ছাড়া পেলেন ব্র্যাডলি ম্যানিং

বিদেশ ডেস্ক
১০ মে ২০১৯, ০৮:৩৫আপডেট : ১০ মে ২০১৯, ০৮:৩৬

যুক্তরাষ্ট্রের গোপন নথি ফাঁস করা সাবেক মার্কিন গোয়েন্দা বিশ্লেষক ব্র্যাডলি ম্যানিং (বতর্মানে চেলসি ম্যানিং) ছাড়া পেয়েছেন। উইকিলিকস বিষয়ক এক তদন্তে জবানবন্দি দিতে অস্বীকৃতি জানালেও তাকে মুক্তি দেয় পুলিশ। 

ছাড়া পেলেন ব্র্যাডলি ম্যানিং

ইরাকে গোয়েন্দা তথ্য বিশ্লেষক হিসেবে কাজ করার সময় উইকিলিকসের কাছে কয়েক লাখ মার্কিন সামরিক গোপন নথি ফাঁস করে দেন তখনকার ব্রাডলি ম্যানিং। ২০১৩ সালে তার বিরুদ্ধে সাত লাখ নথি ফাঁসের আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হলে হরমোন থেরাপির পর চেলসি ম্যানিং নামে নারী হিসেবে আত্মপ্রকাশ করেন। বিচারে তাকে ৩৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়। গত বছরের মে মাসে তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামার নির্বাহী আদেশে মুক্তি পান তিনি। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের স্বচ্ছতা, মত প্রকাশের স্বাধীনতা ও তৃতীয় লিঙ্গের সমতা নিয়ে সরব ছিলেন ম্যানিং।

চলতি বছর মার্চে ম্যানিংকে আটক করে পুলিশ। ৬২ দিন পুলিশি  হেফাজতে থাকার পর বৃহস্পতিবার মুক্তি পান তিনি। তবে ১৬  মে গ্র্যান্ডজুরির সামনে তাকে আবারও উপস্থিত হতে হবে।

উইকিলিকস নিয়ে নতুন করে বক্তব্য দিতে নারাজ ম্যানিং। তার দাবি, ২০১৩ সালেই তিনি যা বরার ছিলো বলে দিয়েছেন।  বৃহস্পতিবার মুক্তির পর তার আইনজীবী বলেন, ‘আজ গ্র্যান্ডজুরির সময় বাড়ানো হয়েছ্ তাই ৬২ দিন আটক থাকার পর ম্যানিংকে আলেক্সান্দ্রিয়া আটককেন্দ্র থেকে মুক্তি দেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘তবে তার মুক্তির আগেই আরেকটি সমন জারি করা হয়েছে। ফলে তাকে আরও একবার আদালতে উপস্থিত হতে হবে। তবে ম্যানিং নতুন করে কোনও জবাব দেবেন না এবং সবরকম আইনি লড়াই চালিয়ে যাবেন।

গত মার্চে শুনানিতে অংশ নিতে রাজি না হলে তাকে আটকের নির্দেশ দেওয়া হয়। অসুস্থতার কারণ দেখিয়ে তাকে বাড়িতে রাখার আবেদন করা হলেও আদালত জানায়, মার্কিন পুলিশ তার খেয়াল রাখতে সক্ষম। 

/এমএইচ/
সম্পর্কিত
বিশ্ববাজারে ফের বাড়লো তেলের দাম
ইরানের বিরুদ্ধে মার্কিন ‘ইকোনমিক আউটকাস্ট’ অভিযানে যোগ দিলো ইইউ
হরমুজে সেনা পাঠাচ্ছে দক্ষিণ কোরিয়া?
সর্বশেষ খবর
দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, প্রাণ গেলো দুই চালকসহ ৩ জনের
দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, প্রাণ গেলো দুই চালকসহ ৩ জনের
রাজশাহী-নাটোর রুটে বাস চলাচল বন্ধ
রাজশাহী-নাটোর রুটে বাস চলাচল বন্ধ
স্বাস্থ্যসেবা নিয়ে বাংলাদেশের রিজুভা ওয়েলনেস ও থাইল্যান্ডের জেনেসেন গ্রুপ সমঝোতা স্মারক সই
স্বাস্থ্যসেবা নিয়ে বাংলাদেশের রিজুভা ওয়েলনেস ও থাইল্যান্ডের জেনেসেন গ্রুপ সমঝোতা স্মারক সই
মহাকাশে ভারতের নতুন মাইলফলক, স্যাটেলাইট নিয়ে সফল রকেট উৎক্ষেপণ
মহাকাশে ভারতের নতুন মাইলফলক, স্যাটেলাইট নিয়ে সফল রকেট উৎক্ষেপণ
সর্বাধিক পঠিত
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
জেলের জালে ধরা পড়লো আড়াই কেজি ওজনের রাজা ইলিশ
জেলের জালে ধরা পড়লো আড়াই কেজি ওজনের রাজা ইলিশ