পুনর্নির্বাচিত হলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো

বিদেশ ডেস্ক
২১ মে ২০১৯, ১১:১১আপডেট : ২১ মে ২০১৯, ১১:৩০

গত মাসে অনুষ্ঠিত নির্বাচনে সাবেক জেনারেল প্রাবোও সুবিয়ান্তোকে (৬৭) হারিয়ে আবারও ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জোকো উইদোদো (৫৭)। সহিংসতার আশঙ্কার মধ্যেই পূর্বনির্ধারিত তারিখ ২১ মে মঙ্গলবার সকালে নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে। ফল ঘোষণার আগেই নির্বাচনে ব্যাপক জালিয়াতির অভিযোগ তুলে রাজপথে বিক্ষোভের হুঁশিয়ারি দেন সুবিয়ান্তো।  ফরাসি বার্তা সংস্থা এফপি জানিয়েছে, ফল ঘোষণার আগে সংঘর্ষের আশঙ্কায় রাজধানী জাকার্তায় ৩২ হাজার নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো

বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়ার জনসংখ্যা ২৬ কোটিরও বেশি। ১৭ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে ৮ লাখেরও বেশি কেন্দ্রে ১৯ কোটি ৩০ লাখ নিবন্ধিত ভোটারের মধ্যে প্রায় ৮০ ভাগ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ২৬ কোটি জনসংখ্যার দেশটিতে এবারই প্রথম প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি একইদিনে জাতীয় ও আঞ্চলিক সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়।

প্রাথমিক গণনার পর দুই প্রেসিডেন্ট প্রার্থীই জোকো উইদোদো ও প্রাবোয়ো সুবিয়ান্তো দু’জনই নিজেদের বিজযী ঘোষণা করেছিলেন। মঙ্গলবার ঘোষিত ফলাফলে দেখা গেছে উইদোদো ৫৫ দশমিক ৫ শতাংশ ও সুবিয়ান্তো ৪৪ দশমিক ৫ শতাংশ ভোট পেয়েছেন। স্বাধীন পর্যবেক্ষকরা বলেছেন, এবারের নির্বাচন ছিল অবাধ ও নিরপেক্ষ। তবে নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফলে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়েছেন সুবিয়ান্তোর প্রচারণা দলের সদস্য আজিস সুবেক্তি। তিনি বলেন, ‘এই অবিচার, জালিয়াতি, মিথ্যা এবং গণতন্ত্র বিরোধী কর্মকান্ড আমরা ছেড়ে দেব না’। 

ফল ঘোষণাকে কেন্দ্র করে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। সতর্কতার অংশ হিসেবে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনী। তাদের সঙ্গে রয়েছে কাঁটা তারের বেড়া ও জলকামান।

শুক্রবার জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট এর সাথে সংশ্লিষ্টতার সন্দেহে বেশ কয়েকজনকে আটকের কথা জানায় ইন্দোনেশিয়ার পুলিশ। তাদের দাবি, ভোটের ফল প্রকাশের সময় রাজনৈতিক দলের মিছিলে  হামলার পরিকল্পনা করছিল ওই সন্দেহভাজন জঙ্গিরা। একই দিন দেশটিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের বিক্ষোভ ও রাজনৈতিক জমায়েত এড়িয়ে চলার পরামর্শ দিয়ে ভ্রমণ সতর্কতা জারি করে যুক্তরাষ্ট্র।

২০১৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও মূল প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল ইন্দোনেশিয়ান ডেমোক্রেটিক পার্টি অব স্ট্রাগলের (পিডিআই-পি) প্রার্থী জোকো উইদোদো ও গ্রেট ইন্দোনেশিয়া মুভমেন্ট পার্টির (জেরিন্ড্রা) প্রার্থী প্রাবোও সুবিয়ান্তোর মধ্যে। সেবার ঘোষিত ফলাফল আদালতে চ্যালেঞ্জ করে হেরে গিয়েছিলেন সুবিয়ান্তো।

 

/জেজে/বিএ/
সম্পর্কিত
মিছিলে সেনা নিহতের ঘটনায় পাকিস্তানে শীর্ষস্থানীয় মানবাধিকারকর্মীর যাবজ্জীবন
রহস্যে ঘেরা ২ হাজার বছরের পুরনো লোহাগড় দুর্গ
নতুন যুগে কম উচ্চতার আকাশপথ পরিবহন ‘ইভিটল’
সর্বশেষ খবর
মিরপুর বিআরটিএ কার্যালয় থেকে দুই দালাল আটক, একমাসের কারাদণ্ড
মিরপুর বিআরটিএ কার্যালয় থেকে দুই দালাল আটক, একমাসের কারাদণ্ড
মাজার ব্যবস্থাপনায় অনিয়মের সুযোগ দেবো না: মন্ত্রী
মাজার ব্যবস্থাপনায় অনিয়মের সুযোগ দেবো না: মন্ত্রী
বিশ্ব মোটরসাইকেল দিবসে রাজধানীতে ইয়ামাহা রাইডার্স ক্লাবের র‌্যালি
বিশ্ব মোটরসাইকেল দিবসে রাজধানীতে ইয়ামাহা রাইডার্স ক্লাবের র‌্যালি
কর আপিলেট ট্রাইব্যুনালে ঝুলে থাকা মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ
কর আপিলেট ট্রাইব্যুনালে ঝুলে থাকা মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ
সর্বাধিক পঠিত
স্থায়ীভাবে বন্ধ ঘোষণা পোশাক কারখানা, একসঙ্গে বেকার ১৮০০ শ্রমিক
স্থায়ীভাবে বন্ধ ঘোষণা পোশাক কারখানা, একসঙ্গে বেকার ১৮০০ শ্রমিক
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ
১৩ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরলেন ওয়াহিদুজ্জামান
১৩ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরলেন ওয়াহিদুজ্জামান