জাপানের বাস স্ট্যান্ডে ছুরিকাঘাতে নিহত ১, হামলাকারীর আত্মহত্যা

বিদেশ ডেস্ক
২৮ মে ২০১৯, ১০:০৩আপডেট : ২৮ মে ২০১৯, ১২:৪০
image

জাপানের টোকিওতে একটি বাসস্টপে অপেক্ষমান যাত্রীদের ওপর এক দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৪ জন। ‘আমি তোমাদের মেরে ফেলব’ বলতে বলতে মঙ্গলবার (২৮ মে) এ হামলা চালায় সে দুর্বৃত্ত। ওই সন্দেহভাজন নিজের গলায়ও ছুরিকাঘাত করে আহত হয় এবং তাকে আটক করে পুলিশ। পরে মারা যায় সে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

ঘটনাস্থলে ইমার্জেন্সি সার্ভিসের সদস্যরা
মঙ্গলবার কাওয়াসাকি শহরে নবরিতো পার্কের কাছে একটি বাসস্টপে সারিবদ্ধভাবে অপেক্ষা করছিলেন যাত্রীরা। এর মধ্যে এক দল স্কুল শিক্ষার্থীও ছিল। হঠাৎই এক দুর্বৃত্ত ছুরি নিয়ে তাদের ওপর হামলে পড়ে এবং নির্বিচারে ছুরি চালাতে থাকে।

কাওয়াসাকির দমকল বিভাগের মুখপাত্র ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেন, স্থানীয় সময় মঙ্গলবার সকাল পৌনে আটটার দিকে তারা একটি জরুরি টেলিফোন কল পান। জানানো হয়, বেশ কয়েকজন স্কুল শিক্ষার্থী ছুরিকাহত হয়েছে। এ ঘটনায় অন্তত এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। তবে কেন ওই হামলা চালানো হয়েছে তা এখনো স্পষ্ট নয়।

এ ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়। আটকের আগে ওই ব্যক্তি নিজেই নিজের গলায় ছুরি চালায়। পরে আটক অবস্থায় মারা যায় সে। ঘটনাস্থল থেকে পুলিশ দুটি ছুরি উদ্ধার করেছে।

/এফইউ/
সম্পর্কিত
ইরান নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে মতভেদ, চীন সফরে যাচ্ছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
বাংলাদেশের তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বললো চীন
সর্বশেষ খবর
প্রথমার্ধে বল দখলে আধিপত্য জার্মানির, গোল প্যারাগুয়ের
প্রথমার্ধে বল দখলে আধিপত্য জার্মানির, গোল প্যারাগুয়ের
কারখানায় বয়লার বিস্ফোরণে অগ্নিদগ্ধ দুই শ্রমিক মারা গেছেন
কারখানায় বয়লার বিস্ফোরণে অগ্নিদগ্ধ দুই শ্রমিক মারা গেছেন
জাপানের বিপক্ষে নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি
জাপানের বিপক্ষে নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি
জার্মানি-প্যারাগুয়ের নকআউট মিশন শুরু
জার্মানি-প্যারাগুয়ের নকআউট মিশন শুরু
সর্বাধিক পঠিত
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
ভারতীয় ভিসা আবেদন জমার শুরুর দিনে দীর্ঘ লাইন
ভারতীয় ভিসা আবেদন জমার শুরুর দিনে দীর্ঘ লাইন
রাতযাপনের পর চলে যেতে বলায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
রাতযাপনের পর চলে যেতে বলায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যু