যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ চেয়েছেন ভেনেজুয়েলার গুইদো

বিদেশ ডেস্ক
১২ মে ২০১৯, ১২:১৪আপডেট : ১২ মে ২০১৯, ১২:১৬

প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে পদত্যাগ করতে বাধ্য করতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সঙ্গে  যোগাযোগ শুরু করেছেন ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা জুয়ান গুইদো। শনিবার ভেনেজুয়েলার  স্বঘোষিত প্রেসিডেন্ট গুইদো  বলেন, ওয়াশিংটনে নিজের রাজনৈতিক দূতকে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের সাথে সম্পর্ক শুরুর নির্দেশনা দিয়েছেন তিনি। গুইদোর দূত কার্লোস ভেসিওকে রাষ্ট্রদূতের স্বীকৃতি দেয় ওয়াশিংটন। শনিবার গুইদো বলেন ভেসিওকে তিনি ভেনেজুয়েলায় সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের বিষয়টি সমন্বয় করতে সরাসরি যোগাযোগ শুরুর নির্দেশ দিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, গুইদোর এই মন্তব্য ভেনেজুয়েলার ক্রমবর্ধমান সংকটে মার্কিন সম্পৃক্ততার বিষয়ে এখন পর্যন্ত সবচেয়ে জোরালো প্রকাশ্য বক্তব্য। রাজধানী কারাকাসে এক সমাবেশে বক্তব্য রাখেন ভেনেজুয়েলার স্বঘোষিত প্রেসিডেন্ট জুয়ান গুইদো

নির্বাচনি কারচুপির অভিযোগ আর অর্থনৈতিক সংকটের বিরুদ্ধে এ বছরের শুরুতে ভেনেজুয়েলায় বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভের সুযোগে ২৩ জানুয়ারি নিজেকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করেন বিরোধীদলীয় নেতা জুয়ান গুইদো। যুক্তরাষ্ট্রসহ অন্তত ৫০টি দেশ তাকে স্বীকৃতি দিয়েছে। এ মাসের শুরুতে এক ভিডিও বার্তায় মাদুরো সরকারের বিরুদ্ধে আকস্মিকভাবে অভ্যুত্থানের ঘোষণা দেন গুইদো। একদিন পরেই ওই অভ্যুত্থান প্রচেষ্টা নস্যাতের দাবি করেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এরপরেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ভেনেজুয়েলায় সামরিক হস্তক্ষেপের ইঙ্গিত দেন। অবশ্য ফেব্রুয়ারিতে ফরাসি বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে গুইদো জানিয়েছিলেন ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্র সামরিক হস্তক্ষেপ করতে চাইলে তা অনুমোদন করবেন তিনি।

ভেনেজুয়েলায় সামরিক হস্তক্ষেপ নিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে উত্তেজনার মধ্যে শনিবার মাদুরো সরকারের প্রতিরক্ষামন্ত্রী ওয়াশিংটনের বিরুদ্ধে জলসীমা লঙ্ঘনের অভিযোগ আনেন। ভ্লাদিমির পাদ্রিনো দাবি করেন মার্কিন কোস্টগার্ডের একটি জাহাজ ভেনেজুয়েলার জলসীমায় অবৈধভাবে প্রবেশ করেছে। জলসীমায় প্রবেশের কোনও প্রমাণ সরবরাহ না করে তিনি দাবি করেন ভেনেজুয়েলার যুদ্ধজাহাজ মার্কিন জাহাজটিকে জলসীমা ত্যাগে বাধ্য করে। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের নিন্দা জানান তিনি। পাদ্রিনো বলেন, ‘অন্যকোনও প্রজাতন্ত্র নিজেদের এলাকায় এধরণের কোনও কর্মকাণ্ড সহ্য করবে কীনা জানি না, তবে আমরা করবো না’।

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় কমান্ডের মুখপাত্র কর্নেল আমান্দা আজুবুইক বলেন, ক্যারিবিয়ান সমুদ্রের আন্তর্জাতিক জলসীমায় মাদক প্রতিরোধক একটি অভিযান চালাচ্ছিল কোস্ট গার্ডের জাহাজটি। তবে ভেনেজুয়েলার জলসীমায় প্রবেশের বিষয়ে আর কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানান তিনি।

 

/জেজে/
সম্পর্কিত
জ্বালানি সংকট ও লোডশেডিংয়ের কিউবায় ভরসা এখন সৌরচালিত তিন চাকা
মাঝ আকাশে বিমানে ছাত্রীকে রেখে প্রশিক্ষকের ঝাঁপ, তারপর যা ঘটলো
মাত্র দুই সপ্তাহে ৩১টি নতুন জলজ প্রাণীর সন্ধান, রোমাঞ্চিত বিজ্ঞানীরা
সর্বশেষ খবর
শেখ হাসিনা ফিরলে স্বচ্ছ বিচার হবে: তথ্য উপদেষ্টা 
শেখ হাসিনা ফিরলে স্বচ্ছ বিচার হবে: তথ্য উপদেষ্টা 
ইরান যুদ্ধে ১৪ মার্কিন সেনা নিহত, আহত চারশোর বেশি
ইরান যুদ্ধে ১৪ মার্কিন সেনা নিহত, আহত চারশোর বেশি
রাজশাহীতে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
রাজশাহীতে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
অনেক ধৈর্য পরীক্ষার পর আজ একটা জায়গায় আমি এসেছি: প্রধানমন্ত্রী   
অনেক ধৈর্য পরীক্ষার পর আজ একটা জায়গায় আমি এসেছি: প্রধানমন্ত্রী   
সর্বাধিক পঠিত
পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বাংলাদেশিদের ভ্রমণ স্থগিতে আইনি নোটিশ
পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বাংলাদেশিদের ভ্রমণ স্থগিতে আইনি নোটিশ
কেন শিবির ছাড়লেন সাদিক কায়েম
কেন শিবির ছাড়লেন সাদিক কায়েম
সেজদা, নামাজ, রোজা: ইউরোপীয় ফুটবলে মুসলিম পরিচয়ের নয়া উত্থান
সেজদা, নামাজ, রোজা: ইউরোপীয় ফুটবলে মুসলিম পরিচয়ের নয়া উত্থান
শিবির ছাড়ার ঘোষণা সাদিক কায়েমের
শিবির ছাড়ার ঘোষণা সাদিক কায়েমের
আমার প্যান্টের পকেটে হাত দিলেই টিস্যু বের হবে: প্রধানমন্ত্রী
আমার প্যান্টের পকেটে হাত দিলেই টিস্যু বের হবে: প্রধানমন্ত্রী