শ্রীলঙ্কায় মসজিদে হামলা, সোশ্যাল মিডিয়া বন্ধ

বিদেশ ডেস্ক
১৩ মে ২০১৯, ১২:৩৭আপডেট : ১৩ মে ২০১৯, ১২:৪২

শ্রীলঙ্কার পূর্ব উপকূলীয় শহর চিলাউয়ের কয়েকটি মসজিদ ও মুসলিম মালিকানাধীন দোকান হামলার শিকার হয়েছে। ফেসবুকে শুরু হওয়া বিরোধের জেরে রবিবার এই হামলার ঘটনা ঘটে। উদ্ভূত পরিস্থিতিতে সোমবার থেকে সাময়িকভাবে ফেসবুক, ভাইবার, ইমো, স্ন্যাপচ্যাট, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটস অ্যাপ ও ইউটিউবের মতো সোশ্যাল মিডিয়া বন্ধ করে দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

খ্রিস্টানদের হামলার পর মুসলিমদের মালিকানাধীন একটি দোকানের চিত্র প্রতিবেদনে বলা হয়েছে, খ্রিস্টান অধ্যুষিত চিলাউ এলাকায় ফেসবুকে শুরু হওয়া বিতর্কের জেরে কয়েকটি মসজিদ ও মুসলিমদের মালিকানাধীন দোকানপাট আক্রান্ত হয়েছে। এসব স্থাপনা লক্ষ্য করে স্থানীয়দের এলোপাতাড়ি পাথর নিক্ষেপের ঘটনাও ঘটে। এ ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ফেসবুক, মেসেঞ্জার ও হোয়াটস অ্যাপ বন্ধের সিদ্ধান্ত নেয় লঙ্কান কর্তৃপক্ষ।

স্থানীয় এক ব্যক্তি জানান, হামলায় একটি মসজিদ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বেশ কয়েকজন যুবক চিৎকার করে একটি কাপড়ের দোকানে পাথর নিক্ষেপ করছে।

পুলিশ জানিয়েছে, তারা সহিংসতার ঘটনায় আব্দুল হামিদ মোহাম্মদ হাসমার নামের ৩৮ বছরের এক ব্যক্তিকে আটক করেছে। ওই ব্যক্তি ফেসবুকে উসকানিমূলক কমেন্ট করেছিল। এতে সে লিখেছে, ‘একদিন তোমরা কাঁদবে।’ এছাড়া মসজিদ ও মুসলিমদের দোকানপাটে হামলার অভিযোগে একদল ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার সরকারের তথ্য দফতরের মহাপরিচালক নলাকা কালুওয়েয়া রয়টার্সকে বলেন, দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আবারও সাময়িকভাবে সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেওয়া হয়েছে।

তিন সপ্তাহ আগে দেশটিতে সিরিজ বোমা হামলায় ২৫৩ জন নিহত হয়েছিলেন। পরে ওই হামলার দায় স্বীকার করে জঙ্গিগোষ্ঠী আইএস। ওই হামলার পর থেকেই দেশটির বিভিন্ন প্রান্তে হয়রানি ও হুমকির শিকার হয়ে আসছেন দেশটির মুসলিম নাগরিকরা।

/এমপি/
সম্পর্কিত
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
হয়তো শিক্ষামন্ত্রী পদত্যাগপত্র লিখতে জানেন না: মহুয়া মৈত্রের কটাক্ষ
চান্দিপুরা ভাইরাসে রাজস্থানে শিশুর মৃত্যু, গুজরাটে শনাক্ত ১২
সর্বশেষ খবর
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে: আইনমন্ত্রী
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে: আইনমন্ত্রী
নিকোটিন পাউচ বাজারজাতে মরিয়া কোম্পানি, নিষিদ্ধের দাবি প্রজ্ঞা-আত্মার
নিকোটিন পাউচ বাজারজাতে মরিয়া কোম্পানি, নিষিদ্ধের দাবি প্রজ্ঞা-আত্মার
ঢাকার অ্যাপোলো ক্লিনিকে চেন্নাইয়ের অ্যাপোলোর মেডিক্যাল এডুকেশন প্রোগ্রাম
ঢাকার অ্যাপোলো ক্লিনিকে চেন্নাইয়ের অ্যাপোলোর মেডিক্যাল এডুকেশন প্রোগ্রাম
সোহরাওয়ার্দী মেডিক্যালে ঘুষ নিয়ে ‘ভিআইপি সুবিধা’: আনসার সদস্য বরখাস্ত
সোহরাওয়ার্দী মেডিক্যালে ঘুষ নিয়ে ‘ভিআইপি সুবিধা’: আনসার সদস্য বরখাস্ত
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত