মোদির শপথে থাকতে পারছেন না প্রধানমন্ত্রী

বিদেশ ডেস্ক
২৮ মে ২০১৯, ১১:৫৮আপডেট : ২৮ মে ২০১৯, ১২:২৪

লোকসভা নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে ফের ভারতের ক্ষমতায় এসেছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট। আগামী ৩০ মে দ্বিতীয়বারের জন্য দেশটির প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন বিজেপি নেতা নরেন্দ্র মোদি। তবে সেই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারছেন না বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সময় তিনি বিদেশ সফরে থাকবেন বলে জানা গেছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

মোদির শপথে থাকতে পারছেন না প্রধানমন্ত্রী জাপান, সৌদি আরব ও ফিনল্যান্ডের উদ্দেশে মঙ্গলবার থেকে বিদেশ সফরে থাকছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার বদলে তার প্রতিনিধি হিসেবে মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী একেএম মোজাম্মেল হকের। তবে সোমবার (২৭ মে) এতে পরিবর্তন আনা হয়। মোজাম্মেল হক শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নিলেও বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

গতবার অর্থাৎ ২০১৪ সালেও মোদির শপথগ্রহণে উপস্থিত ছিলেন না বাংলাদেশের প্রধানমন্ত্রী। সেবারও তিনি বিদেশ সফরে ছিলেন। স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী সেই বছরের ২৬ মে উপস্থিত হয়েছিলেন মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে।

আগামী ৩০ মে দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন মোদি। একইসঙ্গে তার নতুন মন্ত্রিসভার সদস্যরাও শপথ নেবেন। রবিবার দিল্লিতে ভারতের রাষ্ট্রপতির দফতর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

উল্লেখ্য, ভারতের এবারের লোকসভা নির্বাচনে ৫৪৩টি আসন‌ের মধ্যে ৫৪২টি আসনে নির্বাচন হয়েছিল। তার মধ্যে বিজেপি এককভাবে পেয়েছে ৩০৩টি আসন। যা ২০১৪ সালের চাইতে ২১টি বেশি। আর বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট পেয়েছে ৩৫৪ আসন। যেখানে ২৭২ আসন পেলেই নতুন সরকার গঠন করা যায়। সব মিলিয়ে নিরঙ্কুশভাবে ক্ষমতায় ফিরেছেন মোদি ও তার জোটসঙ্গীরা। বিপরীতে বিরোধী দল কংগ্রেসের নেতৃত্বাধীন জোটকে সাকুল্যে ৯১টি আসন নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে।

/এমপি/
সম্পর্কিত
‘কৃত্রিম সূর্য’ প্রকল্পে রেকর্ড গড়লো চীনের সুপারকন্ডাক্টিং ম্যাগনেট
ইন্টারনেটে ঝড় তোলা কি এই ‘জুন থিওরি’
কেরালাকে ছাড়িয়ে ভারতের ‘নারিকেল রাজধানী’ এখন কোন রাজ্য
সর্বশেষ খবর
বিরোধী এমপিদের জন্য বিশেষ বরাদ্দ ঘোষণা, স্পিকার বললেন ‘আমি কোনোদিন কানাকড়িও পাইনি’
বিরোধী এমপিদের জন্য বিশেষ বরাদ্দ ঘোষণা, স্পিকার বললেন ‘আমি কোনোদিন কানাকড়িও পাইনি’
চট্টগ্রামে হত্যা মামলায় দুই জনের যাবজ্জীবন কারাদণ্ড
চট্টগ্রামে হত্যা মামলায় দুই জনের যাবজ্জীবন কারাদণ্ড
অনলাইনে আয়কর রিটার্ন জমা বাধ্যতামূলক, এনবিআরের নতুন নির্দেশনা
অনলাইনে আয়কর রিটার্ন জমা বাধ্যতামূলক, এনবিআরের নতুন নির্দেশনা
শ্যামনগরবাসীর নিরাপদ পানির অধিকার নিশ্চিত করতে সরকারকে আইনি নোটিশ
শ্যামনগরবাসীর নিরাপদ পানির অধিকার নিশ্চিত করতে সরকারকে আইনি নোটিশ
সর্বাধিক পঠিত
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
দেশে ভূমিকম্প অনুভূত
দেশে ভূমিকম্প অনুভূত
প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে মধ্যাহ্নভোজ
প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে মধ্যাহ্নভোজ
‘পুলিশের সিনেমা শেষ, সবাই চল, ভাই বের হয়ে গেছে’
‘পুলিশের সিনেমা শেষ, সবাই চল, ভাই বের হয়ে গেছে’