। এর আগে ২০১৬ ও ২০১৭ সালে একই প্রস্তাবে ভেটো দিয়েছিল বেইজিং। তবে বুধবার চীন তাদের আপত্তি প্রত্যাহার করে নেয়।

মাসুদ আজহারকে সন্ত্রাসী ঘোষণা করাকে কূটনৈতিক বিজয় হিসেবে দেখছে ভারত। জাতিসংঘে নিযুক্ত ভারতীয় দূত সৈয়দ আকবরউদ্দিন লিখেছেন, বড়ো, ছোট সবাই একসঙ্গে। জাতিসংঘের নিষেধাজ্ঞার তালিকায় সন্ত্রাসী হিসেবে মাসুদ আজহারের নাম। সবার সহযোগিতার জন্য কৃতজ্ঞ।

পাকিস্তান বলেছে অবিলম্বে তারা নিষেধাজ্ঞা কার্যকর করবে।

/এএ/
সম্পর্কিত
৭১১ কোটি রুপিতে আস্ত টাওয়ার কেনা কে এই দীনেশ
জাতিসংঘ অধিবেশনে কেন ভাষণ দিতে পারছেন না মিয়ানমারের দূত?
যে দেশে বাসে জোরে গান বাজালে দিতে হবে ৫০০ ডলার জরিমানা
সর্বশেষ খবর
ওসিকে বিদায় জানাতে লাউ-মুরগি-ডিম নিয়ে হাজির এলাকাবাসী
ওসিকে বিদায় জানাতে লাউ-মুরগি-ডিম নিয়ে হাজির এলাকাবাসী
খুলনায় বৈদ্যুতিক শর্টসার্কিটে ঘরে আগুন, ঘুমন্ত শিশু দগ্ধ
খুলনায় বৈদ্যুতিক শর্টসার্কিটে ঘরে আগুন, ঘুমন্ত শিশু দগ্ধ
রিকশা ছেড়ে হ্যাকিং, ২০ ক্যামেরায় ঘেরা ওহিদুলের ‘গোপন আস্তানা’
রিকশা ছেড়ে হ্যাকিং, ২০ ক্যামেরায় ঘেরা ওহিদুলের ‘গোপন আস্তানা’
টিভিতে আজকের খেলা (২৪ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৪ সেপ্টেম্বর, ২০২৬)
সর্বাধিক পঠিত
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত