শপথ গ্রহণের আগে মায়ের আশীর্বাদ নিলেন মোদি

বিদেশ ডেস্ক
২৭ মে ২০১৯, ১০:১৬আপডেট : ২৭ মে ২০১৯, ১০:৫২
image

ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয় মেয়াদে শপথ গ্রহণের আগে গান্ধীনগরে মা হীরাবেনের সঙ্গে দেখা করেছেন নরেন্দ্র মোদি। রবিবার (২৬ মে) বাড়িতে গিয়ে মায়ের পা ছুঁয়ে আশীর্বাদ নিয়েছেন তিনি।

পা ছুঁয়ে মাযের আশির্বাদ নেন মোদি
সম্প্রতি লোকসভা নির্বাচনে টানা দ্বিতীয়বারের মতো জয় পেয়েছে মোদির দল বিজেপি। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, পূর্ববর্তী লোকসভা নির্বাচনের তুলনায় এবার আসন সংখ্যা আরও বাড়িয়েছে দলটি। গতবার এককভাবে ২৮২ আসন পাওয়া এ দল এবার পেয়েছে ৩০৩টি আসন। বৃহস্পতিবার (৩০ মে) দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন মোদি। আর তার চারদিন আগে মায়ের কাছ থেকে আশীর্বাদ নিতে গান্ধীনগর যান তিনি।

রবিবার মোদির আগমনকে কেন্দ্র করে গান্ধীনগরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। তারই মধ্যে রাস্তার দুই পাশে প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে নরেন্দ্র মোদির উদ্দেশে স্লোগান দিতে দেখা যায় সমর্থকদের। বিপুল জনস্রোতের উপস্থিতিতেই হীরাবেনের বাসভবনে পৌঁছায় প্রধানমন্ত্রীর বহর। বাড়িতে প্রবেশ করে মায়ের পা স্পর্শ করে প্রণাম জানান নরেন্দ্র মোদি। ছেলেকে আশীর্বাদ করে তার মঙ্গলকামনা করেন হীরাবেন। 

মায়ের কাছে যাওয়ার আগে আহমেদাবাদ বিমানবন্দরের কাছে সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মোদি। ৩০ মে সন্ধ্যা সাতটার দিকে মন্ত্রীদের সাথে রাষ্ট্রপতি ভবনে তিনি শপথ নেবেন।

/এফইউ/
সম্পর্কিত
মালদার আম রফতানি নিয়ে সুখবর দিলো ভারত
মোদির মুখোশ পরে চুরির চেষ্টা, সিসিটিভি ফুটেজ ভাইরাল
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কেইনের জোড়া গোলে দারুণ প্রত্যাবর্তন ইংল্যান্ডের
কেইনের জোড়া গোলে দারুণ প্রত্যাবর্তন ইংল্যান্ডের
কবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৭
পোলিশ আন্তর্জাতিক কবিতা উৎসবকবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৭
নতুন অর্থবছরে বিনিয়োগ ও কর্মসংস্থান কতটা বাড়বে? 
নতুন অর্থবছরে বিনিয়োগ ও কর্মসংস্থান কতটা বাড়বে? 
কুয়েতে বাংলাদেশি নারী গৃহকর্মীকে উদ্ধার, সতর্ক করলো দূতাবাস 
কুয়েতে বাংলাদেশি নারী গৃহকর্মীকে উদ্ধার, সতর্ক করলো দূতাবাস 
সর্বাধিক পঠিত
‘এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান, আমরাও শেষ দেখে নেবো’
‘এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান, আমরাও শেষ দেখে নেবো’
আত্মসমর্পণের পর এসএ পরিবহনের চেয়ারম্যানের জামিন
আত্মসমর্পণের পর এসএ পরিবহনের চেয়ারম্যানের জামিন
নবম পে-স্কেল কার্যকর আজ, বর্ধিত বেতন কবে মিলবে?
নবম পে-স্কেল কার্যকর আজ, বর্ধিত বেতন কবে মিলবে?
এরদোয়ানকে ‘শান্ত হতে’ বললেন নেতানিয়াহু
এরদোয়ানকে ‘শান্ত হতে’ বললেন নেতানিয়াহু
সরকারের এক ঘোষণায় ঘুরে দাঁড়াচ্ছে ইসলামী ব্যাংক, ফিরছে আস্থা
সরকারের এক ঘোষণায় ঘুরে দাঁড়াচ্ছে ইসলামী ব্যাংক, ফিরছে আস্থা