পাকিস্তানকে ঠেকাতে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র কিনছে ভারত!

বিদেশ ডেস্ক
২৯ মে ২০১৯, ১২:০৩আপডেট : ২৯ মে ২০১৯, ১৭:৫৩

পাকিস্তানের অত্যাধুনিক যুদ্ধবিমান ঠেকাতে ইসরায়েলের কাছ থেকে নতুন ডারবি ক্ষেপণাস্ত্র কেনার পরিকল্পনা করছে ভারতীয় বিমানবাহিনী। পরিকল্পনা অনুযায়ী এসব ক্ষেপণাস্ত্র নিজেদের সুখোই যুদ্ধবিমানে সংযোজন করবে দিল্লি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

পাকিস্তানকে ঠেকাতে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র কিনছে ভারত!

প্রতিবেদনে বলা হয়, ইতোমধ্যে ভারতকে এ ক্ষেপণাস্ত্রের কিছু চালান সরবরাহ করেছে ইসরায়েল। দ্য ওয়াল-এর খবরে বলা হয়েছে, রাশিয়া থেকে কেনা সুখোই যুদ্ধবিমানে যুক্ত করা হবে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র। গত ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের অত্যাধুনিক যুদ্ধবিমানের সঙ্গে লড়াই করতে গিয়ে বড় ধরনের বেকায়দায় পড়ে ভারতীয় বিমানবাহিনী। এরপরই সুখোই ৩০ বিমানে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র যুক্ত করার সিদ্ধান্ত নেন কর্তৃপক্ষ। এ কাজ শেষ হবে দুই বছরের মধ্যে।

গত ২৬ ফেব্রুয়ারি ভারতের আকাশসীমার মধ্যে ঢুকে পড়ে পাকিস্তানের একাধিক যুদ্ধবিমান। ভারতীয় সামরিক ঘাঁটি লক্ষ্য করে বোমাবর্ষণের পর আটটি ভারতীয় বিমান তাদের তাড়া করার চেষ্টা করেও ব্যর্থ হয়। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মির থেকে ভারতীয় যুদ্ধবিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হলেও পাকিস্তানের অত্যাধুনিক এফ -১৬ যুদ্ধবিমানের কিছুই করতে পারেনি ভারতীয় বিমানবাহিনী। তখনই রাশিয়ার তৈরি সুখোই ৩০ বিমানে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র যুক্ত করার সিদ্ধান্ত নেয় দিল্লি।

ভারতীয় বিমানবাহিনীর এক কর্মকর্তা বলেন, আমাদের হাতে স্পাইডার রয়েছে। তবে এখন তা ভূমি থেকে আকাশে ছোড়া হয়। সেটাই এবার বসানো হবে সুখোই ৩০ যুদ্ধবিমানে। যাতে ওই যুদ্ধবিমান থেকে আকাশেই ছোড়া যায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র। সূত্র: এনডিটিভি, দ্য ওয়াল, আনন্দবাজার।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
ইরান নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে মতভেদ, চীন সফরে যাচ্ছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
বাংলাদেশের তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বললো চীন
সর্বশেষ খবর
ড্রাইভারের প্রেমে পড়ে সুখের সংসার ভেঙে হয়ে গেলেন ‘খুনি’
ড্রাইভারের প্রেমে পড়ে সুখের সংসার ভেঙে হয়ে গেলেন ‘খুনি’
গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ১০ জেলেকে উদ্ধার করলো কোস্ট গার্ড
গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ১০ জেলেকে উদ্ধার করলো কোস্ট গার্ড
শেষ ষোলোতে ব্রাজিলের প্রতিপক্ষ কে হতে পারে?
শেষ ষোলোতে ব্রাজিলের প্রতিপক্ষ কে হতে পারে?
খেলতে বের হয়ে নিখোঁজ, ৮ দিন পর মিললো শিশুর মরদেহ
খেলতে বের হয়ে নিখোঁজ, ৮ দিন পর মিললো শিশুর মরদেহ
সর্বাধিক পঠিত
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
ভারতীয় ভিসা আবেদন জমার শুরুর দিনে দীর্ঘ লাইন
ভারতীয় ভিসা আবেদন জমার শুরুর দিনে দীর্ঘ লাইন
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
রাতযাপনের পর চলে যেতে বলায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
রাতযাপনের পর চলে যেতে বলায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যু